কোস্ট গার্ড হবে ‘গার্ডিয়ান অব দ্য সি’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৯
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই উৎরাই পেরিয়ে দুই যুগ অতিক্রম করেছে কোস্ট গার্ড। সম্পদ ও জনবলের সীমাবদ্ধতার মাঝেও উপকূলীয় এলাকায় জনগণের জানমাল রক্ষা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মৎস সম্পদ সংরক্ষণ ও অবৈধ কর্মকাণ্ড দমনে অসামান্য সাফল্য দেখিয়েছে এ বাহিনী। প্রত্যাশা করছি, সকলের প্রচেষ্টায় কোস্ট গার্ড হবে ‘গার্ডিয়ান অব দ্য সি’ (সমুদ্রের অভিভাবক)।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওস্থ বাহিনীর সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রতিষ্ঠার পর থেকে কোস্ট গার্ড ১০৭৭ কোটি টাকার ইয়াবা, ৬৬৬ কোটি টাকার চোরাচালান পণ্যসহ মোট ৮৬৪৭ কোটি টাকার মালামাল উদ্ধার করেছে। ৪ হাজার অপরাধীকে গ্রেফতার করেছে। অসামান্য কর্মদক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করার জন্য তাদের কয়েকজনকে পদক দেয়া হয়েছে। আশা করব, পদকপ্রাপ্তরা পদক পেয়ে অনুপ্রাণিত হবেন।
তিনি বলেন, ২০১১ সাল পর্যন্ত দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরে দুষ্কৃতিকারী কর্তৃক ছিচকে চুরি ও ডাকাতির ঘটনা ঘটতো। বিদেশি জাহাজগুলো এসব ঘটনাকে ভুলভাবে জলদস্যুতা হিসেবে ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর কাছে রিপোর্ট করতো। যার ফলে আইএমবি কর্তৃক চট্টগ্রাম বন্দরকে উচ্চ ঝুঁকিসম্পন্ন বন্দর হিসেবে চিহ্নিত করেছিল। ফলে বাণিজ্যিক জাহাজের ইন্সুরেন্স খরচ ছিল খুব বেশি।
তবে ২০১১-১২ সালে কোস্ট গার্ড বাহিনী নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দরে চুরি ডাকাতি শূন্যের কোঠায় নেমে আসে। চট্টগ্রাম বন্দরকে পুনরায় নিরাপদ বন্দরে পরিণত করে। ফলে বাণিজ্যিক কর্মকাণ্ড তরান্বিত হয়। আইএমবি কর্তৃক স্বাধীনতার ৪০ বছর পর সর্বপ্রথম চট্টগ্রাম বন্দরকে ঝুকিপূর্ণ সমুদ্র বন্দরের তালিকা থেকে বাদ দেয়া হয়। এটি আমাদের কোস্ট গার্ড বাহিনীর সফলতা।
আসাদুজ্জামান খান বলেন, ২০১৮ সালে কোস্ট গার্ড ১৫৪৫ কোটি ২ লাখ টাকা সমমূল্যের অবৈধ পণ্য আটক করছে। মৎস্য সম্পদ সংরক্ষণে ২০১৮ সালে অর্জিত সাফল্যের পরিমাণ ৫০৩ কোটি ৩৯ লাখ টাকা।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোস্ট গার্ড বাহিনীকে আধুনিকরণ করার পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ড বহরে বিসিজিএস তাজউদ্দিন ও বিসিজিএস সৈয়দ নজরুল নামে দুটি জাহাজ কমিশনিং করেছেন। এছাড়া এ বছর আরও দুটি জাহাজ বিসিজিএস মনসুর আলী ও বিসিজিএস কামরুজ্জামান কমিশন করা হবে। উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড চালু হওয়ার পর গত ৮ বছরে সংস্থাটি ৩০টি সাইক্লোন সেন্টার স্থাপন করেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাবনায় উন্নয়নশীল দেশের জন্য যুগোপযোগী কোস্ট গার্ড বাহিনী তৈরির লক্ষ্যে রূপকল্প ২০৪১-এর আলোকে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি তিনটি স্তরে কৌশলগত পরিকল্পনাও প্রণয়ন করা হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক বলেন, দেশের সমুদ্র ও উপকূলে কারেন্ট জাল, জাটকা নিধন, ইয়াবা চোরাচালান বন্ধ, চট্টগ্রাম-মংলা ও পায়রা বন্দরে ছিচকে চুরি বন্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে কোস্ট গার্ড। ২০১৮ সালে জাতীয় মৎস পুরষ্কারের মতো স্বীকৃতি পেয়ে কোস্ট গার্ড গর্বিত। শিগগিরই প্রধানমন্ত্রীর নির্দেশে কোস্ট গার্ড বাহিনীতে নিজস্ব হেলিকপ্টার, ড্রোন দেয়ার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলে কোস্ট গার্ডের দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কোস্ট গার্ডের উন্নয়ন ও অপারেশানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১০ জনকে বাংলাদেশ কোস্ট গার্ড পদক, ১০ জনকে প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, ১০ জনকে বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ও ১০ জনকে প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদকসহ মোট ৪০ জনকে পদক প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের মধ্যে নৌ-বাহিনী প্রধান ও সাবেক কোস্ট গার্ড প্রধান রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক গ্রহণ করেন।
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩২
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
