কষ্ট করেও কেষ্ট মিলছে না যে তারকাদের
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯
গেল বছর ধরে বলিউডে খানদের রাজত্ব তেমন চোখে পড়ছে না। এর একটি কারণও রয়েছে, সেটি হলো ঢালিউডের মতো বলিউডেও এখন ছবির বাজেট অনেকটা কম, সে বাজেটে কাজ করতে গেলে খানদের নিয়ে কাজ করা সম্ভবও না। যে কারণে খানদের আনাগোনা অনেক অংশে কমে গেছে। তবে থেমে নেই বলিউড। চলছে আপন গতিতে। সেখানে শেষ কয়েকটা বছর ভিন্ন ঘরানার অভিনয় শিল্পীরা বেশ সুনাম কুড়াচ্ছেন। বলা যায়, ভিকি কৌশল, আয়ুষ্মান খুড়ানা, রণবীর সিং, রাধিকা আপতে, কার্তিক আরিয়ান, ভূমি পেদনেকার কিংবা রাজকুমার রাওরাই খানহীন বলিউড ইন্ডাস্ট্রির এখন নেতৃত্ব দিচ্ছেন।
তবে দুঃখের বিষয় হলেও সত্যি যে, এদের মতো আরো কিছু তারকা আছেন যারা অনেক চেষ্টা করেও বার বার বিফলে যাচ্ছেন। একটু বুঝিয়ে বলি, যারা বর্তমানে বলিউডের নেতৃত্ব দিচ্ছেন তাদের বাইরেও কয়েকজন অভিনয়তারকা আছেন যারা সত্যিকার অর্থে বরাবরই ভালো কাজ দিয়ে সাফল্য পাওয়ার সময় ব্যর্থ হচ্ছেন। সফলতার উচ্চ শিখর কেন তারা ছুঁতে পারছেন না? এমন প্রশ্ন আমার আপনার অনেকের। আজ ডেইলি বাংলাদেশের পাঠকদের সেসব অভিনয়তারকার গল্প শোনানো হবে, যারা ভালো কিছু দিয়েও বারবার বলিউডে হুঁচট খাচ্ছেন।
চলুন দেখে নেয়া যাক এমন কোন কোন তারকারা আছেন, যারা বিফলতার গ্লানি থেকে বের হতে পারছেন না-
সোনাক্ষী সিনহা
সোনাক্ষী সিনহা। সালমান খানে দাবাং ছবিতে এসেছিলেন এই নায়িকা। এরপর একে একে অনেক ছবিতে কাজ করেছেন তিনি। এদিকে, গেল বছর তার অভিনীত ‘নূর’ বা ‘ইত্তেফাক’ সিনেমা মুক্তি পেয়েছে। বেশ প্রশংসাও কুড়িয়েছে ছবিটি, বিশেষ করে সোনাক্ষীর অভিনয়। যদিও তাতে বক্স অফিসে তেমন সাড়া মিলেনি। এমনকি সোনাক্ষীর ‘হ্যাপি ফির ভাগ জায়েগি’ সিনেমাতেও দর্শক যতটা বিনোদন আশা করেছিল তার শতভাগ পাননি। ফলে, আশাহত হয়ে থিয়েটার ছেড়েছেন ছবির কলাকুশলীরা। ফলে বলাই বাহুল্য, কষ্ট করেও সফলতার ছোঁয়া ছুঁতে পারছেন না সোনাক্ষী। এজন্য তার উচিত স্ক্রিপ্ট নির্বাচনে আরো সতর্ক হওয়া।
পরিনীতি চোপড়া
বলিউডের অনেক দর্শকের ক্রাশ এই নায়িকা। তবে ক্রাশ হলে কী চলবে, ভালো কিছুতো করতে হবে। যা দিয়ে যুগ যুগ ধরে বেঁচে থাকতে পারে এই আঙিনায়। তবে শুরুটা তার মনে রাখার মতো ছিল। বেশ ফুরফুরে অভিষেক হয়েছিল এই নায়িকার। তবে এরপর পরই তিনি হোঁচট খান।
এদিকে, ২০১৭ এর বছর অবশ্য ‘গোলমাল এগেইন’ ছবিটি তার সুপারহিট হয়। তবে সেখানে তার অবদান ছিল অতি নগণ্য। এছাড়া সে সময় ‘নামাস্তে লন্ডন’-ছবির জন্য হিটের চেয়ে নিন্দার গ্লানি বেশি নিতে হয় তাকে। বলাই বাহুল্য যে, পরিনীতির অভিনয়ের প্রতিভা অসাধারণ, তা থাকা সত্ত্বেও বার বার হোঁচট খাচ্ছেন তিনি। তার কারণ হয়ত পরিনীতি নিজেও জানেন না। তবে চলচ্চিত্র বোদ্ধাদের মতে, স্ক্রিপ্ট বাছাইয়ে পরিনীতির সমস্যা খুবই প্রকট। আর এটিই তার সাফল্যের জন্য বড় বাধা।
সিদ্ধার্থ মালহোত্রা
সাম্প্রতিক সময়ের অ্যাকশনধর্মী নায়কদের একজন তিনি। তবে সফল নায়কদের লিস্টে নেই তার নাম। এদিকে, ২০১৭ সালে তার অভিনীত ‘আইয়ারে’ ছবিটি ভালো কিছুর আভাস দিলেও শেষমেশ বক্স অফিসে থুবড়ে পড়ে ছবিটি। তবে সিদ্ধার্থের সর্বশেষ ব্যবসাসফল ছবি ২০১৬ সালের ‘কাপুর অ্যান্ড সন্স’। এরপর বিভিন্ন ঘরানার চারটি ছবি করলেও কোনোটিতেই সাফল্যের মুখ দেখেননি তিনি। এই নিয়েও বোদ্ধাদের মতামত একই, যে কোনো চরিত্রে যে কোনো কাজে নিজেকে জড়িয়ে ফেলছেন সিদ্ধার্থ। ফলে সফলতার সিঁড়ি বেয়ে উঠতে পারছেন না তিনি। তাকেও কাজের ব্যাপারে অনেক সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা।
অর্জুন কাপুর
অর্জুন কাপুর। বলিউডে নিজের অভিষেক সিনেমা ‘ইশাকজাদে’-তে যথেষ্ট প্রশংসা কুড়িয়েও ভালো কোন আসনে সমীচীন হতে পারেননি এই নায়ক। এই ছবির পর ‘ফাইন্ডিং ফ্যানি ও ‘টু স্টেটস’-এর মতো ছবি করেছেন তিনি। তবে এই সময়টাতে তিনি এমন একটা পর্যায়ে চলে গিয়েছিলেন যে, যেখানে কেবল শীর্ষ তারকারাই থাকেন। তবে পরবর্তীতে দিকবিদিক ছুটার কারণে দর্শকরা তার ওপর নিরাশ হয়েছেন। কখনো নিজের চেয়ে বড় নারীর প্রেমে আবার কখনো নিজের ওজন বাড়িয়ে ক্যারিয়ার ধ্বংস করেছেন এই তারকা। তার সর্বশেষ দু’টি ছবি ‘মুবারাকাম’ ও ‘নামাস্তে লন্ডন’ প্রত্যাখ্যান করেছে সব দর্শক। তাই সফলতার সিঁড়িতে উঠে ছিটকে পড়েছেন তিনি।
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
