কবে দেখা যাবে সজল-পূজার জিন?
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯
ঢাকাই ইন্ডাস্ট্রিতে ভিন্ন ভাবনার সিনেমা নির্মাণের হিড়িক চলছে। পরিচালকরা দর্শকের রুচির সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছেন। মৌলিক গল্পে ঝকঝকে নির্মাণে এইসব চলচ্চিত্রে উঠে আসছে বহুমাত্রিক চরিত্ররা। আছে প্রেম, পারিবারিক ক্রাইসিস, যাপিত জীবনের নানা বোধ।
তেমনি ভাবনার সিনেমা ‘জিন’। গেল মাসের শেষের দিকে ঢাকার অদূরে সাভারের মধুমতি হাউজিংয়ে শুরু হয় এ ছবির শুটিং। ভৌতিক গল্পের এই ছবিটি পরিচালনা করছেন নাদের চৌধুরী। ছবিটিতে প্রথমবারের মত জুটি বেঁধেছেন আব্দুন নূর সজল ও পূজা চেরি।
পরিচালক আজ বুধবার, ১১ সেপ্টেম্বর জানান, চলতি বছরই ছবিটি মুক্তি দিতে চান তিনি। সেই লক্ষেই চলছে এর নির্মাণকাজ। এরইমধ্যে ছবিটির ৭০ ভাগ অংশের শুটিং শেষ হয়েছে। চলতি মাসের মধ্যেই ছবিটির কাজ শেষ হয়ে যাবে।
বর্তমানে সাভার ও মানিকগঞ্জের জমিদার বাড়িসহ বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন করা হচ্ছে। গানসহ কিছু ক্লাইমেক্স দৃশ্য ধারণের বাকি রয়েছে। আজি বিরতি দিয়ে আগামীকাল ১২ সেপ্টেম্বর থেকে আবারও শুরু হবে শুটিং।
ছবিটিতে কাজের অভিজ্ঞতা জানিয়ে সজল বলেন, ‘সাইকো থ্রিলার গল্পের ছবি ‘জিন’। গল্পটা আমার খুবই ভালো লেগেছে। আর নাদের ভাইয়ের সাথে ছোট পর্দায় অনেক কাজ করেছি। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। অভিনয়ের ক্ষেত্রে তিনি যে গাইডটা করেন সেটা সত্যি অনেক শিক্ষণীয়।
এখানে আমার চরিত্রটা একজন ফ্যাশন ফটোগ্রাফারের। আমার বিপরীতে রয়েছে পূজা। ভীষণ মিষ্টি একটা মেয়ে। খুব ভাল অভিনয় করে। সবকিছু মিলিয়ে অনেক ভাল লাগছে।’
সজল আরও বলেন, ‘আজ শুটিং নেই। আগামীকাল থেকে আবার শুরু হবে। চলতি মাসের মধ্যেই আশা করি কাজটা শেষ হয়ে যাবে।’
সজলের সঙ্গে এর আগে শিশুশিল্পী হিসেবে একটি নাটকে অভিনয় করেছিলেন পূজা। এখন কাজ করছেন তার নায়িকা হিসেবে। পূজা চেরি বলেন, ‘জল ভাইয়ের সাথে অনেক বছর আগে একটা নাটকে কাজ করেছিলাম। আর এখন তার নায়িকা হয়ে কাজ করছি। অনেক ভাল লাগছে ব্যাপারটা।
সজল ভাই অনেক মজার মানুষ। সারাক্ষণ হাসি, আড্ডা আর দুষ্টামিতে সেট মাতিয়ে রাখেন। উনার সঙ্গে কাজ করে আমার অনেক ভাল লাগছে। আর নাদের ভাইয়ের সঙ্গে আগে কাজ করেছি কিন্তু উনার নির্মাণে এটাই আমার প্রথম কাজ।’
পূজা চেরি আরও বলেন, ‘ছবিতে আমার চরিত্রের নাম মোনালিসা। কিন্তু সবাই আদর করে মোনা বলে ডাকে। ভৌতিক আবহ আছে গল্পে। ছবিটা নিয়ে শুধু বলবো শুরুটা বেশ ভালোই হয়েছে আশা করছি দর্শকরা সিনেমাটি পছন্দ করবেন।’
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিতে সজল-পূজা ছাড়াও আরও অভিনয় করছেন রোশান, মুন, সুজাতা, বেবি, রফিক, নবী ও হিরা প্রমুখ।
উল্লেখ্য, সজল অভিনীত প্রথম সিনেমা ‘নিঝুম অরণ্যে’। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ‘রান আউট’ সিনেমাতে। এরপর আর তাকে বড় পর্দায় দেখা যায়নি। অন্যদিকে শিশু শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন পুরোদস্তর ব্যস্ত নায়িকা পূজা চেরি। যৌথ প্রযোজনার ‘নূরজাহান’ ছবি দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হওয়ার পর তার প্রতিটি চলচ্চিত্রই প্রশংসিত হয়েছে।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
