ইসরায়েল-হামাস যুদ্ধ
গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২১ হাজার ছাড়াল
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩
আজকাল ডেস্ক -
১৩ সপ্তাহ ধরে অব্যাহত ইসরায়েলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২১ হাজার ১১০ জনে দাঁড়িয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। একই সময় গাজায় আরও ৫৫ হাজার ২৪৩ জন ফিলিস্তিনি আহত হয়েছে এবং ৭ হাজারেরও বেশি নিখোঁজ রয়েছে বলে তারা জানিয়েছে।
ইতোমধ্যে ইসরায়েলের নির্বিচার বোমা, গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষেও হতাহতের সংখ্যা বেড়েছে। গত বুধবার দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, গাজায় অভিযানে থাকা তাদের বাহিনীর আরও তিন সেনা নিহত হয়েছে। এই নিয়ে ২০ অক্টোবর গাজা ভূখন্ডে স্থল অভিযান শুরু করার পর থেকে ইসরায়েলি বাহিনীর ১৬৬ জন সেনা নিহত হল। এই সময়জুড়ে আরও ৮৯৮ জন ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে আল জাজিরা জানিয়েছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, তাদের কর্মীরা হাজার হাজার গাজাবাসীকে গাজার মধ্যাঞ্চল ও খান ইউনিস শহর থেকে পায়ে হেঁটে, গাধার পিঠে চেপে অথবা গাড়িতে করে পালাতে দেখেছেন। ইসরায়েলি হামলা থেকে বাঁচার চেষ্টায় পালাচ্ছিল তারা। মূল সড়কের ধারে অস্থায়ী আশ্রয় গড়ে সেখানে অবস্থান করছেন বাস্তুচ্যুত বহু গাজাবাসী ফিলিস্তিন।
৭ অক্টোবর গাজা সংলগ্ন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নজিরবিহীন হামলা চালায়। তাদের হামলায় ইসরায়েলে প্রায় ১২০০ জন নিহত হয়, যাদের অধিকাংশই বেসামরিক। এ সময় হামাসের যোদ্ধারা ইসরায়েল থেকে প্রায় ২৪০ জন বন্দি করে গাজায় নিয়ে জিম্মি করে রাখে।
ইসরায়েলি বাহিনী এখন গাজার মধ্যাঞ্চলেই বেশি হামলা চালাচ্ছে। আকাশ, সাগর ও স্থল- তিন দিক থেকে সর্বাত্মক হামলা চালাচ্ছে তারা। বুধবার ইসরায়েলি হামলা আরও বহু মানুষের মৃত্যু হয়েছে বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে।
বুধবার রাতে গাজার চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, এদিন ইসরায়েলি যুদ্ধবিমানগুলো গাজার মধ্যাঞ্চলীয় আল নুসেরাতে তিনবার হামলা চালিয়েছে, এতে সাতজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। মধ্যাঞ্চলের আল-মাঘাজি এলাকায় বিমান হামলায় আরও পাঁচ ফিলিস্তিনি নিহত হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার খান ইউনিস শহরের আল-আমল হাসপাতালের কাছে ইসরায়েলি বিমান হামলায় ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
মন্ত্রণালয়টির কর্মকর্তারা জানিয়েছেন, এদিন উত্তরাঞ্চলে গাজা সিটির আল শিফা হাসপাতালে সাত ফিলিস্তিনির মৃতদেহ আনা হয়।
ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধ ক্রমেই ওই অঞ্চলজুড়ে বিস্তৃত হতে থাকায় মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বহু সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
