এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬
মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় থাকা চীনের একটি সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এনভিডিয়ার শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ এইচ২০০ কিনেছে। গত মাসে দুটি চিপ কেনার তথ্য বিশ্ববিদ্যালয়টির ক্রয়সংক্রান্ত নথিতে পাওয়া গেছে। এতে চীনের কাছে উন্নত প্রযুক্তির প্রবেশাধিকার সীমিত করতে ওয়াশিংটনের নেওয়া পদক্ষেপের দুর্বলতা সামনে এসেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি গত ২১ অক্টোবর প্রকাশিত ক্রয়সংক্রান্ত নথি অনুযায়ী, ৮ লাখ ৭৪ হাজার ৭০০ ইউয়ান বা প্রায় ১ লাখ ২৩ হাজার ডলারে দুটি এইচ২০০ চিপ কিনেছে। বিশ্ববিদ্যালয়টির ব্যবস্থাপনা অনুষদের জন্য চিপ দুটি কেনা হয়েছে চীনা প্রতিষ্ঠান শানসি বোসুয়ান নেটওয়ার্ক টেকনোলজির কাছ থেকে। সরাসরি এনভিডির কাছ থেকে এগুলো কেনা হয়নি।
এইচ২০০ এনভিডির তৈরি উন্নত এআই চিপগুলোর একটি। উন্নত এআই ব্যবস্থা প্রশিক্ষণ ও পরিচালনায় এটি ব্যবহার করা হয়। চীনে এ চিপ রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমোদন প্রয়োজন। তবে নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যালের মতো নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণত এ অনুমোদন দেওয়া হয় না।
রয়টার্সের অনুসন্ধানে দেখা গেছে, শুধু সরাসরি চিপ কেনাই নয়, চলতি বছর চীনা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ভাড়া করা কম্পিউটিং সক্ষমতার মাধ্যমেও এই বিশ্ববিদ্যালয়টি এইচ২০০ ও এনভিডির অন্যান্য শক্তিশালী চিপ ব্যবহারের সুযোগ পেয়েছে। রয়টার্স জানিয়েছে, চিপ কেনা ও কম্পিউটিং সেবা নেওয়ার এসব তথ্য তারা প্রথমবারের মতো প্রকাশ করছে।
বিশ্ববিদ্যালয়টি, এনভিডি এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের রপ্তানি নিয়ন্ত্রণবিষয়ক সংস্থা ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
নিষেধাজ্ঞার তালিকায় বিশ্ববিদ্যালয়
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সিয়ানে অবস্থিত নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি সামরিক উড়োজাহাজ, ক্ষেপণাস্ত্র ও স্যাটেলাইট-সংশ্লিষ্ট গবেষণা করে। এটি চীনের প্রতিরক্ষাবিষয়ক শীর্ষ সাত বিশ্ববিদ্যালয়ের জোট ‘সেভেন সন্স অব ন্যাশনাল ডিফেন্স’-এর সদস্য।
ক্ষেপণাস্ত্র বিস্তার ও সামরিক গবেষণায় জড়িত থাকার অভিযোগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ বিশ্ববিদ্যালয়টিকে বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় (এনটিটি লিস্ট) যুক্ত করে। ২০১৯ সালে এ নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়টিতে নিয়ন্ত্রিত মার্কিন প্রযুক্তি রপ্তানির অনুমোদন সাধারণত প্রত্যাখ্যান করার নীতি নেওয়া হয়।
রয়টার্স চলতি বছরের ২৬টি চীনা ক্রয় ও বাণিজ্যিক নথি পর্যালোচনা করে দেখেছে, দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠান নিষিদ্ধ এনভিডি চিপ কিনেছে অথবা এসব চিপ ব্যবহার করা কম্পিউটিং সেবা ভাড়া নিয়েছে। এসব প্রতিষ্ঠানের কয়েকটির সঙ্গে চীনের প্রতিরক্ষা শিল্প ও সামরিক গবেষণার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
সামরিক গবেষণায় এনভিডির চিপ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত জানুয়ারিতে নির্দিষ্ট শর্তে এইচ২০০ চিপ চীনে রপ্তানির অনুমতি দেওয়া শুরু করে। তবে এ নীতি নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যালের মতো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেয়নি।
জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়টির সাইবার নিরাপত্তা অনুষদ আটটি করে এইচ২০০ চিপযুক্ত সার্ভার ব্যবহারের জন্য সাত মাস মেয়াদি দুটি চুক্তি করে। চুক্তি দুটির মূল্য ছিল যথাক্রমে ৪ লাখ ৪১ হাজার ৭০০ ও ৪ লাখ ৪১ হাজার ইউয়ান। কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল পরিমার্জন এবং রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের প্রশিক্ষণে এসব সার্ভার ব্যবহারের কথা ছিল।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়টি আটটি এ১০০ ও আটটি এ৮০০ চিপযুক্ত সার্ভার ব্যবহারের সুযোগও ভাড়া নিয়েছে। এ১০০ ও এ৮০০ চিপ চীনের কোনো প্রতিষ্ঠানের কাছে রপ্তানির অনুমতি নেই। বিশ্ববিদ্যালয়টির ক্রয়সংক্রান্ত নথিতে উল্লেখ করা চিপগুলোর মধ্যে এইচ২০০ সবচেয়ে উন্নত।
এপ্রিল মাসে চীনের আরেকটি বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউট কাঠামোগত ও তরলগতিবিদ্যাসংক্রান্ত সিমুলেশনের জন্য অন্তত ২৪টি এ১০০ চিপ ব্যবহারের কম্পিউটিং সেবা কেনে। চুক্তিটির মূল্য ছিল ৩ লাখ ৭৫ হাজার ইউয়ান।
নিষিদ্ধ চিপের বিস্তৃত বাজার
রয়টার্সের পর্যালোচনা বলছে, চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে নিষিদ্ধ এনভিডি চিপ ও এসব চিপ ব্যবহার করা কম্পিউটিং সেবার একটি বিস্তৃত বাজার তৈরি হয়েছে।
নথি অনুযায়ী, শেনঝেন বিশ্ববিদ্যালয় সেপ্টেম্বরে ৭ লাখ ৬৯ হাজার ৮০০ ইউয়ানে তিনটি এইচ১০০ চিপ কিনেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা এই চিপও উন্নত এআই প্রযুক্তিতে ব্যবহৃত হয়। উহান ইউনিভার্সিটি অব টেকনোলজি জুনে ৩ লাখ ৫৫ হাজার ইউয়ানে এইচ১০০ চিপযুক্ত একটি সার্ভার এবং আলাদা চুক্তিতে ৩ লাখ ৪৪ হাজার ইউয়ানে চারটি এ১০০ চিপ কেনে।
প্রতিরক্ষাবিষয়ক শীর্ষ সাত বিশ্ববিদ্যালয়ের আরেকটি বেইহাং ইউনিভার্সিটি এপ্রিলে ৪ লাখ ৮৯ হাজার ইউয়ানে চারটি এ৮০০ চিপ কেনে। বিশ্ববিদ্যালয়টির সঙ্গে চীনের মহাকাশ ও প্রতিরক্ষা শিল্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সামরিক উড়োজাহাজ ও মহাকাশ কর্মসূচি নিয়েও সেখানে গবেষণা হয়।
এ ছাড়া জুলাই ও সেপ্টেম্বরে প্রকাশিত দুটি সরকারি ক্রয় বিজ্ঞপ্তিতে চীনের ইউনিভার্সিটি অব দ্য চাইনিজ একাডেমি অব সায়েন্সেসকে এনভিডির এইচ৮০০ ও এ৮০০ চিপ ব্যবহার করা কম্পিউটিং সেবা দেওয়ার জন্য সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাচনের তথ্য পাওয়া গেছে। এর একটিতে প্রতি চিপ-ঘণ্টায় ১০ ইউয়ান দরে এইচ৮০০ ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে রয়টার্স জানিয়েছিল, চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো সুপার মাইক্রো কম্পিউটার, ডেল ও গিগাবাইটের তৈরি সার্ভারের মাধ্যমে নিষিদ্ধ এনভিডি চিপ সংগ্রহ করেছে। এ ছাড়া বিদেশি মজুত ও তৃতীয় দেশের মধ্যস্থতাকারীদের মাধ্যমে চীনে নিষিদ্ধ চিপের একটি গোপন বাজার গড়ে ওঠার তথ্যও প্রকাশ করেছিল সংস্থাটি।
গত সপ্তাহে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, বেইজিং বড় পরিসরে আমদানির অনুমোদন না দিলেও পরোক্ষ পথে অল্পসংখ্যক এইচ২০০ চিপ চীনে পৌঁছেছে।
এদিকে চীনে এনভিডির চিপ বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিলের পক্ষে কথা বলে আসছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং। তাঁর যুক্তি, চীনে মার্কিন চিপ বিক্রি অব্যাহত থাকলে প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব বজায় থাকবে এবং চীনা গ্রাহকেরা মার্কিন প্রযুক্তির ওপর নির্ভরশীল থাকবেন। তবে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের একাংশের আশঙ্কা, এনভিডির উন্নত চিপ চীনের অস্ত্র নকশা, গোয়েন্দা বিশ্লেষণ ও সামরিক আধুনিকায়নে ব্যবহৃত হতে পারে।
এ কারণে ডেমোক্র্যাট ও রিপাবলিকান-উভয় দলের কয়েকজন আইনপ্রণেতা চীনে উন্নত এআই চিপের প্রবেশাধিকার আরও কঠোরভাবে নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন। চিপের অবস্থান শনাক্ত করার ব্যবস্থা ও রপ্তানির ওপর কংগ্রেসের নজরদারি বাড়ানোর প্রস্তাবও এসেছে।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
