গাজায় স্থল অভিযানে গিয়ে বিপাকে ইসরাইলি সেনারা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৩
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযানে গিয়ে বেকায়দায় পড়েছে ইসরাইলি বাহিনী। সেনাদের মধ্যে ছড়িয়ে পড়ছে ডায়রিয়াসহ নানা রোগ। সম্প্রতি হিব্রু সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী ব্যাপকভাবে একটি অন্ত্ররোগে আক্রান্ত। তাদের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে, সবার মাঝে আমাশয় উৎপাদক শিগেলা ব্যাকটেরিয়া রয়েছে। এতে সেনারা দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। বেড়ে যাচ্ছে তাদের শরীরের তাপমাত্রা। ফলে উদ্বেগ দেখা দিয়েছে সেনাদের মধ্যে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ব্যাধি হামাসযোদ্ধাদের মধ্যেও সংক্রমণ হতে শুরু করেছে। এতে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠেছে।
এক স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞের উদ্ধৃতিতে বলা হয়েছে, এই ব্যাকটেরিয়াটি আক্রান্ত ব্যক্তির মাধ্যমে সহজেই অন্যদের মাঝে ছড়িয়ে পড়ে। এ ছাড়া খাবারের মাধ্যমেও এর সংক্রমণ ঘটে।
তবে সেনাদের সেবায় থাকা কর্মীরা এর জন্য আইডিএফ প্রেরিত খাদ্যকে দায়ী করেছে। তারা অভিযোগ করেছে, গাজায় প্রেরিত খাদ্যের গুণগত মান পরীক্ষা না করেই পাঠানো হয়। তাই সেনাদের মাঝে এই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়েছে।
সেনাদের মধ্যে রোগের প্রাদুর্ভাব স্বীকার করেছেন সামরিক বাহিনীর এক মুখপাত্র। তিনিও এর জন্য গাজায় প্রেরিত খাদ্যকে দায়ী করেন।
ইসরাইলের দক্ষিণাঞ্চলের শহর আশকেলনে রকেট হামলা করেছে হামাস। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইসরাইলি মিডিয়া সূত্রে প্রতিবেদনে বলা হয়েছে, গাজা থেকে ছোড়া একটি রকেট আশকেলনের একটি ভবনে আঘাত হেনেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ঘটনার আগে আশকেলনে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছিল।
এদিকে গাজায় ইসরাইলি আগ্রাসনকে গণহত্যা আখ্যা দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি বলেন, গাজায় ইসরাইলি আগ্রাসন বড় ধরনের গণহত্যা। এ আগ্রাসন বন্ধ করা উচিত।
দোহায় অনুষ্ঠিত উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) শীর্ষ সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
কাতার আমির বলেন, ইসরাইলের দখলদার বাহিনী সব রাজনৈতিক, নৈতিক ও মানবিক মূল্যবোধ লঙ্ঘন করেছে। তাদের এই জঘন্য অপরাধকে অব্যাহত রাখার সুযোগ দেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অপমানজনক।
তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের আপন ন্যায্য দাবির প্রতি অবিচল থাকার জন্য প্রশংসা করা উচিত। একই সঙ্গে একটি পূর্ণ ও দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার আহ্বান জানানো উচিত।
এদিকে গাজায় ইসরাইলি সেনা নিহতের সংখ্যা আরও বেড়েছে বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ)।
আইডিএফ জানিয়েছে, সোমবার হামাসের হামলায় আরও তিন ইসরাইলি সেনা নিহত হয়েছে। এর আগে আরও দুজন নিহত হয়েছিল। এতে সোমবার মোট নিহতের সংখ্যা পাঁচে গিয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, হামাস আক্রমণের আগে ইসরাইলি ঘাঁটির পূর্ণাঙ্গ নকশা পেয়েছিল বলে ধারণা করছে ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ)। তারা বিশ্বাস করে, সফল গুপ্তচরবৃত্তির মাধ্যমে হামাসের তা হস্তগত হয়েছিল।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
