কাগজ-ফোমবোর্ড দিয়ে ‘সবচেয়ে বড়’ ড্রোন বানিয়ে রেকর্ড!
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩
কাগজ আর ফোমবোর্ড দিয়ে দৈত্যাকার ড্রোন বানিয়ে তাক লাগালো যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি। তাদের দাবি, আজ অবধি তৈরি হওয়া বিশ্বের বৃহত্তম কোয়াডকপ্টার এটি। যদিও এই রেকর্ডের কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।
চারটি প্রোপেলারযুক্ত ড্রোনকে কোয়াডকপ্টার বলা হয়। ম্যানচেস্টার ইউনিভার্সিটির তৈরি কোয়াডকপ্টারটির মূল কাঠামো তৈরি হয়েছে অত্যন্ত হালকা ফোমবোর্ড ও কাগজ দিয়ে।
এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দৈর্ঘ্য ২১ ফুট বা ৬ দশমিক ৪ মিটার। ওজন সাড়ে ২৪ কিলোগ্রাম, যা ব্রিটিশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সীমার চেয়ে ৫০০ গ্রাম কম।
জায়ান্ট ফোমবোর্ড কোয়াডকপ্টার (জিএফকিউ) নামের ড্রোনটিকে স্বয়ংক্রিয়ভাবেও ওড়ানো সম্ভব। গত জুলাইয়ে এর প্রথম উড্ডয়ন সম্পন্ন হয় স্নোডোনিয়া অ্যারোস্পেস সেন্টারের একটি হ্যাঙারের ভেতর।
এর পাইলট ছিলেন ম্যানচেস্টার ইউনিভার্সিটির অ্যারোস্পেস সিস্টেমের প্রভাষক কিয়েরান। তিনি জানান, বড় ধরনের কোনো সমস্যা ছাড়াই ড্রোনটির প্রথম উড্ডয়ন শেষ হয়েছিল।
দৈত্যাকার ড্রোনটির মূল কাঠামো তৈরি হয়েছে ফোমবোর্ডের কয়েকটি শিট দিয়ে। এর মধ্যে স্যান্ডউইচের মতো করে বসানো হয়েছে কাগজ।
কার্বন ফাইবারের চেয়ে বেশি পরিবেশবান্ধব, হালকা ওজন এবং কম খরচে ড্রোন কাঠামো তৈরির লক্ষ্যে শিক্ষার্থীদের একটি প্রকল্প হিসেবে প্রথম যাত্রা শুরু হয়েছিল জিএফকিউর।
ইউনিভার্সিটির অধ্যাপক বিল ক্রোথার বলেন, এখন এই নকশার সাহায্যে আপনি কৌশলগতভাবে কয়েকটি কাগজের টুকরো দিয়ে ২৫ কেজির আকাশযান ধরে রেখেছেন। দলটি এবার দৈত্যাকার এই ড্রোনের আকার আরও বড় করার চেষ্টা করছে।
অত্যাধুনিক আকাশপ্রযুক্তির তুলনায় কার্ডবোর্ড জাতীয় উপাদান দিয়ে ড্রোন তৈরিকে অনেকের কাছেই ছেলেখেলা মনে হতে পারে। তবে এটি কিন্তু বাস্তবিক এবং বিশাল ব্যবসা।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অস্ট্রেলীয় প্রতিষ্ঠান সাইপ্যাকের তৈরি ফিক্সড-উইং কার্ডবোর্ড ড্রোন ব্যবহার করছে ইউক্রেন। গত মার্চে প্রতিষ্ঠানটি স্বীকার করেছে, প্রতি মাসে ইউক্রেনকে শত শত ড্রোন সরবরাহ করছে তারা।
এসব ড্রোনের অন্যতম সুবিধা হলো, সৈন্যরা এগুলো সহজেই সংযুক্ত করতে পারেন এবং কার্ডবোর্ড দিয়ে তৈরি হওয়ায় ড্রোনগুলো রাডারে ধরা পড়ার আশঙ্কাও থাকে কম।
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
