চকলেটের মোড়ক দিয়ে তৈরি পোশাক!
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০১৯
চকলেট খুব পছন্দের খাবার? যখন যেখানে চকলেট পান কিনেই মোড়ক খুলে খাওয়া শুরু করে দেন, তাই না? আচ্ছা চকলেট তো খেয়েই ফেলেন। কিন্তু মোড়কটার কি করেন? মনে করতে পারবেন, যত চকলেট খেয়েছেন কোথায় কীভাবে চকলেটের মোড়কটা ফেলেছেন? যতটা আগ্রহ নিয়ে আমরা চকলেট খেয়ে থাকি এর প্যাকেট বা মোড়ক ঠিক ততটাই অবজ্ঞাভরে ছুড়ে ফেলি। কিন্তু এই তুচ্ছ জিনিটাকেও যে কাজে লাগানো যায় সে কথাই প্রমাণ করলেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার এক নারী।
এমিলি সিলহেমার নামের এই নারী চকলেটের মোড়ক জমিয়ে তৈরি করেছেন চমৎকার একটি জামা। তবে এই মোড়কগুলো সংগ্রহ করতে তার অনেক সময়ও লেগেছে।
এমিলি যখন কলেজে পড়তেন তখন থেকেই চকলেটের মোড়ক সংগ্রহ শুরু করেন। বিশ্ববিদ্যালের গণ্ডি পেরিয়ে এখন তিনি বিবাহিত। মাঝের সময়টা প্রায় ৬ বছরের। আর এই দীর্ঘ সময় ধরে তিনি একটি একটি করে নানা রংয়ের প্রায় ১০ হাজার স্টারবার্স্ট চকলেটের প্যাকেট জমিয়ে জামাটি তৈরি করেছেন।
কিন্তু এতো কিছু থাকতে চকলেটের ফেলে দেওয়া মোড়ক দিয়ে জামা তৈরির মতো অদ্ভুত ধারণা তার মাথায় কীভাবে এলো? এবিসি নিউজের করা এক প্রশ্নের জবাবে এমিলি জানান, ‘আমার স্বামী ম্যালাচি। সে স্টারবার্স্ট চকলেট খুব পছন্দ করে। কলেজে পড়ার সময়ে প্রথম পরিচয়ের দিন ম্যালাচি আমাকে এক প্যাকেট স্টারবার্স্ট চকলেট উপহার দেয়। এরপর থেকে যখনই আমরা দেখা করতাম ম্যালাচি আমার জন্য চকলেট নিয়ে আসতো। কিছুদিন পর চকলেটের সুন্দর পানি নিরোধক মোড়কগুলো থেকে জামা তৈরির পরিকল্পনা করি। এরপর থেকে আমার স্বামী প্রতি সপ্তাহে আমার জন্য ব্যাগভর্তি চকলেটের প্যাকেট নিয়ে আসতো। এভাবে স্বামী, বন্ধু ও কাছের আত্মীয়দের কাছ থেকে মোড়ক সংগ্রহ করেছি।’
তবে প্যাকেট সংগ্রহ থেকে জামা তৈরি পর্যন্ত নানা বিড়ম্ববনার কথাও তিনি স্বীকার করেছেন। কারণ চকলেটের মোড়কগুলো সাধারণ সুতার মতো নরম নয়। ফলে মোড়কগুলোকে ইলাস্টিকের সুতা দিয়ে সেলাই করতে হয়েছে। তাছাড়া প্যাকেটের রং মিলানো ছিল অত্যন্ত ধৈর্যের কাজ। কারণ দীর্ঘ এই সময়ের মধ্যে স্টারবার্স্ট কোম্পানি তার চকলেটের প্যাকেটের রং অনেকবার পরিবর্তন করেছে। তখন তাকে অত্যন্ত পরিশ্রম করে একই রংয়ের মোড়কগুলো সংগ্রহ করতে হয়েছে।
ইতিমধ্যে এমিলির তৈরি জামাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো সাড়া ফেলেছে। অনেকেই এরকম তুচ্ছ জিনিস ফেলে না দিয়ে তা দিয়ে ভিন্ন কিছু তৈরির ব্যাপারে উৎসাহিত হয়েছেন।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
