কে এই সিকিউরিটি গার্ড, দেখে কী চেনা যায়?
প্রকাশিত: ৬ এপ্রিল ২০১৯
ভাগ্যের সব ধরণের খেলায় খেলেন ওপরওয়ালা। কার ভাগ্যে কী লেখা আছে, কখন কী হবে সব কিছুর হিসেব কষে রেখেছেন তিনি। ব্যক্তিজীবনে আজ আপনি রাজা'তো কাল আপনি ভিখারী, মোটামুটি জীবনটা এমনই। এই জীবনটা হল হাতের পাঁচ আঙুলের মত। প্রত্যেকটা মানুষের জীবনে কখনো উত্থান আবার কখনো পতন আসবেই। দিনের আলোর মতই খুব দ্রুতই যেন পাল্টে যায় সব ধরণের দৃশ্যপট।
ঠিক এমনই কাহিনী পাল্টে গেছে সাভি সাধুর জীবন। ছবি দেখে যারা চেনেননি তাদের অনেকেই প্রশ্ন করতে পারেন, কে এই সাভি সাধু? মূলত ছবির লোকটিই সাভি সাধু। যিনি খুব বেশিদিন নয়, কিছুদিন আগেও বলিউডের সিনেমায় অভিনয় করেছিলেন। সে হিসেবে একজন বলিউড অভিনেতা তিনি। আর সেই ছবির লোকটি এখন একজন নিতান্তই সিকিউরিটি গার্ড।
বলিউডের অন্যান্য আরো অনেকের মতই মডেলিং দিয়ে শুরু হয়েছিল সাধুর ক্যারিয়ার। একসময় বেশ দাপটের সঙ্গেও কাজ করেছেন থিয়েটারে। সেখান থেকে একদিন সুযোগ আসে সিনেমায় কাজ করার। কিন্তু কে জানে ওপরওয়ালা তার ভাগ্যে অন্য কিছু লিখে রেখেছেন। একসময় তিনি স্বনামধন্য নির্মাতা অনুরাগ কাশ্যপের সঙ্গে মিলে সিনেমায় কাজ করেছেন। তার অধীনেই প্রথম ‘পাঁচ’ সিনেমাটি সাইন করেন সাভি সাধু।
এদিকে, তার স্কুলজীবন কেটেছে লখনৌতে। সেখান থেকে চন্ড্রিগড়ে আসেন গ্র্যাজুয়েশনের জন্য। তখনই প্রথম মডেলিংয়ের প্রস্তাব পান এই সিকিউরিটি গার্ড। পরে লখনৌতে ফিরে আইন বিষয়ে পড়াশোনা শুরু করেন তিনি। তখনই থিয়েটারে যোগ দিয়েছিলেন সাভি সাধু।
তবে ওই সময় মুম্বাই আসা-যাওয়া তার জন্য বেশ সহজই ছিল। কারণ, তার ভাই চাকরি করতেন এয়ার ইন্ডিয়াতে। সেই সুবাদে নিয়মিতই প্রযোজক-পরিচালকদের ডাকে সাড়া দিতে পারতেন তিনি। তখনই আলাপ হয় অনুরাগ কাশ্যপের সঙ্গে। সে আলাপে ব্যাটে বলে এক হয়ে যায় তার ক্যারিয়ার জীবন। আর সে থেকে সুযোগ হয় বড় পর্দায় কাজ করার।
বড় পর্দায় দুই একটা কাজ অক্ষয় কুমারের সঙ্গে করার সুযোগ হয় সাভি সাধুর। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘গুলাল’, ‘ব্ল্যাক ফ্রাইডে’ কিংবা ‘পাতিয়ালা হাউজ’-এর মতো সিনেমা। এতে সহ-অভিনেতা হিসেবে অক্ষয় কুমার ছাড়াও ছিলেন ঋষি কাপুর, ডিম্পল কাপাডিয়াদের মত স্টাররা। সে সঙ্গে সুভাস ঘাই কিংবা যশ চোপড়াদের পেয়েছেন পরিচালক হিসেবে। এতে বড় পর্দায় প্রশংসাও কুড়িয়েছিলেন সাভি সাধু। তবে স্টারডামের স্বাদ নিয়েও আজ তিনি ভাগ্যের লীলা খেলায় পৌঁছে গেছেন নিজ স্থান থেকে অনেক নিচে। একেবারে সিকিউরিটি গার্ডের দায়িত্বটা যেন জুটল তার জীবনে।
এখন প্রশ্ন কী করে এমন হল সাধুর জীবন? এর মাঝে নাকি তার জীবনের ওপর দিয়ে বয়ে গেছে ঝড়। স্ত্রীকে হারিয়েছেন, সঙ্গে হারিয়েছেন বাবা-মাকেও। তাদের হারানোর শোকে শরীর ভেঙে গেছে অনেকটাই। এখন তিনি পুরোপুরিই নি:সঙ্গ, পরিবারের একা একজন।
ভারতীয় গণমাধ্যমে এমন কঠিন জীবনের বর্ণনা দিতে গিয়ে সাধু বলেছেন, স্ত্রীকে হারানোর শোকটা আমি আর কাটিয়ে উঠতে পারিনি। সব হারিয়ে তাই বেছে নিয়েছি নিভৃত এক মানবেতর জীবন।
বর্তমানে সাধু একটি হাউজিং সোস্যাইটিতে ১২ ঘণ্টার শিফটে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন। এদিকে তার এহেন খবরে শুভকামনা জানিয়েছেন অনুরাগ কাশ্যপ। তিনি এক টুইটে লিখেছেন, অনেক অভিনেতাই আছেন, যাদের হাতে কোনো কাজ নেই। অভিনেতা হিসেবে সাভিকে আমি সম্মান করি। তিনবার আমি ওকে আমি আমার ছবিতে কাস্ট করেছি। ও যে জীবনটা বেছে নিয়েছে, তার প্রতিও আমার যথেষ্ট সম্মান রয়েছে। কোনো কাজ না থাকার চেয়ে কিছু একটা করে বেঁচে থাকা ভাল। কোনো কাজই পৃথিবীতে ছোট নয়। মানুষের আসল পরিচয় কাজ করে বেঁচে থাকা। কারো অধিনে না থাকা। সাভি সেটাই করছেন। আর এই কারণে তার প্রতি আমার শ্রদ্ধা আরো বেড়ে গেলো।
অপরদিকে, ইন্ডাস্ট্রিতে যেন তিনি আবারো ফিরে আসতে পারেন তারই আশ্বাস দিয়েছেন সময়ের অন্যতম প্রতিভাবান অভিনেতা রাজকুমার রাও। তিনি এক টুইটে লিখেছেন, সাভি সিধুর গল্পটা বেশ অনুপ্রেরণাদায়ক। সিনেমায় আপনার কাজ সব সময়ই আমার পছন্দ। শুধু আমার নয়, আপনার কাজ এখনো বেঁচে আছে মানুষের হৃদয়ে। অবশ্যই সিনেমায় আবারো কাস্টিং করেন। সিনেমায় আমার যেসব বন্ধু আছেন তাদের সঙ্গে আপনার ব্যাপারে শিগগির আলাপ করবো।
তবে, বাস্তব জীবনে সাভির সবচেয়ে বড় উপকারটা করেছেন সুপারস্টার মিখা সিং। তিনি কাজের ব্যবস্থা করেছেন সাভিকে। তার কারণে এখন ভূষণ প্যাটেলের নির্মানে ‘আদাত’ ছবিতে দেখা যাবে সাভিকে। এর মাধ্যমে আবারো সিনেমায় আসছেন সাভি সাধু। আর এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে থাকবেন বিপাশা বসু ও তার স্বামী করণ সিং গ্রোভার।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
