এখন ত্বকের যত্নে
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০১৯
ফাল্গুনে কি শুধু প্রকৃতি সাজে? নব রঙিন প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে সবার মধ্যেই চলে সাজের উৎসব। পয়লা ফাল্গুনে ঘোরাঘুরি তো করবেন। তবে খেয়াল রাখতে হবে ত্বকের দিকে।
সাজগোজের আগে আর বাইরে থেকে ঘোরাঘুরি করে আসার পর ত্বকের যত্ন নিয়ে হেলাফেলা করলে চলবে না। এই সময়ে ত্বকের যত্নে ভেষজ পণ্য ব্যবহার করলে উপকার মিলবে। কারণ, প্রাকৃতিক উপাদান ও পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত থাকায় আয়ুর্বেদিক পণ্যগুলো ত্বকের যত্নে বেশ কার্যকরী হয়।
হার্বস আয়ুর্বেদিক স্কিন কেয়ার ক্লিনিকের স্বত্বাধিকারী আফরিন মৌসুমি জানান, এই সময়ে বাইরে বের হওয়ার আগে ত্বকের যত্ন নেওয়া জরুরি। এতে করে ত্বকের উজ্জ্বলতা যেমন দৃশ্যমান হয়, তেমনি মেকআপ দীর্ঘক্ষণ স্থায়ী হয়। তাই ফাল্গুনের কথা মাথায় রেখে ত্বকের যত্ন নিতে চাইলে এখন থেকেই শুরু করাটা জরুরি। ত্বকে স্ক্র্যাবিংয়ের জন্য ঘরোয়া প্যাক ব্যবহার করা যায়। এর ফলে মুখের বিভিন্ন জায়গায় যেমন কপাল, ঠোঁটের ওপর, থুতনির মলিন হয়ে যাওয়া রঙে উজ্জ্বলতা ফিরে আসে আর মেকআপটাও ঠিকভাবে বসে। কারণ, মৃত কোষ থাকলে মেকআপ ভালোভাবে বসতে চায় না।
কোন ত্বকের কেমন যত্ন
বাইরে বের হওয়ার আগে ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। ত্বকের ধরন বুঝে যত্ন নিতে হবে। একেক ধরনের ত্বকের যত্ন হবে একেক রকম।
তৈলাক্ত ত্বক
ঘরোয়া টোনার বানানোর জন্য টমেটোর বিচি ফেলে কুসুম গরম পানিতে চটকে এর নির্যাস বের করে নিতে হবে। এরপর টোনার যেভাবে ব্যবহার করা হয়, সেভাবেই ত্বকে ব্যবহার করতে হবে। আর স্ক্র্যাব তৈরি করার জন্য পুদিনা পাতার রস, চালের গুঁড়া ও কয়েক ফোঁটা লেবু ভালোভাবে মিশিয়ে স্ক্র্যাবিং করে মুখ ধুয়ে নিতে হবে। সাধারণত শীতের দিনে তৈলাক্ত ত্বকের ভেতরের তেল ভাবটা বোঝা যায় না এবং ত্বক দেখতে তেমন পরিষ্কারও দেখায় না। তাই এই প্যাক ও টোনার ব্যবহার করলে এ সময়ে ত্বক বেশ স্বাস্থ্যোজ্জ্বল থাকবে।
শুষ্ক ত্বক
বছরের এই সময়টাতে বাতাসের কারণে যাদের সাধারণত ত্বক শুষ্ক থাকে তাদের ত্বক আরও শুষ্ক হয়ে যায়। তাই এই সময়ে ত্বক কোমল রাখা দরকার। চীনা বাদাম, দুধ, মধু এবং বেসন মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। এতে করে ত্বকের মৃত কোষগুলো উঠে গিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে এবং ত্বকের ময়েশ্চারাইজারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে।
মিশ্র ত্বক
এই সময়ে এই ধরনের ত্বকের কিছু অংশ শুষ্ক, কিছু অংশ অতিরিক্ত তৈলাক্ত হয়ে যায়। সেক্ষেত্রে ওটস বা যব ভিজিয়ে রেখে পেস্ট করে এক চামচ পেস্টের সঙ্গে মেথি গুঁড়া ও তরল কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে ১০ মিনিট পর মুখ ধুয়ে নিতে হবে। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে, ব্ল্যাকহেডস দূর হবে এবং ত্বকের ভেতর থেকে পুষ্টি জোগাবে।
ত্বক বুঝে এভাবে যত্ন নিলে ফাল্গুনজুড়ে আপনি থাকবেন আরও উজ্জ্বল।
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
