গাজায় ব্যাপক ইসরায়েলি হামলা, সব যোগাযোগ বন্ধ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩
ইসরায়েল ইন্টারনেট এবং ফোন যোগাযোগ বন্ধ করে দিয়েছে। ফলে অন্ধকারে ডুবে গেছে গাজা। তাই গাজা থেকে খবরও খুব কম আসছে। ফিলিস্তিনিরা জানতে পারছেন না তাদের প্রিয়জন, বন্ধু বা পরিবারের কেউ বেঁচে আছে কি না।
ইন্টারনেট এবং যোগাযোগ বন্ধ করে দেওয়ার পর এই অঞ্চলের বাসিন্দারা বাইরের বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গাজার অভ্যন্তরে বেসামরিক লোকদের সাহায্যকারী চিকিৎসা সহায়তা সংস্থাগুলো বলছে, শুক্রবার ভূখণ্ডের সব ইন্টারনেট এবং ফোন যোগাযোগ বন্ধ হয়ে যায়। যোগাযোগের অভাবে এই মুহূর্তে ঠিক কী ঘটছে তার খবর পাওয়া আমাদের জন্য কঠিন। আমরা নিশ্চিতভাবে যা জানি তা হলো, গাজা মানবিক সংকটে ভুগছে।
ফিলিস্তিনি, সাহায্যকারী গোষ্ঠী, সাংবাদিক এবং সুশীল সমাজের সংস্থাগুলো বলেছে, তারা গাজায় কর্মীদের এবং পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়েছে।
সাইবার নিরাপত্তা এবং ইন্টারনেট নিরীক্ষণ করে এমন একটি সংস্থা ‘নেটব্লক’ স্থানীয় সময় শুক্রবার গাজা উপত্যকায় সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর দিয়েছে। বোমা হামলার ফলে ইন্টারনেট, সেলুলার এবং ল্যান্ডলাইন পরিষেবাগুলো সম্পূর্ণভাবে বন্ধ। পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই অঞ্চলটিতে ব্যাপক বোমাবর্ষণের ঘটনা ঘটেছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও বলেছে, তাদের বিমান এবং স্থলবাহিনী গাজায় আক্রমণ তীব্রভাবে বাড়িয়ে দিয়েছে।
ডক্টরস উইদাউট বর্ডার (এমএসএফ) নামে পরিচিত দাতব্য সংস্থা বলেছে, তারা কিছু ফিলিস্তিনি সহকর্মীর সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি বার্তায় গ্রুপটি বলেছে, ‘আল শিফা হাসপাতাল এবং অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে আশ্রয় নেওয়া রোগী, চিকিৎসাকর্মী এবং হাজার হাজার পরিবারের জন্য আমরা গভীরভাবে চিন্তিত। আমরা গাজা উপত্যকাজুড়ে সব চিকিৎসক, কর্মী এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আহ্বান জানাই।’
এর আগে ইসরায়েলি সামরিক মুখপাত্র অভিযোগ করেছেন, হামাস হাসপাতালটিকে ভূগর্ভস্থ টানেল এবং কমান্ড সেন্টারের ঢাল হিসেবে ব্যবহার করছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।
বেশির ভাগ স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং জেনারেটরের জ্বালানি ফুরিয়ে যাওয়ায় ইতিমধ্যেই অন্ধকার নেমে এসেছে। গাজার ২.৩ মিলিয়ন মানুষ বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্রমাগত বিমান হামলার বিস্ফোরণে গাজা শহরের আকাশ প্রতি ঘণ্টায় আলোকিত হচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার অর্থ, যুদ্ধে হতাহতের সংখ্যা এবং স্থল আক্রমণের বিবরণ বিশ্ববাসী জানতে পারবে না।
আলজাজিরার সংবাদদাতা তারেক আবু আজউম ঘটনাস্থলে আছেন। তিনি বলেছেন, ‘ফিলিস্তিনিরা বর্তমানে নেটওয়ার্কগুলোতে কোনো অ্যাক্সেস পাচ্ছেন না, তাঁরা বিচ্ছিন্ন।’ গাজার বাইরের ফিলিস্তিনিরা তাদের স্বজনদের কাছে পৌঁছতে পারছেন না। কবি এবং লেখক মোহাম্মদ এল-কুর্দ (এক্স)-এ বলেছেন, ‘গাজায় আমার পরিচিত কেউই আমার লেখার উত্তর দিচ্ছে না।’ কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট উদ্বেগ প্রকাশ করে বলেছে, ‘বিশ্ব সংঘাতের বাস্তব চিত্র দেখার একটি জানালা হারাচ্ছে।’ তারা সতর্ক করে বলেছে, ‘তথ্যের শূন্যতা, বিভ্রান্তি এবং ভুল তথ্য দিয়ে পরিপূর্ণ হতে পারে বিশ্ব।’
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় গাজায় চিকিৎসাব্যবস্থা আরো ধাক্কা খাবে বলে ধারণা করা হচ্ছে। ফিলিস্তিনের জন্য জাতিসংঘের মানবিক সমন্বয়কারী লিন হেস্টিংস বলেছেন, ‘ফোন লাইন এবং ইন্টারনেট ছাড়া হাসপাতাল ও সাহায্য কার্যক্রম পরিচালনায় ব্যাঘাত ঘটবে। যুদ্ধের অনেক নিয়ম আছে। বেসামরিক নাগরিকদের অবশ্যই রক্ষা করতে হবে।’
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি একটি বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলি কর্তৃপক্ষ সব ল্যান্ডলাইন, সেলুলার এবং ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন করার কারণে তাদের অপারেশন রুমের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।’ আরো বলেছে, ‘আমরা জরুরি চিকিৎসা পরিষেবা চালিয়ে যাওয়ার ক্ষমতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। বিশেষ করে জরুরি নম্বর ১০১ বন্ধ হয়ে যাওয়ার পর। ফলে আহতদের জন্য অ্যাম্বুল্যান্স পাওয়া কঠিন হয়ে পড়েছে।’
এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেছেন, ‘আমরা গাজায় আমাদের কর্মীদের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকর্মী এবং বাকি সবার সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছি। ফলে নিরাপত্তা এবং রোগীদের তাৎক্ষণিক স্বাস্থ্যঝুঁকি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
