কেন বলিউডে এত জনপ্রিয় মাধুরী?
প্রকাশিত: ২০ মে ২০১৯
বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তিনি হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব। একটা সময় তাকে বলিউডের সেরা অভিনেত্রীদের একজন হিসেবে গণ্য করা হতো। কারণ ওই সময় তিনি নাচে, গানে, অভিনয়ে নিজের সর্বোচ্চটা দেখিয়ে ছাড়তেন। এই কারণে অভিনয় জীবনে তিনি ছয়টি ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কারও অর্জন করেছেন।
এছাড়া হিন্দি চলচ্চিত্রে অনবদ্য ভূমিকার জন্য মাধুরীকে ২০০৮ সালে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়। আজ ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য থাকছে এই নায়িকার জানা-অজানা নানা অধ্যায়। যেভাবে তিনি নিজেকে এই আসনে অধিষ্ঠিত করেছেন-
সময়টা ১৯৮৪ সাল। ওই বছরে বলিউডে আবির্ভাব ঘটেছিল মাধুরীর। মূলত ‘অবোধ’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম পর্দায় হাজির হন তিনি। এরপর ১৯৮৮ সালে এসে তিনি মারপিটধর্মী প্রণয়মূলক চলচ্চিত্র ‘তেজাব’-এর মাধ্যমে প্রথম বাণিজ্যিক সফলতা লাভ করেন ও দর্শক মহলে বিপুল সাড়া ফেলেন।

আর ‘তেজাব’ মুক্তির পর এক মিনিটের জন্য পেছনে ফিরে তাকাতে হয়নি মাধুরীকে। ১৯৮০ এবং ১৯৯০-র পুরো দশক তিনি হিন্দি সিনেমার নেতৃত্বদানকারী অভিনেত্রী ও শীর্ষস্থানীয় নৃত্যশিল্পী হিসেবে নিজের প্রভাব বিস্তার করেন। ওই সময় মাধুরী ‘রাম লক্ষণ’ (১৯৮৯), ‘ত্রিদেব’ (১৯৮৯), ‘কিশেন কানাইয়া’ (১৯৯০), ‘দিল’ (১৯৯০), ‘সাজন’ (১৯৯১), ‘বেটা’ (১৯৯২), ‘খলনায়ক’ (১৯৯৩), ‘হাম আপকে হ্যায় কোন’ (১৯৯৪), ‘রাজা’ (১৯৯৫) ‘ও দিল তো পাগল হ্যায়’ (১৯৯৭) চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডের শীর্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এছাড়াও তিনি ‘প্রেম প্রতিজ্ঞা’ (১৯৮৯), ‘পরিন্দা’ (১৯৮৯), ‘প্রহার’ (১৯৯১), ‘আঞ্জাম’ (১৯৯৪), ‘মৃত্যুদণ্ড’ (১৯৯৭), ‘পুকার’ (২০০০), ‘লজ্জা’ (২০০১), ও ‘দেবদাস’ (২০০২) চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে বিশ্বজুড়ে সমাদৃত করেন।
এরপর একটি দুঃসংবাদ নেমে আসে বলিউডে। বিয়ে করে অনেকটা গোপনে চলে যান মাধুরী। পরে ভক্তদের টানে আবারো ফিরে আসেন তিনি। বছর দশেক আগে তিনি সংগীত-নৃত্যধর্মী ‘আজা নাচলে’ চলচ্চিত্র দিয়ে অভিনয়ে ফিরে আসেন এবং পরবর্তী দশকে ব্ল্যাক কমেডিধর্মী ‘দেঢ় ইশ্কিয়া’ (২০১৪), অপরাধ নাট্যধর্মী ‘গুলাব গ্যাং’ (২০১৪) চলচ্চিত্রে অভিনয় করেন। তার প্রথম মারাঠি চলচ্চিত্র ‘বাকেট লিস্ট’ (২০১৮) এবং তার সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ‘টোটাল ধামাল’ (২০১৯)। এর মাধ্যমে এটাই প্রমাণ হয়েছিল যে, মাধুরী আজো সফল।

এদিকে, মাঝে মাধুরীকে চলচ্চিত্রে পাওয়া না গেলেও তিনি ঠিকই ছিলেন সংবাদ মাধ্যমের খবরে। কারণ ওই সময় তিনি মানব হিতৈষী কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলেন। তিনি ২০১৪ সালে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে শিশুদের অধিকার ও শিশুশ্রম বন্ধের জন্য কাজ করেছেন। তিনি ভারত সরকারের ‘বেটি বাচাও বেটি পড়াও’ (মেয়েকে বাঁচাও মেয়েকে পড়াও) ক্যাম্পেইনের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করেন। সব মিলিয়ে এক ধরনের সমাজসেবার কাজে নিজেকে নিযুক্ত রেখেছিলেন এই অভিনেত্রী।
মাধুরী ক্যারিয়ারে একাধিক কনসার্টে সফর ও মঞ্চ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তিনি সনি টিভি’র ‘কাহিঁ না কাহিঁ কোই হ্যায়’ অনুষ্ঠান সঞ্চলনা করেন এবং নৃত্যানুষ্ঠান ‘ঝলক দিখ লা জা’, ‘সো ইউ থিংক ইউ ক্যান ড্যান্স’ ও ‘ড্যান্স দিওয়ান’-এ অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করেন। এরপর মূলত এই নায়িকা বলিউড থেকে বিদায় নেন। কারণ ওই সময় ১৯৯৯ সালে মাধুরী শ্রীরাম মাধব নেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে দুটি সন্তানও রয়েছে।
বলিউডের জনপ্রিয় নায়ক সঞ্জয় দত্ত তো তার রূপে মুগ্ধ হয়ে মাধুরীকে মন দিয়েই বসেছিলেন, এই কথা হয়ত অনেকের জানা। তবে সালমান খান যে, এখনো পর্যন্ত তার ক্যারিয়ারের সেরা নায়িকা মাধুরীকেই ভাবেন, তা কী জানেন কেউ? আর বলিউড কিং খান শাহরুখ বলেন, মাধুরী হলো সেরা সুন্দরী রমণী, সে অনন্য। বলিউডে তার কোনো বিকল্প নেই। মাধুরী ক্যারিয়ারে বিনোদ খান্নার সঙ্গে যেভাবে রোমান্স করেছেন, তেমনি অক্ষয় খান্নার হাতে হাত রেখেছেন তিনি। এক কথায় এমন কোনো নায়ক নেই, যে কিনা মাধুরীর সৌন্দর্যের প্রশংসা করেননি।
মাধুরী তার বর্ণিল ক্যারিয়ারে পদ্মবিভূষণ ও ফিল্মফেয়ার ছাড়াও ফোর্বসের জরিপে সেরা পাঁচ প্রভাবশালী ভারতীয় চলচ্চিত্র তারকাদের একজন। শতবর্ষের ইতিহাসে তিনি পেয়েছেন সবচেয়ে জনপ্রিয় নায়িকার খেতাব। এদিকে, ২০১৯ সালে ‘কলঙ্ক’ নিয়ে আবারো দেখা মিলবে মাধুরীর। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন, আশা করছি, আবারো নতুন চমক দেখাবেন এ নায়িকা।
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
