গাজায় নতুন বসতি স্থাপনের পরিকল্পনা ইসরাইলের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৩
বিধ্বস্ত গাজার চারদিকে শুধু ধ্বংসের স্তূপ। ধ্বসে পড়া ইট-পাথরের নিচে কত শত লাশ পড়ে আছে তা অজানা। ইসরাইলি বিমান হামলায় নিহতের রক্তের দাগে ভিজে আছে মাটি। এত এত হত্যাযজ্ঞের পর সেই মাটিতেই আবার নিজের স্বপ্ন পূরণের নীলনকশা আঁকছে ইসরাইল।
নতুন বসতি স্থাপনের পরিকল্পনা এগোচ্ছে পুরোদমে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের চলমান গণহত্যামূলক যুদ্ধের মধ্যেই এমন ঘোষণা দিয়েছে ইসরাইলে রাষ্ট্রীয় রিয়েল এস্টেট কোম্পানি হ্যারে জাহাভ।
সোমবার আলজাজিরার খবরে বলা হয়েছে, গাজার উপকূলীয় অঞ্চলে ‘সৈকত বাড়ি’ নির্মাণের পরিকল্পনা করছে। এ পরিকল্পনার অংশ হিসাবে কোম্পানির বিজ্ঞাপনে স্লোগান দেওয়া হয়েছে-‘সৈকতে বাড়ি স্বপ্ন নয়’। নীরবে নয় বরং বিশ্বকে দেখিয়েই পরিকল্পনাগুলো করছে। বরাবরের মতো এই ভূখণ্ড দখল পরিকল্পনার বিরুদ্ধে আওয়াজ তুলছে না কেউই। মুখে কুলুপ এঁটে বসে আছে বিশ্ব।
অথচ হামলার শুরু থেকেই গাজা পুনঃদখলের কোনো ইচ্ছা নেই বলে বড় গলায় ঢাক পেটাচ্ছে ইসরাইল। হামাসকে নিশ্চিহ্ন করাই তাদের একমাত্র উদ্দেশ্য।
জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ এরদান ১৫ অক্টোবর সিএনএনকে বলেন, ‘গাজা দখল অথবা সেখানে থাকার কোনো ইচ্ছা আমাদের নেই। হামাস আমাদের হুমকি। এজন্য হামাসকে নিশ্চিহ্ন করাই আমাদের মূল লক্ষ্য।’
মুখে মুখে গাজা দখলের ইচ্ছে নেই বললেও এটাই যে তাদের মুখ্য উদ্দেশ্য এবার তারই প্রমাণ দিল ইসরাইল। ইংল্যান্ডের কর্মী সারাহ উইলকিনসন মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘একটি ইসরাইলি রিয়েল এস্টেট ফার্ম ইতোমধ্যেই গণহত্যাকে অর্থায়ন করছে। ইসরাইলের বোমা হামলায় সৃষ্ট গাজার সমতল ভূমিতে বসতি নির্মাণের নকশা তৈরি করছে।’
গত সপ্তাহে সেটলার গ্রুপগুলোর একটি জোটের সমাবেশে ইসরাইলি রাজনৈতিক ও সামরিক নেতাদের বক্তব্যের মধ্যে ‘হ্যারে জাহাভ’র প্রস্তাবটি এসেছে। সমাবেশটির নাম ছিল-প্র্যাকটিক্যাল প্রিপারেশন ফর গাজা সেটেলমেন্ট কনফারেন্স। আলজাজিরা।
ইসরাইলি থিঙ্ক ট্যাঙ্ক মিসগাভ ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড জায়োনিস্ট স্ট্র্যাটেজি জানিয়েছে, বর্তমান সময়টি সমগ্র গাজা উপত্যকা খালি করার অনন্য এবং বিরল সুযোগ। ইসরাইলি সরকার বসতি স্থাপনকারী সংস্থাগুলোকে তহবিল দিয়ে থাকে।
নাম গোপন রাখা অন্য একটি কোম্পানি বলেছে, আমরা হ্যারে জাহাভের জন্য দক্ষিণ গাজা উপত্যকার ‘গুশ কাতিফ’ অঞ্চলে মাঠ প্রস্তুত করার কাজ করছি। ইসরাইলের এ পদক্ষেপের নিন্দা করেছেন বিশেষজ্ঞরা। বলছেন, গাজাবাসীকে মিসরের সিনাই উপদ্বীপে জোরপূর্বক বিতাড়িত করার জন্য একটি পরিকল্পনার খসড়াও তৈরি করেছেন ইসরাইলের গোয়েন্দামন্ত্রী গিলা গামলিয়েল।
গাজার ধ্বংসাবশেষে বসতি স্থাপনের এ পরিকল্পনা ‘নাকবা’র বেদনাদায়ক স্মৃতিকে মনে করিয়ে দেয়। ১৯৪৮ সালে আধুনিক ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ইহুদিবাদী জঙ্গিরা ৫০০টিরও বেশি ফিলিস্তিনি শহর ও গ্রাম মাটিতে গুঁড়িয়ে দিয়েছিল। জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছিল ৭ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ।
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
