এবার হিজবুল্লাহকে কঠোর হুশিয়ারি দিলেন নেতানিয়াহু
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৩
উত্তর সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সতর্ক করে দিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, লেবাননের এই গোষ্ঠী আগুন নিয়ে খেলছে। এ জন্য হিজবুল্লাহকে চড়া মাশুল দিতে হবে বলে হুশিয়ার করে দিয়েছেন তিনি।
সোমবার ইসরাইলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এমন কিছু লোক (হিজবুল্লাহ) আছেন যারা মনে করেন যে, তারা আমাদের সেনা এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আক্রমণ বাড়াতে পারে। এটা আগুন নিয়ে খেলা।
হিজবুল্লাহর নাম উল্লেখ না করে ইসরাইলের এই প্রধানমন্ত্রী বলেন, আগুনকে আরও শক্তিশালী আগুন দিয়ে মোকাবিলা করা হবে। তারা অবশ্যই আমাদের পরীক্ষা নেবে না। কারণ আমরা আমাদের ক্ষমতার মাত্র সামান্য অংশ প্রদর্শন করেছি। যারা আমাদের ক্ষতি করে, আমরা তাদের ক্ষতি করব।
সোমবার উত্তরাঞ্চলে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বেদুঈন ব্যাটালিয়ন নামে পরিচিত ইউনিট-৫৮৫-এর সেনাদের সঙ্গে সাক্ষাতের সময় এসব কথা বলেছেন তিনি। এ সময় হামাসের বিরুদ্ধে যুদ্ধে বেদুঈন ব্যাটালিয়নের সদস্যদের প্রশংসা করেন তিনি।
সেনাদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, আমি আপনাদের শ্রদ্ধা জানাই। আমাদের অংশীদারত্ব হল সেই বর্বরদের বিরুদ্ধে আমাদের সবার ভবিষ্যৎ। আমরা জিততে যাচ্ছি। এই যুদ্ধে কোনো বিরতি নেই। এটা কোনো অভিযানও নয়। এটা যুদ্ধের অন্য পর্বও নয়। আমরা এখানে সম্পূর্ণ জয়ের জন্য এসেছি।
ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, আমরা গাজা উপত্যকার উত্তর এবং দক্ষিণে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাবো... হামাসকে নির্মূল করা হবে।
এদিকে, হামাসের সঙ্গে চলমান যুদ্ধের মাঝেই লেবানন-ইসরাইলের ‘পুরোমাত্রার যুদ্ধ’ শুরু হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন ইসরাইলি কর্মকর্তারা। সোমবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে এই যুদ্ধ শুরুর ব্যাপারে নিজের শঙ্কার কথা জানিয়েছেন ইসরাইলি এক কর্মকর্তা।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরাইলি কর্মকর্তা বলেছেন, গত কয়েক দিনে ইসরাইল এবং লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে ‘পুরোমাত্রার যুদ্ধ’ শুরুর সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। গাজা উপত্যকার বৃহত্তম দুই হাসপাতালে চলমান সংঘর্ষের মাঝে এই যুদ্ধের ব্যাপারে হুশিয়ারি দিয়েছেন তিনি।
মার্কিন এই সংবাদমাধ্যম বলছে, ইসরাইলি কর্মকর্তারা হুঁশিয়ার করে বলেছেন, লেবাননের সাথে যদি পূর্ণাঙ্গ সংঘাত শুরু হয় তাহলে তারা হিজবুল্লাহর সব শক্ত ঘাঁটি ধ্বংস করে দেবে।
অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরাইলের চলমান যুদ্ধ ৩৮ দিনে গড়িয়েছে। উপত্যকায় ইসরাইলের নির্বিচার বোমা হামলায় ১১ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। ইসরাইলি টানা হামলায় গাজায় নজিরবিহীন মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। উপত্যকায় জ্বালানি, পানি ও খাবারের তীব্র সংকটে ভুগছেন লাখ লাখ মানুষ।
এর মাঝেই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর স্থল হামলায় গাজার উত্তরে লাখ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। ইসরায়েলের সামরিক বাহিনী বাসিন্দাদের গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে যাওয়ার জন্য দৈনিক চার ঘণ্টার বিরতি দিলেও তারা আক্রান্ত হচ্ছেন।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
