কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিবাহবিচ্ছেদ
প্রকাশিত: ৩ আগস্ট ২০২৩
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফির মধ্যে বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। এর মধ্য দিয়ে তাদের ১৮ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটল।
আলাদা হয়ে যাওয়া এই দম্পতি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বিবাহবিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন বলে বুধবার রাতে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে তারা জানিয়েছেন, নিজেদের মধ্যে 'অর্থপূর্ণ ও কঠিন আলোচনার' পর তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
তবে বিবাহবিচ্ছেদ হলেও তারা গভীর ভালোবাসা ও সম্মান নিয়ে একে অপরের পরিবারের ঘনিষ্ঠ সদস্য হিসেবে থাকবেন বলেও ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে উল্লেখ করা হয়।
৫১ বছর বয়সী জাস্টিন ট্রুডো কানাডার অন্যতম বিখ্যাত রাজনীতিবিদ, যিনি ২০১৫ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ৪৮ বছর বয়সী সোফি একজন প্রাক্তন মডেল ও টিভি উপস্থাপক। তাঁরা ২০০৫ সালে মন্ট্রিয়লে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের তিনটি সন্তান রয়েছে।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা দু'জনেই বিচ্ছেদের কাগজে সই করেছেন। তবে তারা পরিবার হয়ে থাকবেন এবং আগামী সপ্তাহে তারা পরিবার হিসেবে ছুটি কাটাতে যাবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এ ছাড়া তিন সন্তান জাভিয়ের (১৫), এলা-গ্রেস (১৪) ও হ্যাড্রিয়েনের (৯) মঙ্গলের কথা বিবেচনা করে তাদের বিষয়ে গোপনীয়তা বজায় রাখার আহ্বানও জানিয়েছেন আলাদা হয়ে যাওয়া এই দম্পতি।
জাস্টিন ট্রুডো কানাডার দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি পদে থাকাকালে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। আগের রেকর্ডটিও ট্রুডোর পরিবারের। জাস্টিন ট্রুডোর বাবা পিয়েরে ট্রুডো ও মা মার্গারেট ট্রুডো ১৯৭৯ সালে আলাদা হয়ে যান এবং ১৯৮৪ সালে ট্রুডোর বাবার প্রধানমন্ত্রিত্বের শেষ বছরে তাদের বিয়ে বিচ্ছেদ ঘটে।
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
