গাজায় পাঁচ কোটি ইউরোর সহায়তা প্যাকেজ পাঠাবে জার্মানি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩
ইসরায়েলের হামলায় বিপর্যস্ত গাজায় পাঁচ কোটি ইউরোর সহায়তা প্যাকেজ পাঠানোর কথা জানিয়েছে ইউরোপের দেশ জার্মানি। বৃহস্পতিবার জর্ডান থেকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক এ ঘোষণা দেন।
জার্মান বার্তা সংস্থা ডয়েচে ভেলে জানায়, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) জর্ডান সফরে যান বেয়ারবক। সেখানে বৈঠকের পাশাপাশি একটি সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইসরায়েলের পাশে আছি। আমরা মনে করি, ইসরায়েলের আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার রয়েছে। ৭ অক্টোবরের পর ইসরায়েল গাজার সঙ্গে যে সংঘাতে নেমেছে, তা সম্পূর্ণ সমর্থন করে জার্মানি।
তবে গাজায় যেসব বেসামরিক মানুষ অসহায় অবস্থার মধ্যে পড়েছে, তাদেরও পাশে আছে জার্মানি। আর সে কারণেই গাজার বেসামরিক মানুষের জন্য মানবিক সাহায্য হিসেবে পাঁচ কোটি ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ৫৮০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হলো। এমনকি, জার্মানি গাজায় একটি চিকিৎসক দল পাঠানোর চেষ্টা করছে বলে জানান বেয়ারবক।
এর আগে ১৩ অক্টোবর ইসরায়েল সফরে গিয়েছিলেন বেয়ারবক। তখনো এই একই কথা বলেছিলেন তিনি।
জানা গেছে, শুক্রবার (২০ অক্টোবর) সকালে ইসরায়েল যাবেন বেয়ারবক। সেখানে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিকেলেই লেবানন চলে যাবেন। ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহও হামাসের সমর্থনে লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের ওপর আক্রমণ চালাচ্ছে। সে বিষয়েই লেবাননের সরকারের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে বেয়ারবকের।
টানা দুই সপ্তাহ ধরে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমনকি, ইসরায়েলের পূর্ণ অবরোধ আরোপের ফলে বিদ্যুৎবিচ্ছিন্ন গাজা বর্তমানে ভয়ানক মানবিক সংকটের সম্মুখীন হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ভূখণ্ডটিতে পানি, খাবার, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের মজুত শেষ হয়ে যাচ্ছে।
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
