গুগল, ফেসবুক, ইউটিউবের নিবন্ধন চায় এনবিআর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮
ডিজিটাল মাধ্যমগুলোকে করের আওতায় আনতে বেশকিছু উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর অংশ হিসেবে গুগল, ফেসবুক, ইউটিউবসহ সকল ডিজিটাল মাধ্যমগুলোর নিবন্ধন নিয়ে কার্যালয় স্থাপন ও লেনদেনকে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সঙ্গে সংযুক্ত করতে চায় রাজস্ব আহরণকারী সংস্থাটি। পাশাপাশি এ খাতে রাজস্ব প্রাপ্তির তথ্য নিশ্চিত করতে গত পাঁচ বছরে কী পরিমাণ অর্থ দেশের বাইরে গেছে, তাও খতিয়ে দেখার উদ্যোগ নেয়া হয়েছে।
চলতি অর্থবছরের বাজেটে ফেসবুক, ইউটিউবসহ ভার্চুয়াল মাধ্যমে বিজ্ঞাপনকে করের আওতায় আনার ঘোষণা দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ লক্ষ্যে অর্থ বিলে বিদেশী প্রতিষ্ঠান থেকে কর আদায় প্রক্রিয়া সহজ করতে আয়কর অধ্যাদেশের একটি ধারাও সংশোধন করে এনবিআর। তবে ১৯৯১ সালের মূল্য সংযোজন কর আইন অনুযায়ী ভার্চুয়াল বিজ্ঞাপনকে সেবা খাতের অন্তর্ভুক্ত দাবি করে বাজেটের আগেই ভ্যাট চেয়ে নির্দেশনা জারি করে সংস্থাটি। তখনই ভার্চুয়াল লেনদেনের তথ্য ও পরিশোধিত অর্থের বিপরীতে ১৫ শতাংশ ভ্যাট কর্তন করে তা পরিশোধ করতে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে পত্র দেয় এনবিআর। তবে বিদেশী প্রতিষ্ঠানগুলোয় বিজ্ঞাপন বাবদ অর্থ বিভিন্ন মাধ্যমে প্রেরণ করায় তা সঠিকভাবে আদায় করতে পারছে না সরকার। এ অবস্থায় নতুন করে পদক্ষেপ নিচ্ছে এনবিআর।
এনবিআরের মূসক বাস্তবায়ন ও আইটি বিভাগের উদ্যোগে বিদেশী অনলাইন মাধ্যমের বিজ্ঞাপনের বিপরীতে রাজস্ব আহরণের জন্য গঠিত বিশেষ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। এনবিআরের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) শাহনাজ পারভীনের নেতৃত্বে কমিটিতে এনবিআরের কর ও ভ্যাট বিভাগের কর্মকর্তা ছাড়াও বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগ এবং আইন ও বিচার বিভাগের কর্মকর্তারা রয়েছেন।
এনবিআরের কর্মকর্তারা বলছেন, গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইয়াহু, অ্যামাজন, ইউটিউব, ইমোসহ ডিজিটাল মাধ্যমগুলোতে প্রতিবছর কী পরিমাণ অর্থ লেনদেন এবং তা থেকে প্রাপ্ত রাজস্ব জানতে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল হয়। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশে তথ্য সংগ্রহে কমিটি গঠন করে এনবিআর। কমিটির সদস্যরা গত পাঁচ বছরে এসব বিদেশী প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য যাচাইয়ের উদ্যোগ নিয়েছে। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেনের তথ্য সংগ্রহে সবগুলো ব্যাংককে চিঠি দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। অন্যদিকে গত পাঁচ বছরে বাংলাদেশ থেকে কী পরিমাণ বিজ্ঞাপন পেয়েছে তার তালিকা ও লেনদেনের তথ্য চেয়েও গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইয়াহু, অ্যামাজন, ইউটিউব, ইমোসহ ডিজিটাল মাধ্যমগুলোকেও চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি তাদের করের আওতায় নিয়ে আসতে বাংলাদেশে নিবন্ধন নিয়ে কার্যক্রম পরিচালনা করতে ব্যবস্থা গ্রহণের বিষয়ে চিঠি দেবে এনবিআর।
এনবিআরের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) শাহনাজ পারভীন বলেন, বিদেশী এসব প্রতিষ্ঠানে বিজ্ঞাপনের মাধ্যমে বিরাট অংকের টাকা চলে যাওয়ায় তা নিয়ে চিন্তিত সরকার।
- ঢাকা জেলা এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
- বিয়ানীবাজার সমিতির সম্পাদক অপুর পিতার ইন্তেকাল
- কবিরহাট সমিতির নাসির উদ্দিনের স্ত্রীর ইন্তেকাল
- ক্যালিফোর্নিয়ায় ইরানের ড্রোন হামলার আশংকা!
- অধিকার আদায়ে সংঘবদ্ধ হওয়ার আহবান
- একধাপ এগিয়ে গ্লোবাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস
- গ্রি মেকানিক্যাল এর জমজমাট ইফতার
- মঈন চৌধুরীর উদ্যোগে হবিগঞ্জের ৯ সংগঠনের মিলনমেলা
- নিজেকে নির্দোষ দাবি করলেন জাকির চৌধুরী
- জালালাবাদ এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আমেরিকান ট্রাভেল এজেন্টদের ইফতার পার্টি
- অলকাউন্টি হোম কেয়ারের ইফতার
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের জমজমাট ইফতার
- আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে: রাষ্ট্রপতি
- বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
- ট্রাম্পের কাছে ১৩.৫ বিলিয়ন ডলার ফেরত চাইলেন হোকুল
- গণতন্ত্রের শৃঙ্গ জয়ের অভিযাত্রা
- কমিউনিটির ভালবাসায় অভিসিক্ত শাহ নেওয়াজ গ্রুপ
- আজকাল ৯১৩
- এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস
- ১ কোটি ৬৪ লাখ টাকায় দ্য হানড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, আহত দুই সেনা
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে ‘প্রতারণা’ করেছেন ট্রাম্প
- তেলের দাম বাড়লে লাভবান হয় যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প
- আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো
- বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম
- বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের
- প্রাণবন্ত সূচনা
- সৌদি আরব থেকে আসা খেজুর কোন জেলায় কত বরাদ্দ, দেখে নিন
- ‘তেলের দাম ২৪ হাজার টাকা হওয়ার জন্য প্রস্তুত থাকুন’
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
