কাঁদছে গাজা, ওদের কান্নার জবাব দিন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩
গাজায় জরুরিভিত্তিতে ওষুধ সহায়তার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসেফ এসওয়াই রামাদান। তিনি বলেছেন, হাসপাতালে কোনো ওষুধ নেই। অনেক হাসপাতাল ধ্বংস করা হয়েছে। আহত নয় হাজার মানুষের চিকিৎসা এখন জরুরি ভিত্তিতে প্রয়োজন। পুরো গাজা এখন কাঁদছে, ওদের কান্নার জবাব দিন।
ফিলিস্তিনি রাষ্ট্রদূত রোববার গণমাধ্যমের সঙ্গে একান্ত আলাপকালে এসব কথা বলেন। গাজার সর্বশেষ পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, ফিলিস্তিনে বিশেষ করে গাজা উপত্যকায় মৌলিক মানবিক সহায়তা প্রয়োজন। এই মুহূর্তে প্রধানত ওষুধের প্রয়োজন সবচেয়ে বেশি। কারণ হাসপাতালে কোনো ওষুধ নেই। নয় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। সাতটি হাসপাতাল ধ্বংস করা হয়েছে। আমাদের খুব কম হাসপাতাল অবশিষ্ট আছে। আহত মানুষের জন্য আমাদের কোনো ওষুধ নেই। এই নয় হাজার মানুষের চিকিৎসার জন্য চিকিৎসকও নেই। ভয়াবহ ঘটনা ঘটছে।
রাষ্ট্রদূত ইউসেফ এসওয়াই রামাদান বলেন, গাজায় কোনো বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় হাসপাতালে অপারেশন করা সম্ভব হচ্ছে না। অক্সিজেন ব্যবহারেও সমস্যা হচ্ছে। আমাদের অক্সিজেন প্রয়োজন। হাসপাতালে যা কিছু প্রয়োজন তা গাজায় নেই। মানুষের মৌলিক চাহিদা মেটাতে যা কিছু প্রয়োজন, তা গাজায় নেই। এটা একটা ভয়াবহ বিপর্যয়। যারা মারা গেছেন তাদের ৪২ শতাংশ শিশু। এটা স্পষ্ট যে, ইসরাইল ইচ্ছাকৃতভাবে শিশুদের টার্গেট করেছে। চাপ সৃষ্টি করার জন্য তারা শিশুদের টার্গেট করেছে। পশ্চিমা বিশ্বের কাছে আমার প্রশ্ন, আমরাও মানুষ। আমাদের একইভাবে বিবেচনা করুন যেভাবে অন্য জাতিকে বিবেচনা করেন। আপনারা ইউক্রেনকে যেভাবে দেখেন আমাদেরকেও একইভাবে দেখেন। আমাদেরকে এমনভাবে দেখবেন না যে আমরা আপনাদের চেয়ে মানুষ হিসাবে কম মর্যাদাসম্পন্ন।
বাংলাদেশের কাছে এ মুহূর্তে ফিলিস্তিন কী চায় জানতে চাইলে রাষ্ট্রদূত রামাদান বলেন, বাংলাদেশ সরকার সবই করছে যা তারা পারে। আমি এই মাত্র বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি-আমাদের যুদ্ধ, রক্তপাত এবং গণহত্যা বন্ধ করা প্রয়োজন। ইসরাইল অপরাধ করছে। আমাদের হাসপাতালে সহায়তা করুন। হাসপাতালে অনেক কিছু প্রয়োজন। প্লিজ, এগুলোকে সহায়তা করুন। আমাদের বিদ্যুৎ, জ্বালানি ও মানুষের খাবার প্রয়োজন। খাবার পানিরও তীব্র সংকট চলছে। জরুরিভিত্তিতে এগুলো বেশি প্রয়োজন।
তিনি বলেন, আমরা রাজনীতি নিয়ে কথা বলতে পারি। দুই রাষ্ট্র সমাধানের কথা বলতে পারি। কিন্তু এখন আমার মানুষ মারা যাচ্ছে। তারা মারা যাচ্ছে কারণ আমাদের পানি নেই, বিদ্যুৎ নেই, চিকিৎসার জন্য পর্যাপ্ত ডাক্তার নেই, হাসপাতালে ওষুধ নেই। তাদের প্রয়োজন সহায়তা।
মানবিক সহায়তা পৌঁছানো যাচ্ছে না : ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ গাজা উপত্যকায় ওষুধ পাঠাতে চায়। কিন্তু সেখানে ওষুধসহ মানবিক সহায়তার পথ বন্ধ। গাজায় কোনো সামগ্রী পাঠানোর দুটি পথ রয়েছে। দুটি পথই এখন বন্ধ।
এদিকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, গাজায় নির্বিচারে বলপ্রয়োগের মাধ্যমে নারী ও শিশুসহ বেসামরিক মানুষের হতাহতের ঘটনা বাড়িয়ে তোলায় বাংলাদেশ তীব্র নিন্দা জানাচ্ছে। মানবিক বিপর্যয় মোকাবিলায় অবরুদ্ধ গাজায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক সহায়তা গ্রহণে অনুমতি দেওয়ার জন্যও বাংলাদেশ আহ্বান জানায়। দীর্ঘমেয়াদি শান্তির জন্য বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক দুই রাষ্ট্র সমাধান করার আহ্বানও জানায়।
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
