‘এ নিয়ে বেশি কিছু বলা নিষেধ’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯
মাধ্যমিক পরীক্ষা নিয়ে মাঝে বেশ ব্যস্ত সময় কেটেছে চিত্রনায়িকা পূজা চেরির। পরীক্ষার মধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তার অভিনীত সবশেষ ছবি ‘প্রেম আমার টু’। ছবিটি পরিচালনা করেন ভারতের বিদুলা ভট্টাচার্য। ফেব্রুয়ারির শুরুতে পশ্চিমবঙ্গে এবং একই মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে তার অভিনীত ‘প্রেম আমার টু’ ছবিটি মুক্তি পায়। এ ছবিতে কলকাতার অভিনেতা আদ্রিত পূজার বিপরীতে অভিনয় করেন। ‘প্রেম আমার টু’ ছবিতে তার চরিত্রের নাম ছিল অপূর্বা। অনেক চঞ্চল স্বভাবের একটি মেয়ের চরিত্রে অভিনয় করেন। যে খুব আধুনিকও।
চলচ্চিত্রে পূজার শুরুটা হয়েছিল শিশুশিল্পী হিসেবে। এখন তিনি পুরোপুরি নায়িকা।
এরই মধ্যে নায়িকা পূজা চেরির ‘নুর জাহান’, ‘পোড়ামন ২’, ‘দহন’ এবং ‘প্রেম আমার টু’ নামের চারটি ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলো মুক্তির পর ব্যবসা সফলতাও পায়। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় এতদিন কাজ করলেও বর্তমানে এ প্রতিষ্ঠানের বাইরের একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে পূজা চেরি বলেন, এ নিয়ে বেশি কিছু বলা নিষেধ। শুধু এটুকু এখন বলতে চাই, আমার নতুন ছবির নায়ক সিয়াম। আর ও আমার খুব ভালো বন্ধু। তার সঙ্গে আগেও কাজ করেছি। আবারও জুটি হয়ে কাজ করতে যাচ্ছি। এটা ভেবে ভালো লাগছে। কারণ তার আর আমার দুটি ছবি এর আগে দর্শকরা পছন্দ করেছেন। বর্তমানে নতুন ছবির চরিত্র নিয়ে প্রস্ততি চলছে। স্ক্রিপ্ট হাতে পেয়েছি। ছবিটির গল্পে বেশ ভিন্নতা রয়েছে।
আগামী মাস থেকেই এ ছবির শুটিং শুরু হবে। ওপার বাংলার নায়ক আদ্রিত এবং এপার বাংলার সিয়ামের বিপরীতে কাজ করেছেন পূজা। তাদের সঙ্গে ব্যক্তিজীবনে কেমন সম্পর্ক জানতে চাইলে পূজা চেরি বলেন, দুজনই আমার ভালো বন্ধু। কাজ করতে করতেই আমাদের মধ্যে এটা তৈরি হয়েছে। নতুন আর কোন প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতে অভিনয় করছেন জানতে চাইলে পূজা চেরি বলেন, অনেকেই নতুন কাজের জন্য ফোন করছে। আপাতত সিয়ামের বিপরীতে ছবিটি এবং জাজের প্রযোজনায় ‘জিন’ ছবিটি ছাড়া নতুন কোনো ছবি হাতে নেয়া হয়নি। গল্প শুনছি। ভালো গল্প ছাড়া কাজ করতে চাই না।
ভালো ছবি হলে যে কোনো প্রতিষ্ঠানের ব্যানারেই আমি কাজ করতে পারবো। এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর জাজের আজিজ ভাই তো আমাকে আগেই বলেছেন যে, ভালো ছবিতে কাজের প্রস্তাব পেলে সেগুলো করতে। আমি আপাতত একটা একটা করে কাজ শেষ করতে চাই। ভালো ছবির বাজার কি আমাদের এখানে তৈরি হচ্ছে? এমন প্রশ্নের জবাবে পূজা চেরি বলেন, হ্যাঁ। আমার ‘পোড়ামন টু’ ও ‘দহন’ ছবি দুটি সর্বাধিক ব্যবসা সফলতা পেয়েছে। আমি তো নতুন মুখ, সিয়ামও তখন নতুন মুখ ছিল। এমনকি পরিচালক রায়হান রাফিও নতুন মুখ হিসেবে দর্শকদের নজর কেড়েছেন। তাই আমি মনে করি, ভালো ছবি দর্শকরা সবসময়ই দেখতে চান। সঠিক প্রচার প্রচারণার পাশাপাশি ভালো মানের ছবি মুক্তি পেলে অবশ্যই সিনেমা হলে দর্শক ভিড় করবে। ভালো ছবি এখন নির্মাণ হচ্ছে। তবে সংখ্যাটা কম। সামনে এই সংখ্যাটা আরো বৃদ্ধি পাবে বলে আমি আশা করি।
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
