কিডনির সুস্থতায় সঠিক খাদ্যাভ্যাস
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৯
কিডনি রোগীর সংখ্যা আমাদের দেশে দিন দিন বাড়ছে।
ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, ঘন ঘন ইউরিন ইনফেকশন, অস্বাস্থ্যকর ও অনিয়ন্ত্রিত খাওয়া-দাওয়া, অতিরিক্ত ওজন ছাড়া আরও নানা কারণে কিডনি রোগ হতে দেখা যায়।
পরবর্তী সময়ে যা কিডনি বিকলও করে দিতে পারে। আগে থেকে সচেতন হলে এ সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়।
আমরা প্রতিদিন যেসব খাবার খাই, শাকসবজি থেকে শুরু করে ফলমূলসহ সব খাবারেই রয়েছে ভেজাল ও বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি।
ভেজালের প্রক্রিয়ায় খাদ্যে বিষাক্ত রাসায়নিক, নিুমানের, ক্ষতিকর, অকেজো ও অপ্রয়োজনীয় বহির্জাত দ্রব্য সরাসরি মেশানো বা যোগ করা হয়।
এগুলো কিডনির কার্যক্ষমতা সরাসরি কমিয়ে দেয়, পাশাপাশি যকৃত, চোখ, হৃৎপিণ্ড ইত্যাদির ওপর বিরূপ প্রভাব ফেলে। তাই বাজারের কেনা শাক সবজি ও ফলাদি কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন ও কেনার পর ভালো করে ধুয়ে রান্না করা উচিত এবং সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা উচিত।
কিডনি সুস্থ রাখতে করণীয়
পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন : প্রতিদিন অন্তত আট গ্লাস পানি বা তরল খাবার খাওয়া উচিত। তবে অতিরিক্ত ঘাম হলে পানি খাওয়ার পরিমাণ আরও বাড়াতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি খেলে কিডনিতে পাথর হয় না এবং এর স্বাভাবিক কার্যক্রম ঠিক থাকে।
লবণ কম খান : খাবারে অতিরিক্ত লবণ খাওয়া কিডনির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মানুষের শরীরে প্রতিদিন মাত্র এক চা চামচ লবণের চাহিদা থাকে।
প্রাণিজ প্রোটিন অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন : গরুর মাংস, খাসির মাংস, শুকরের মাংস ইত্যাদি খেলে কিডনির ওপর অতিরিক্ত চাপ পড়ে।
খাবার তালিকায় অতিরিক্ত প্রোটিন থাকলে কিডনির ওপর চাপ পড়ে এবং কিডনির দুর্বল কোষগুলোর ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই অতিরিক্ত প্রাণিজ প্রোটিন এড়িয়ে মাছ বা ডাল জাতীয় প্রোটিন খাবার তালিকায় রাখুন।
রক্তচাপ স্বাভাবিক রাখুন : রক্তচাপ ১৪০/৯০ এর ওপরে থাকলে কিডনির সমস্যা হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই কিডনি ভালো রাখতে রক্তচাপ সব সময় ১৩০/৮০ অথবা এর কম রাখার চেষ্টা করুন।
রক্তচাপ কমিয়ে রাখতে নিয়মিত ব্যায়াম করা ও লবণ কম খাওয়া জরুরি। পনির, চিপস্, আচার, চানাচুর ইত্যাদি লবণ সমৃদ্ধ খাবার, বিভিন্ন ফ্লেভার মেশানো খাবার, মাখন, পনির, ক্রিম, চকলেট মিল্ক, সসেজ, চিপস, আচার, সয়াসস ইত্যাদি যে কোনো প্রোসেসড তৈরিকৃত খাবার অতিরিক্ত মাত্রায় গ্রহণ থেকে বিরত থাকুন।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন : ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে কিডনির রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই নিয়মিত রক্তের সুগারের পরিমাণ পরীক্ষা করান। সুগার বেশি থাকলে মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন।
ওষুধ খাওয়ার ক্ষেত্রে সাবধান : কম বেশি প্রায় সব ওষুধই কিডনির জন্য ক্ষতিকর। বিশেষ করে ব্যথানাশক ওষুধগুলো কিডনির জন্য একেবারেই ভালো নয়।
নিয়ম না জেনে নিজে নিজে ওষুধ কিনে খেলে আপনার অজান্তেই কিডনির বড় কোনো ক্ষতি হয়ে যাবে। তাই যে কোনো ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন।
কোমল পানীয় ত্যাগ করুন : অনেকেই পানির বদলে কোমল পানীয় বা বিভিন্ন রকমের এনার্জি ড্রিঙ্কস খেয়ে থাকেন। এ ধরনের পানীয়গুলো কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর।
ধূমপান ও মদ্যপান ত্যাগ করুন : ধূমপান ও মদ্যপানের কারণে ধীরে ধীরে কিডনিতে রক্ত চলাচল কমে যেতে থাকে এবং এর ফলে কিডনির কর্মক্ষমতাও হ্রাস পায়। ফলে ধূমপায়ী ও মদ্যপায়ী ব্যক্তি এক পর্যায়ে গিয়ে কিডনির রোগে আক্রান্ত হয়।
নিয়মিত কিডনির পরীক্ষা করান : উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অতিরিক্ত ওজন অথবা পরিবারের কারও কিডনি সমস্যা থাকলে কিডনি রোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে। যাদের কিডনি রোগের ঝুঁকি আছে তাদের অবশ্যই নিয়মিত কিডনি পরীক্ষা করানো উচিত।
কিডনির স্বাস্থ্য পরীক্ষা : নিয়মিত কিডনির স্বাস্থ্য পরীক্ষা করুন, বিশেষত পরিবারে কারও যদি এ রোগের ইতিহাস থাকে তবে এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
* ডায়াবেটিস রোগীদের কিডনিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। তাই ডায়াবেটিস রোগীদের এ বিষয়ে আরও সচেতন হতে হবে তাহলে ডায়াবেটিস এর কারণে সৃষ্ট বিভিন্ন কিডনিবিষয়ক জটিলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
* অনিয়ন্ত্রিত উচ্চরক্তচাপ কিডনির স্বাস্থ্যের জন্য ঝুঁকিস্বরূপ, এটি কিডনিকে অকেজো করার পাশাপাশি শরীরের অন্যান্য সমস্যা যেমন- হার্ট ফেইলিউর, স্ট্রোক ইত্যাদি করে থাকে। তাই নিয়মিত ও নিয়মমাফিক রক্তচাপ পরীক্ষা জরুরি।
* ব্যায়াম না করা, উচ্চ ক্যালরি যুক্ত খাবার গ্রহণ, অস্বাস্থ্যকর খাবার গ্রহণ, অতিরিক্ত ওজন ইত্যাদি উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসের জন্য ঝুঁকি হিসেবে কাজ করে যা কিডনি রোগের জন্য মারাত্মক আকার হিসেবে দেখা দেয়।
* ধূমপান ফুসফুসের জন্য ক্ষতিকারক। এটি বিভিন্ন কিডনি রোগের ঝুঁকিও বাড়িয়ে দেয়।
* অপর্যাপ্ত পানি পান কিডনির ওপর চাপ ফেলে। নিয়মিত পর্যাপ্ত পানি পানে কিডনি থাকে সুস্থ ও সবল।
পরিবারের সব সদস্যের পাশাপাশি মেয়েদের ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে বুঝে শুনে ও দেখে খাদ্যাভ্যাস ও নিমকানুন মেনে চলা এখন সময়ের চাহিদা হয়ে দাঁড়িয়েছে। তাই সুস্বাস্থ্য বজায় রাখতে সঠিক খাদ্যাভ্যাস মেনে চলুন প্রয়োজনে একজন অভিজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ গ্রহণ করুণ।
লেখক : পুষ্টিবিদ, গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ডায়েটেটিক্সস অ্যান্ড নিউট্রিশন ট্রাস্ট
- নিউইয়র্কে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন
- ‘ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা’
- ক্যালিফোর্নিয়ায় সর্বোচ্চ আয়ের পেশা চক্ষু চিকিৎসা
- আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা
- ‘ডোনাল্ড ট্রাম্প’-এর ঠাঁই হলো চিড়িয়াখানায়
- নিউইয়র্কে ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
- আজ পবিত্র ঈদুল আজহা
- তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুননাহার নিম্নির এভারেস্ট জয়
- ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা সাহিত্য উৎসব ২০২৬
- পছন্দ না হওয়ায় স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি করে দিল স্বামী
- ট্রাম্পের আহ্বান প্রকাশ্যে নাকচ করল সৌদি-পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিস্ফোরণ
- আপস্টেট নিউইয়র্কে প্রচারসভায় প্রতিবাদ, ব্যাপক উত্তেজনা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট
- লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩১
- নিউইয়র্কে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি
- নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান
- ট্রাম্পের সর্বোচ্চ চাপেও কিউবার পরিণতি ভেনেজুয়েলার মতো হবে না
- সাকিবের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর
- এআই তৈরি নগ্ন ছবি ভাইরাল, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী
- গাজীপুরে ২০ কিলোমিটার যানজট
- চীনের নতুন নীতিতে হুমকির মুখে ভারতের ১২০ বিলিয়ন ডলারের স্বপ্ন
- বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
- স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু
- ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প
- হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- ইরানি প্রশিক্ষণ নিয়ে ট্রাম্পকন্যাকে হত্যার নীলনকশা
- বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
