ক্রিকেট নিয়ে বাংলাদেশের জনপ্রিয় যতো গান
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯
১৯৯৭ সাল। ওয়ানডে স্ট্যাটাস পাওয়া হয়নি, টেস্ট তো দূরের কথা। আইসিসি ট্রফিতেও সুবিধা করতে পারে না টাইগাররা। জিম্বাবুয়ের কাছে বরাবর হেরে যাওয়া। তখন এক অসম্ভব ঘটনা ঘটে গেলো।
কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ আইসিসি ট্রফি জিতে গেলো। সারা বাংলাদেশটাই যেন বদলে গেলো। রাস্তার মোড়ে মোড়ে রঙ খেলা। ট্রাক ভর্তি করে লাল-সবুজ পতাকা নিয়ে তরুণ-তরুণীর উচ্ছ্বাস। মুক্তিযুদ্ধের পর নানা ক্রান্তিকাল আর দুঃশাসনের বাংলাদেশে তখন পর্যন্ত এতো আনন্দের কিছু ঘটেনি। ‘বিশ্বকাপে খেলবে বাংলাদেশ’- এই এক আনন্দেই উৎসবের মহামঞ্চ হয়ে গেল ৫২ হাজার বর্গমাইলের বাংলাদেশ।
স্বাধীন বাংলাদেশে অনেক রকম অর্জনই বাংলাদেশিদের মহিমান্বিত করেছে, গর্বিত করেছে। তবে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে ক্রিকেটের ভূমিকা সবার উপরেই বলা যায়। দু মুঠো খেয়ে পড়ে বাঁচা মানুষটিও স্বপ্ন দেখেন তার সন্তান একদিন বাংলাদেশের হয়ে জাতীয় ক্রিকেট দলে খেলবে।
এদেশে ক্রিকেটের জনপ্রিয়তা এখানেই টের পাওয়া যায়। এখনো তেমন কোনো বড় চ্যাম্পিয়নশিপ জেতা হয়নি বাংলার টাইগারদের, কিন্তু তারুণ্যের হুঙ্কার ছড়ানো বহু ম্যাচ দিয়ে তারা ক্রিকেট দুনিয়া কাঁপিয়েছে, জিতে নিয়েছে প্রশংসা ও সমীহ। তাই বাঙালির কাছে প্রাণের আবেগ মেশানো একটি শব্দ।
ক্রিকেট নিয়ে বড় কোনো টুর্নামেন্ট শুরু হলেই উৎসব আমেজ দেখা দেয় বাংলাদেশে। দলের সামর্থের চেয়েও বেশি থাকে প্রত্যাশা ও উৎসাহ। আর সেই আমেজের স্রোতে ক্রিকেট জায়গা করে নিয়েছে এদেশীয় শিল্প সংস্কৃতির নানা অঙ্গনে।
ক্রিকেট নিয়ে তৈরি হয়েছে অসংখ্য নাটক, সিনেমা ও গান। তবে ক্রিকেট নিয়ে গানের ভুবনেই মাতামাতাতিটা বেশি চোখে পড়ে। সেই প্রথম বিশ্বকাপে যাওয়া ১৯৯৯ সালের পর থেকেই প্রায় প্রতি বছরই দুই একটা গান প্রকাশ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে। চোখ বুলিয়ে নেয়া যাক সেইসব গানের মধ্যে সেরা ও জনপ্রিয় গানগুলোর উপর।
ক্রিকেটের গানে রাজপুত্র শুভ্র দেব
তখনও বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ খেলেনি। ১৯৯৮ সালে আমি প্রথম ক্রিকেট নিয়ে গান করি। নাম ছিলো ‘ক্রিকেট ক্রিকেট’। এরপর ক্রিকেট নিয়ে আরও বেশকিছু গান গেয়েছি’- বলছিলেন নন্দিত গায়ক শুভ্র দেব।
তারও আগে ১৯৯৮ সালে মিনি বিশ্বকাপের সময় নিজের কথা ও সুরে শাকিলা জাফরের সঙ্গে গেয়েছিলেন ‘একই বিশ্ব একই খেলা’ শিরোনামের গান। তবে শুভ্র দেব ক্রিকেট বিশ্বের আলোচিত ছিলেন ওই মিনি ওয়ার্ল্ড কাপের থিম সং করে।
তখন বাংলাদেশ ক্রিকেটে নতুন। বাংলাদেশে এত বেশি খেলা হতো না আজকের মতো। প্রথম বাংলাদেশে মিনি বিশ্বকাপ ক্রিকেট হয় এবং তিনি থিম সং করার সুযোগ পান। এটা শুভ্র দেবের ক্যারিয়ারে সাফল্যের সোনালী পালক যোগ করে দেয়।
সেই থিম সংটি ইএসপিএন এবং স্টার স্পোর্টস প্রচার করে প্রতিটি ম্যাচেই। শুভ্র দেব বলেন, ‘মনে পড়ে ফাইনাল ম্যাচে সাউথ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের শেষ বলটা যখন হবে তখন আমার গাওয়া থিম সং লাইভ প্রচার করা হয়েছে। ১৬৮টি দেশে এই গান দেখানো হয়। এটা আমার কাছে একটা বড় অর্জন হয়ে আছে।’
১৯৯৯ সালের বিশ্বকাপের সময় আসাদুজ্জামান নুরের লেখা ‘গুডলাক বাংলাদেশ’ শিরোনামের গানে কণ্ঠ দেন শুভ্র দেব। তার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন শাকিলা জাফর, সৈয়দ আব্দুল হাদি এবং সুবীর নন্দী। ওই একই বছর গেয়েছিলেন ‘হাউজ দ্যাট’ শিরোনামের আরেকটি গান। এরপর ২০০০ সালে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা পেলে লিখেন ‘চার মারো মারো রে ছক্কা মারো মারো রে’। এছাড়া ২০০৭ সালের বিশ্বকাপে ‘বাংলাদেশ জেগে উঠো’ শিরোনামে আরেকটি গান করেন শুভ্র দেব। এই গানটিও তুমুল জনপ্রিয়তা পায়।
লাকী আখন্দের হঠাৎ বাংলাদেশ আজও হৃদয় দোলায়
দীর্ঘদিন গান থেকে দূরে ছিলেন। ১৯৯৯ সালে বিরতি ভেঙে ফিরে এলেন প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলকে প্রেরণা দিতে। তিনি গেয়েছিলেন ‘হঠাৎ করে বাংলাদে’ শিরোনামের গান। নিজের লেখা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। সেই গান খুব জনপ্রিয় হয়েছিলো বিটিভি আর বাংলাদেশ বেতারের হাত ধরে। আজও এই গান নব্বই দশকের সোনালী প্রজন্মকে নস্টালজিক করে তুলে।
ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় আসিফ আকবরের গানটি
‘বেশ বেশ বেশ/ সাবাস বাংলাদেশ’- গানটি শুনলেই ক্রিকেটপ্রেমীরা উৎসাহ-উল্লাসে ফেটে পড়েন। এই গান যেমন বিজয়ের উৎসবকে রাঙিয়ে দেয় তেমনি পরাজয়ের গ্লানি মুছে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রেরণাও দেয়। সোহেল আরমানের লেখা এবং ইবরার টিপুর সুরে এই গানটি ক্রিকেট নিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গান। দেশের হাট-মাঠ-পথে প্রান্তরে ক্রিকেটের আমেজে সর্বত্রই বেজে উঠে এই গান।
হাবিবের কণ্ঠে চলো বাংলাদেশ
২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশকে উজ্জীবিত করতে তৈরি হয় ‘চলো বাংলাদেশ চলো বিশ্ব উঠানে’ শিরোনামে একটি গান। এটি তৈরি করেন জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ।
গানটিতে হাবিবের সঙ্গে আরও কণ্ঠ দিয়েছিলেন শুন্য ব্যান্ডের এমিল এবং নেমেসিস ব্যান্ডের জোহাদ। নতুন প্রজন্মের শ্রোতা ও ক্রিকেটপ্রেমীদের কাছে এই গান খুব জনপ্রিয়। ক্রিকেট মৌসুমে এই গানের রিংটোন শুনতে পাওয়া পথে ঘাটে-স্কুল-বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্যাম্পাসে।
ফুয়াদের চার ছক্কা হইহই
২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ ছিলো ক্রিকেটের গানের বছর। বহু গান বহু শিল্পীরা বাজারে নিয়ে আসেন এ সময়। তবে সবাইকে ছাপিয়ে জনপ্রিয় হয়ে উঠে ফুয়াদ আল মোক্তাদিরের ‘চার ছক্কা হইহই’ শিরোনামে একটি গান। ফুয়াদের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দেন পান্থ কানাই, কণা, এলিটাসহ অনেকে। তুমুল জনপ্রিয়তা লাভ করে গানটি।
মেহরীনের থিম সং
২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের থিম সং ছিলো ‘দেশজুড়ে উৎসব, মনজুড়ে রোশনাই, জোরসে বলো, কাপ কিন্তু একটাই’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় পপগায়িকা মেহরীন। বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল স্পন্সর বেক্সিমকো। এই প্রতিষ্ঠানটির উদ্যোগেই গানটি রেকর্ডিং করা হয়েছে।
বিভিন্ন এফএম রেডিও, টিভি চ্যানেলের সৌজন্যে গানটি পৌঁছে গিয়েছিলো সারাদেশের ক্রিকেট পাগল মানুষদের কাছে। বেশ জনপ্রিয় হয়েছিলো এটি।
দূরবীন
২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের জন্য গান নিয়ে হাজির হয় দূরবীন ব্যান্ড। তাদের ‘জ্বলে উঠো বাংলাদেশ’ গানটি দারুণ জনপ্রিয়তা পায়।
আরেফিন রুমি
২০১৪ সালে অনুষ্ঠিত হয় টি- টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। সেই বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেটকে উৎসাহ দিতে গান তৈরি করেন আরেফিন রুমি। রবিউল ইসলাম জীবনের কথা এবং আরেফিন রুমির সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন ফেরদৌস ওয়াহিদ, আরেফিন রুমি, লিজাসহ অনেকে।
মাইলস
বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে ২০০০ সালে ‘বিস্ময়ের যাত্রা’ নামে মাইলস ব্যান্ড একটি গান প্রকাশ করে। সেটি বেশ আলোচিত হয় ক্রিকেট ভক্তদের কাছে। মাহমুদ খুরশিদ ও শাফিন আহমেদের কথা ও সুরে এই গানটি তাদের ‘প্রবাহ’ অ্যালবামে প্রকাশ হয়েছিলো।
এছাড়াও ক্রিকেটের গান হিসেবে জনপ্রিয় মিলন মাহমুদের গাওয়া ‘লাল সবুজের পতাকা’, হেভি মেটাল ব্যান্ড ক্রিপটিক ফেইটের ‘চলো বাংলাদেশ’ আর্টসেলের ‘গর্জে উঠুক বাংলাদেশ’ ইত্যাদি
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
