গাজায় ইসরায়েলি সেনাদের অর্থ সহায়তা দিচ্ছে ফেসবুক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ কর্মকাণ্ডকে ঘিরে নতুন বিতর্কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানে উঠে এসেছে, ফেসবুকে একদিকে যেমন পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতির আবাসন বিক্রির বিজ্ঞাপন প্রচার হচ্ছে, তেমনি গাজায় মোতায়েন সেনাদের জন্য অর্থ সহায়তা সংগ্রহের আহ্বান জানানো বিজ্ঞাপনও প্রকাশ পেয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এসব বিজ্ঞাপনের বেশিরভাগই ছিল উগ্র ডানপন্থি জায়নবাদী গোষ্ঠী ও রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের। মোট শতাধিক বিজ্ঞাপনের মধ্যে অন্তত ৫০টি সরাসরি ইসরায়েলি সেনাবাহিনীর সহায়তায় অর্থ সংগ্রহের লক্ষ্যে প্রচার করা হয়। আর প্রায় একই সংখ্যক বিজ্ঞাপন ছিল পশ্চিম তীরে দখলদারিত্ব বৈধ করার চেষ্টায় পরিচালিত বসতি প্রকল্পের পক্ষে।
বিশ্লেষকরা বলছেন, এসব বিজ্ঞাপন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। পশ্চিম তীরের রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ‘রামাত আদেরেত’ ও ‘গাবাই রিয়েল এস্টেট’ এসব বিজ্ঞাপন চালিয়েছে। তাদের প্রকল্পগুলো দখলকৃত ভূখণ্ডে গড়ে উঠেছে, যেগুলো আন্তর্জাতিকভাবে অবৈধ হিসেবে বিবেচিত।
সবচেয়ে বিতর্কিত বিজ্ঞাপনগুলোর মধ্যে ছিল ‘রেগাভিম’ নামের একটি ডানপন্থি প্রতিষ্ঠানের প্রচারণাসমূহ। এসব বিজ্ঞাপনে ফিলিস্তিনি স্কুল ধ্বংসের প্রশংসা এবং অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। এমনকি একটি বিজ্ঞাপনে ওয়াটার পার্ক ভাঙার দাবি জানিয়ে বলা হয়, আমাদের টাকায় ফূর্তি করছে ফিলিস্তিনিরা।
এমন বৈষম্যমূলক বার্তার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। ব্রিটিশ সংসদ সদস্য ব্রায়ান লেইশম্যান অভিযোগ করেন, ফেসবুক আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের মাধ্যম হয়ে উঠেছে।
মেটা কর্তৃপক্ষ এ বিষয়ে প্রতিক্রিয়ায় বলেছে, এটি স্বয়ংক্রিয় পদ্ধতির ত্রুটি। তবে ডিজিটাল নীতিনির্ধারক ও গবেষকরা বলছেন, এসব বিজ্ঞাপন সাধারণ বিজ্ঞাপনের ছদ্মবেশে নীতিমালার ফাঁক গলে চলে এসেছে।
আন্তর্জাতিক আইন অনুযায়ী, দখলদার শক্তির নিজ দেশের নাগরিকদের দখলকৃত ভূখণ্ডে বসতি স্থাপন করানো যুদ্ধাপরাধ। আর সেই কাজের প্রচার মাধ্যম হিসেবে ফেসবুক ব্যবহৃত হওয়ায়, প্রতিষ্ঠানটি যুদ্ধাপরাধে পরোক্ষভাবে সহযোগী কি না, সেই প্রশ্নও এখন উঠছে।
যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটির অধ্যাপক নেভ গর্ডন বলেন, ফেসবুক শুধু এই অপরাধ থেকে মুনাফা করছে না, বরং যুদ্ধাপরাধকে স্বাভাবিক ও বৈধ করার ক্ষেত্রেও ভূমিকা রাখছে।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
