গোপনেই বিয়ে করলেন টয়া!
প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯
ছোটপর্দার জনপ্রিয় মুখ মুমতাহিনা টয়া। টেলিভিশন খুললেই নাটক কিংবা টেলিছবিতে তার সরব উপস্থিতি দেখা যায়। ছোট পর্দা পেরিয়ে গত বছর বড় পর্দাতেও অভিষেক হয়েছে তার। ‘বেঙ্গলি বিউটি’ শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে টয়ার একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে কনে বেশে টয়াকে। এরপর থেকেই টয়ার বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছে। তাহলে কী গোপনেই বিয়েটা সেরেই ফেললেন সৌন্দর্যের মায়ায় ইন্দ্রজাল সৃষ্টিকারী এই অভিনেত্রী!
এই প্রশ্ন এখন টয়া ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে। ছবিটিতে দেখা গেছে বর-কনের সাজে বসে আছেন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম প্রতিযোগিতার রানারআপ অবাক এবং এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিন টয়া।
খোঁজ নিয়ে জানা গেছে, নাটকের প্রয়োজনে তাদের বর-কনে হতে হয়েছে। নাটকের নাম ‘গল্পগুলো এমন হোক’। মেহেদী হাসান সজীবের রচনায় এটি নির্মাণ করছেন সৈয়দ শাকিল। এতে আরো অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।

নির্মাতা সৈয়দ শাকিল বলেন, সম্প্রতি উত্তরার একটি শুটিং হাউজে আমরা নাটকটির দৃশ্যধারণ শেষ করেছি। নাটকে গল্পের মধ্যে অন্য একটি গল্প তুলে ধরা হয়েছে। গল্পটি এমন ভাবে উপস্থাপনা করা হয়েছে, মনে হবে এটিই মূল গল্প।
গল্প প্রসঙ্গে সৈয়দ শাকিল আরো বলেন, আমরা আসলে এমন অনেক কিছুর মুখোমুখি হই, যা আমরা চাই না। তখন প্রায়ই বলে উঠি, গল্পটা এমন হোক বা এমন হলে ভালো হয়। নাটকের এমনই এক গল্প আমরা বলতে চেয়েছি। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।দৃক প্রযোজনায় ‘গল্পগুলো এমন হোক’ নাটকটি প্রচার হবে আসছে ঈদে চ্যানেল নাইনে।
এদিকে, এ বছরের শুরুতে অভিনেত্রী সারিকার সাবেক স্বামী ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে টয়ার প্রেমের জোর গুঞ্জন উঠে। অবশ্য একে অন্যের মধ্যে বন্ধুত্বের বাইরে অন্য কোনো সম্পর্ক নেই বলে সেসময় দাবি করেছেন টয়া এবং মাহিম দুজনই।

ফেব্রুয়ারি মাসে মুক্তি পাওয়া 'তোর মনে' মিউজিক ভিডিওতে মডেল হিসেবে একসঙ্গে কাজ করেন টয়া ও মাহিম। মূলত তখন থেকেই এই দুজনের মধ্যে সখ্য গড়ে ওঠে। এরপর ফেসবুকে এই জুটির একাধিক অন্তরঙ্গ ছবি দেখা যায়। সেসব ছবি দেখে তাদের দুজনকে শুভেচ্ছাও জানান অনেকে। এর পরিপ্রেক্ষিতে জোর গুঞ্জন ছড়ায়, প্রেমে মজেছেন টয়া-মাহিম।
তবে সেসময় টয়া স্পষ্ট জানিয়ে দেন, আমরা একটি মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করেছি। সেই কাজের সূত্রেই আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। মানুষ হিসেবে মাহিম খুব ভালো ও সহজবোধ্য। আমরা দুজন দুজনকে খুব ভালোভাবে বুঝতে পারি। সে আমার খুব ভালো একজন বন্ধু। ব্যস, এতটুকুই। বন্ধুত্বের বাইরে আর কোনো সম্পর্কে জড়াইনি আমরা।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
