গাজায় সোনা-দানা টাকা-পয়সা লুট করছে ইসরাইলি বাহিনী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৪
গাজাবাসীর সোনাদানা, টাকাপয়সা লুট করছে ইসরাইলের সেনারা। গাজায় ফিলিস্তিনিদের দেওয়া সাক্ষ্য অনুযায়ী, গত ৯২ দিনে (শনিবার পর্যন্ত) ইসরাইলি সেনাবাহিনী আনুমানিক ৯০ মিলিয়ন শেকেল (২ কোটি ৪৫ লাখ ডলার) টাকা, স্বর্ণ ও শিল্পসামগ্রী চুরি করেছে। গাজা মিডিয়া অফিসের বরাত দিয়ে রোববারের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
‘ইসরাইল সেনারা বিভিন্ন উপায়ে এই চুরির ঘটনা ঘটিয়েছে’ বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। এরমধ্যে একটি কৌশল হলো উত্তর থেকে দক্ষিণ গাজা যাওয়ার সময় সালাহ আল-দিন স্ট্রিটের মতো চেকপয়েন্টগুলোতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কাছে থাকা টাকা, স্বর্ণ ও অন্যান্য মূল্যবান শিল্পসামগ্রীসহ ব্যাগ চুরি। আরেকটি হলো যেসব অঞ্চল থেকে ফিলিস্তিনিরা পালিয়েছেন তাদের বাড়িঘর লুট। সম্প্রতি ইসরাইলের সেনাবাহিনী এমন লুটপাটের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছিল। ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ সেনাবাহিনীর এ ধরনের কর্মকাণ্ডকে ‘গাজাবাসীদের অর্থের পদ্ধতিগত চুরি’ হিসাবে বর্ণনা করেছে।
গাজায় রোববারও হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় যুগান্তরকে জানিয়েছে, ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ২২ হাজার ৮৩৫ জনে দাঁড়িয়েছে। আর আহত হয়েছেন ৫৮ হাজার ৪১৬ জন। এরমধ্যে শুধু গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ১১৩ জন নিহত ও ২৫০ জন আহত হয়েছেন। গাজা উত্তরাঞ্চলে হামাসের প্রধান কমান্ড সেন্টার ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি জানিয়েছে ইসরাইল।
বিবিসির রোববারের প্রতিবেদন অনুযায়ী, শনিবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি। সংবাদ সম্মেলনে হাগারি আরও বলেন, ‘ইসরাইলি স্থল ও বিমান বাহিনীর গত তিন মাসের অভিযানে উত্তর গাজায় হামাসের মূল কমান্ড সেন্টার ধ্বংসের পাশাপাশি নিহত হয়েছেন এই সংগঠনের প্রায় ৮ হাজার যোদ্ধা।’ আর নিহতদের মধ্যে কমান্ডার ও সাধারণ যোদ্ধা উভয়ই রয়েছেন বলেও জানান তিনি। তবে হাগারির উল্লিখিত এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করার সুযোগ পায়নি বিবিসি।
গাজাবাসীকে শাস্তি দিতে ‘মৃত্যুর চেয়ে যন্ত্রণাদায়ক উপায়’ খুঁজে বের করতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ঐতিহ্য মন্ত্রী অ্যামিচাই এলিয়াহু। শুক্রবার ইসরাইলের ১০৩ এফএম রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
