গাজায় ইসরাইলি মন্ত্রীর ছেলেসহ দুই সেনা নিহত
প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৩
আজকাল ডেস্ক -
গাজায় ইসরাইলি বাহিনী ও হামাসের মধ্যে তীব্র লড়াই চলছে। এই লড়াইয়ে ইসরাইলের আরও দুই সেনা নিহত হয়েছে। এর মধ্যে ইসরাইলের বর্তমান যুদ্ধকালীন মন্ত্রিসভার এক মন্ত্রীর ছেলে রয়েছে। এর মধ্য দিয়ে গাজায় স্থল অভিযান শুরু করার পর এখন পর্যন্ত ৯০ জন সেনা হারালো ইসরাইল।
আল জাজিরার প্রতিবেদন মতে, সংঘাতের ৬২তম দিন বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভার মন্ত্রী ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের ছেলে গ্যাল মায়ার আইজেনকটসহ দুই সেনা সদস্য গাজায় নিহত হয়েছে।
২৫ বছর বয়সী গ্যাল মায়ার ইসরাইলি সেনাবাহিনীর মাস্টার সার্জেন্ট ছিলেন। অপর সেনা সদস্যের নাম জোনাথান ডেভিড ডিচ। ৩৪ বছর বয়সী জোনাথান সেনাবাহিনীর সার্জেন্ট মেজর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তারা উত্তর গাজায় যুদ্ধকালে নিহত হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন আরেক মন্ত্রী বেনি গান্তজ।
নিহত সেনা সদস্য গ্যাল মায়ার আইজেনকতের বাবা সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট ইসরাইলের বর্তমান যুদ্ধকালীন মন্ত্রিসভার একজন সদস্য।
গত ৭ অক্টোবর হামাসের আকস্মিক অভিযানের পরই গাজায় হামাসকে উৎখাত করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধকালীন যে মন্ত্রিসভা গঠন করেন, গাদি আইজেনকট ও বেনি গান্তজতাতে মন্ত্রি হিসেবে যোগ দেন।
কিন্তু হামাসকে নির্মূল করতে গিয়ে নিজের সন্তানকে হারালেন মন্ত্রী গাদি আইজেনকট। তবে গ্যাল মায়ার কিভাবে নিহত হয়েছে তা বিস্তারিত জানায়নি ইসরাইলি সেনাবাহিনী। শুধু বলেছে, উত্তর গাজায় লড়াইয়ের সময় নিহত হয়েছে গ্যাল।
তবে টাইমস অব ইসরাইল জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি সুড়ঙ্গে বোমার বিস্ফোরণ ঘটে। তাতে গুরুতর আহত হয় গ্যাল মায়ার। এরপর তাকে দ্রুত ইসরাইলে এনে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
গত কয়েকদিন গাজায় বিমান হামলা আরও জোরদার করেছে ইসরাইল। সেই সঙ্গে উত্তর গাজার পাশাপাশি দক্ষিণ গাজায় চালাচ্ছে স্থল অভিযান।
ওয়াশিংটন পোস্ট বলছে, বৃহস্পতিবার গাজার দক্ষিণে বড় শহরগুলোতে হামলা চালিয়ছে ইসরাইলি বাহিনী। অন্যদিকে উত্তর গাজায় কয়েকটি এলাকায় হামাসের সঙ্গে তীব্র লড়াইয়ে জড়িয়েছে সেনারা।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে ইসরাইলের হামলায় আরও ৩৫০ জন নিহত হয়েছে। এর ফলে হামলায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। যার অর্ধেকই নারী ও শিশু। আহত হয়েছে আরও ৪২ হাজার।
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
