এক ট্রাম্পেই ডুবল ইরান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১ জানুয়ারি ২০১৯
আমেরিকা ফার্স্ট’ (আগে আমেরিকার স্বার্থ) নীতিকে কাঁটায় কাঁটায় বাস্তবায়নের পথে হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের গোঁয়ার্তুমির জোরে ইরান চুক্তি প্রত্যাহার করেছেন তিনি। এর মধ্য দিয়ে ট্রাম্প সব মিত্র দেশের উপদেশ আঁস্তাকুড়ে ছুড়ে ফেলে দিয়েছেন।
তিনি খুবই স্থূলভাবে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানিসহ অন্য দেশগুলোর স্বার্থের প্রতি অসম্মান করেছেন। চুক্তি থেকে সরে গিয়ে ‘ধর মার কাট’ নীতিতে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করেন ট্রাম্প। তেহরানের তেল রফতানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে মিত্র দেশের ওপরও চাপ দেন তিনি।
এক ট্রাম্পই ইরানকে অর্থনৈতিকভাবে ডুবাচ্ছে। পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাগবিতণ্ডায় মত্ত থাকা ইরানের অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছে। ডলারের ডলায় পিষ্ট হয়ে কমে গেছে রিয়ালের মান। বন্ধ হয়েছে শ্রমিক-শিক্ষকদের বেতন।
এর প্রতিবাদে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে বিক্ষোভে নামে হাজার হাজার জনগণ।
২০১৫ সালে ইরান বিশ্বের ছয় পরাশক্তির সঙ্গে পরমাণু কর্মসূচি সংক্রান্ত একটি দীর্ঘমেয়াদি চুক্তিতে সম্মত হয়। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া এ চুক্তির অংশীদার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানি। চুক্তির শর্ত অনুযায়ী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া থেকে সরে আসে ইরান। দেশটির বিরুদ্ধে আনা অর্থনৈতিক অবরোধ তুলে নেয়ার শর্তে আন্তর্জাতিক পরিদর্শকদের পরমাণু কর্মকাণ্ড পরিদর্শনে অনুমতি দেয়। চুক্তিটি বাতিল করে সব ভেস্তে দিয়েছেন ট্রাম্প।
চুক্তিটি ভেঙে দেয়ার ফলে ইরান তার পরমাণু কার্যক্রম পুনরায় শুরুর স্বাধীনতা পেল। তবে সেক্ষেত্রে ঘাড়ে চেপে বসবে বড় বড় অবরোধের বোঝা। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ চাপিয়ে দিয়েছে।
ট্রাম্প তার যুক্তি হিসেবে বলেন, ‘পরমাণু চুক্তির জোরে তেহরান মধ্যপ্রাচ্য নিজেদের কব্জায় নেয়ার জন্য বেপরোয়া হয়েছে।’
বিশ্লেষকরা বলছেন, এর মানেই এই নয় যে, ইরান মধ্যপ্রাচ্যে থেকে নিজেদের গুটিয়ে নেবে। বরং চুক্তি থেকে বেরিয়ে যাওয়ায় ইরানের কট্টরপন্থীদের আরও সাহসী করে তুলেছে। ইরাক, সিরিয়া, লেবানন এবং আশপাশের এলাকায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। উত্তর কোরিয়াকে বারবার হুমকি-ধমকির মধ্যে রেখে তাদের পরমাণু শক্তিধর হতে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। এবার উত্তর কোরিয়ার মতোই ইরানকেও পরমাণু শক্তিধর হওয়ার পথে ঠেলে দিলেন ট্রাম্প।
এর বিপরীতে তেলনির্ভর ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখতে দেশটির তেল রফতানি বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। এজন্য ইরানের প্রধান তেল রফতানিকারক দেশ চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, ইতালি ও তুরস্ককে হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরান মোট তেল রফতানির ২২ শতাংশ চীনে, ১৪ শতাংশ জাপানে, ১৩ শতাংশ ভারতে, ৭ শতাংশ দক্ষিণ কোরিয়া ও ইতালিতে করে থাকে। চীনের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের কারণে বেইজিং হয়তো ট্রাম্পের হুমকি কানে তুলবে না। কিন্তু অন্য দেশগুলো ওয়াশিংটনের মিত্র।
তবে অর্থনীতির খড়গ ইরানের ওপর পড়তে শুরু করেছে। বছরের শেষদিকে এসে ডলারের বিপরীতে রিয়ালের মূল্য ৭০ শতাংশ কমেছে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
