কাবুলে সরকারি ভবনে হামলায় নিহত ৪৩
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সরকারি ভবনে জঙ্গি হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। খবর রয়টার্স।
সরকারি কর্মকর্তারা জানান, সোমবার বিকালে কাবুলের পূর্বাংশে দেশটির সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কম্পাউন্ডে গাড়িবোমার বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী হামলাকারী। তখন স্বয়ংক্রিয় রাইফেলে সজ্জিত অন্য হামলাকারীরা প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রণালয় ভবনে হামলা চালিয়ে এর কর্মীদের জিম্মি করে। তাদের একটি অংশ ওই কম্পাউন্ডের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীগুলোর সঙ্গে লড়াই শুরু করলে এ প্রাণহানির ঘটনা ঘটে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরোহ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ৪৩টি মরদেহ ও ১০ জন আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। সরকারি ওই ভবনে হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ৭ ঘণ্টাব্যাপী লড়াইয়ে এক পুলিশ কর্মকর্তা ও তিন জঙ্গি নিহত হন। সোমবার রাতে অভিযান শেষ করার আগেই ওই ভবন থেকে সাড়ে তিনশরও বেশি মানুষকে সরিয়ে নেয় আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীগুলো।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো জঙ্গিগোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে এর আগে তালেবান বিদ্রোহীরা আফগানিস্তানের সরকারি দপ্তর, বিদেশী দূতাবাস ও সামরিক ঘাঁটিতে এ ধরনের হামলা চালিয়েছিল।
সরকারি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ হামলার জন্য তালেবানকে দায়ী করেন। তবে তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, তারা সোমবারের হামলায় জড়িত নন।
সর্বশেষ এ হামলাটি তখনই ঘটল, যখন আফগানিস্তান থেকে অন্তত পাঁচ হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তানে বর্তমানে ১৪ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের ঘোষণায় কাবুলের সরকারি কার্যালয় ও বিদেশী মিশনে উদ্বেগ দেখা দিয়েছে। তারা আশঙ্কা করছে, হঠাৎ করে সেনা প্রত্যাহারে তালেবান যুগে ফিরে যেতে পারে আফগানিস্তান। বিদেশী সেনা প্রত্যাহার ও পশ্চিমা সমর্থিত সরকার হটানো এবং চরমপন্থী ইসলামী শরিয়াহভিত্তিক সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তালেবান গোষ্ঠী।
বর্তমানে আফগানিস্তানের প্রায় অর্ধেক অঞ্চল তালেবানদের নিয়ন্ত্রণে। ২০০১ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে তারা। নিরাপত্তা বাহিনী, সরকারি কর্মকর্তা ও মানবঢাল হিসেবে বেসামরিক নাগরিকদের ওপর প্রায় নিয়মিতই হামলা চালিয়ে আসছে তারা।
সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা বৃদ্ধি করা হলেও তালেবান ও বিদেশী মদদপুষ্ট আফগান সেনাদের সঙ্গে লড়াই থামেনি। উত্তরাঞ্চলে জেলা পুলিশপ্রধানকে হত্যার পর গতকাল থেকে ফারইয়াব প্রদেশের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা চালাচ্ছে তালেবানরা।
কারিম ইউরেশ নামে ফারইয়াব পুলিশের এক মুখপাত্র জানান, গার্জিওয়ান জেলায় এক সংঘর্ষে পুলিশপ্রধান নিহত হয়েছেন। সেখানে ১৬ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
