ঘুরে আসুন কলাগাছিয়া ইকোট্যুরিজম কেন্দ্র
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০১৯
কলাগাছিয়া ইকোট্যুরিজম কেন্দ্র ।
সুন্দরবন পশ্চিম বন বিভাগ, খুলনা এর আওতাধীন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া টহল ফাঁড়ি ও ইকোট্যুরিজম কেন্দ্র এক অনাবিল সুন্দরবনীয় সৌন্দর্যসম্ভোগ।এখানে বন্যপ্রাণীদের কাছে যাওয়া ও বন্যপ্রাণীদের পানীয় জলের অভাব মেটাতে রয়েছে সুপেয় জলের একটি পুকুর।
দুষ্ট বাঁদর যেমন মুখ ভেংচি কেটে, এখানে ভয় দেখায় আবার মায়া হরিণ তেমনি এখানে মায়াজড়ানো মায়াবী চোখ তুলে আপনার কাছে চলে আসে সামান্য খাবারের জন্য। বিশাল লম্বা বনের মধ্যের ট্রেইল দিয়ে হাঁটতে গিয়ে বুক ধড়ফড় ভয় আপনাকে জড়িয়ে থাকবে আবার ৫ তলা ওয়াচ টাওয়ার থেকে দেখতে পাবেন সবুজের অরণ্য, সে অরণ্যজুড়ে রয়েছে সুন্দরি, গেওয়া, গরাণ, কেওড়া, পশুর, বাইন, কাঁকড়া ও গোলপাতাসহ মোট ৩৩৪ প্রজাতির উদ্ভিদ।
লোকালয় থেকে বেশ দূরে বনের ভেতরে এই ট্রেইল এবং টহল ফাঁড়ি তাই এখানে শুনশান নিস্তব্ধতায় ছেয়ে থাকে চারপাশ। তবে সব নীরবতা ভেঙে বানরের ডাক আর ভেঙচি কাটা যেন ভয়ের সঞ্চার করে। ট্রেইলের আশপাশে এত ঘন বন যে দৃষ্টিসীমা নেমে আসে কয়েক গজে আর সঙ্গে তো বাঘের ভয় আছেই, সে এক অন্যপ্রকার অনুভূতি, ভয়জড়ানো অ্যাডভেঞ্চার।
আমরা সব থেকে যে চরম দুর্দশায় পড়েছিলাম সেটা হলো লাঠি চাড়াই ওয়াচ টাওয়ারে উঠে পড়া, আপনি ভাবছেন ওয়াচ টাওয়ারে আবার লাঠির কি দরকার!!!! হ্যাঁ দরকার বৈকি কারণ বানরের যে উপদ্রব সেটা তো আপনি দেখেননি।
লিখতে গিয়েও মনে পড়ছে সেই শোচনীয় অবস্থার কথা, হাতিয়ার ছাড়া মানুষ বনে কি করুণ দশায় পড়তে পারে তার নমুনারূপ দেখে। আমার মনে হয়েছিল এই বানর তো ছোট বাচ্চাকাচ্চা আক্রমণ করে বনে নিয়ে চলে যাবে, এই জন্যই হয়তোবা বলা হয় বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে। এখানে বানর ফোন ছিনতাই করে বনে উধাও হয়ে গেছে এমন খবর ও কিন্তু বিরল নয়, তাই বানর থেকে সাবধান এবং ওয়াচ টাওয়ারে ওঠার আগে অবশ্যই লাঠি নিয়ে উঠবেন।

আমরা ছিলাম মোট চারজন দুজন বোটচালক, যদিওবা জায়গাটা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের সুন্দরবনের ভেতরে অবস্তিত কিন্তু খুলনার কয়রা থেকেও এখানে যাওয়া যায় আর আমাদের বাসা কয়রা হওয়াতে আমরা সেই বিকল্প রুট ব্যবহার করে এখানে যাই খুলনা শহর থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে রয়েছে ঘড়িলাম বাজার যা কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নে অবস্থিত।
এখানে রয়েছে কোবাদাক ফরেস্ট স্টেশন যে পর্যন্ত আসা যাবে প্রথমে বাস তারপর মোটরগাড়িযোগে, আর এখান থেকেই যাত্রা শুরু করতে হয় ট্রলারযোগে এক ঘণ্টার বেশি ট্রলার যাত্রার পর পাওয়া যাবে কলাগাছিয়া টহল ফাঁড়ি ও ইকোট্যুরিজম কেন্দ্র।
এই যাত্রাপথে আমরা দেখতে পেয়েছিলাম সুন্দরবনের বুনো হরিণ যার কোনো বাধাবিপত্তি নেই, আছে শুধু বাঘের ভয়, চরে দেখলাম অসংখ্য বানর রোদ পোহাচ্ছে, একটা মদনটাক দেখলাম আমাদের ট্রলারের সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছে।
সব থেকে মজার হলো মায়াবী, শিংওয়ালী হরিণ সব আপনার পিছু পিছু ঘুরতে থাকবে যদি কিনা আপনার হাতে মুড়ি চিপস এ ধরনের খাবার থাকে, হরিণগুলো খুব বেশি সুন্দর আর মায়ামৃগ। এরপর সেই ওয়াচ টাওয়ারে বানর যুদ্ধ শেষে আমরা বনের মধ্যে ট্রেইলে ঢুকি, পশুর, সুন্দরী আর গেওয়া গাছের সঙ্গে ছবি তোলার দারুণ স্পট তৈরি এবং ট্রেইল আধুনিকরণের কাজ আরও এগিয়ে চলেছে, তবে ট্রেইলে ও সঙ্গে লাঠি রাখবেন বানরের আক্রমণ ঠেকাতে।
আমরা আবার ফিরে আসি সেই পোষা হরিণদের কাছে অবশিষ্ট খাবার খাইয়ে ফিরে আসি ট্রলারে তখন সন্ধ্যা নেমে এসেছে নদীতে, যে নদীর এপার ওপার সব পারে সুন্দরবন, দেখেছেন কভু এমন জায়গায় সূর্যাস্ত, হয়েছে কিবা দেখা সুন্দরবনের সুন্দর গাছের মাঝে লাল টকটকে সূর্যের ডুব দেয়া? হ্যা হলো তো এবার ফেরা যায় পেছনে পড়ে থাক হাজারো রহস্যময় সুন্দরবনের সৌন্দর্য....
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!

