কানাডায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত মোনালিসা
নিউজ ডেস্ক:
প্রকাশিত: ১৬ মে ২০১৯
কানাডার টরন্টোতে ৯ই মে থেকে শুরু হয়েছে অষ্টমবারের মতো দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাস্টিভ্যাল অব সাউথ এশিয়া’। এরইমধ্যে এই চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল আইকনে পরিণত হয়েছে। মূলত দক্ষিণ এশিয়ার ঐতিহ্যকে সেলিব্রেট করার উদ্দেশ্যেই এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়ে থাকে। ১২ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে ১৫টি ভাষার ১৫০টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের অনেক তারকা, পরিচালক এই উৎসবে অংশ নেন। বাংলাদেশের একজন সংস্কৃতিকর্মী হিসেবে এবারের উৎসবে অংশ নেয়ার জন্য বিশেষ অতিথি হিসেবে নিমন্ত্রণ পেয়েছেন নন্দিত মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। এরইমধ্যে উৎসব কমিটির পক্ষ থেকে তিনি এই উৎসবে অংশ নেয়ার জন্য চিঠিও পেয়েছেন। মোনালিসা বর্তমানে আমেরিকাতে আছেন। সেখান থেকে মুঠোফোনে বলেন, অবশ্যই এই নিমন্ত্রণ আমার জন্য অনেক সম্মানের, গর্বের। আয়োজক কমিটির কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সেই সঙ্গে আমার খুব ভালো লাগছে এই ভেবে যে, বাংলাদেশের একজন সংস্কৃতি প্রতিনিধি হয়ে এই উৎসবে অংশ নিতে যাচ্ছি। কোনো চলচ্চিত্র উৎসবে এভাবে আমন্ত্রিত অতিথি হয়ে আমার অংশ নেয়া এবারই প্রথম। তাই বিষয়টি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। মোনালিসা জানান, আগামী ১৮ ও ১৯শে মে টরন্টোতে এই উৎসবে বাংলা ভাষার সিনেমা প্রদর্শিত হবে। আর এ দু’দিনই তিনি উপস্থিত থাকবেন। মোনালিসা আরো জানান, বাংলা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পথের পাঁচালি’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘জন্মভূমি’ ও ‘ইতি তোমারই ঢাকা’ এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একাত্তরের দিন, ‘অররা বরিয়ালিস, ‘অবুঝপনা’ ও ‘ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ’ প্রদর্শিত হবে। প্রসঙ্গত, গেল বছরের ঈদে মোনালিসা দেশে এসেছিলেন। সেই সময়ে তিনি বেশকিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছিলেন। এগুলোর মধ্যে মোস্তফা কামাল রাজের ‘অনুভবে’, আশফাক নিপুণের ‘হয়তো তোমার কাছেই ফিরে যাবো’, মোরসালিন শুভ’র ‘শুধু কোম্পানির প্রচারের স্বার্থে’ দারুণভাবে প্রশংসিত হয়।
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
