চাঁদে ভারতীয় চন্দ্রযানের অবতরণ
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩
আজকাল ডেস্ক -
ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। এর মাধ্যমে ভারত নতুন এক মাইলফলক স্পর্শ করল। যুক্তরাষ্ট্র, চীন ও সোভিয়েত ইউনিয়নের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটি স্পর্শ করল ভারতের মহাকাশযান। বুধবার (২৩ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরপরই চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে অবতরণ করে। দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এই অবতরণ পর্যবেক্ষণ করেন।
ভারতীয় মহাকাশ সংস্থা এক্সে (আগের নাম টুইটার) পোস্ট করে বলেছে, ভারত, আমি গন্তব্যে পৌঁছে গেছি, সঙ্গে তুমিও: চন্দ্রযান-৩। চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণ করেছে। অভিনন্দন ভারত। চার বছর আগের চন্দ্রযান-২ এর ব্যর্থতা থেকে যে হতাশার তৈরি হয়েছিল, তা এই অবতরণের মাধ্যমে শেষ হলো। চন্দ্রযান-৩ এর বিক্রম চাঁদের মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে বেঙ্গালুরুতে ইসরো সদরদপ্তর উপস্থিতদের তালির শব্দে ফেটে পড়ে।
১৫তম ব্রিকস সম্মেলনে অংশ নিয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারত চাঁদে অবতরণ করল। এই সাফল্যের পরপরই তার মুখে ছিল হাসি। হাতে ছিল ভারতের পতাকা। তিনি পতাকা নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
ইসরো এর আগে জানিয়েছিল, চাঁদে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার অবতরণের পর পেট থেকে বেরিয়ে আসবে রোভার। এই রোভার আদতে চাঁদের মাটিতে পরীক্ষা-নিরীক্ষা চালাবে। ইসরোর পরিকল্পনা মতো চাঁদ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। খনিজ সংক্রান্ত তথ্য, ভূমিকম্প সংক্রান্ত তথ্য পাঠাবে ইসরোকে, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১৪ জুলাই ভারতের স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণকেন্দ্র থেকে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করে ‘চন্দ্রযান-৩’। একটি এলভিএম-৩ রকেট দিয়ে চাঁদের উদ্দেশ্যে চন্দ্রযানটিকে উৎক্ষেপণ করা হয়।
গেল রোববার রাশিয়ার চন্দ্রাভিযান ব্যর্থ হয়। মহাকাশযান লুনা-২৫ নিয়ন্ত্রণ হারিয়ে ভূপাতিত হয়।
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
