একসঙ্গে তিন বোন যে কারণে ঘুমন্ত বাবাকে খুন করেছিল
প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৯
তখন ২০১৮ সালের ২৭ জুলাই। বাবা মিখাইল খাচাতুরান নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। সে সময় একসঙ্গে তিন বোন ছুরিকাঘাতে তার বাবাকে হত্যা করেছিল। রাশিয়ার মস্কোর একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। গোটা বিশ্বে ওই হত্যাকাণ্ড তুমুল আলোড়ন তুলেছিল।
অনেকেরই ধারণা ছিল না, ঠিক কি কারণে তিন বোন মিলে ঘুমন্ত বাবাকে খুন করেছিল। তদন্ত শুরু হলে ধীরে ধীরে বেরিয়ে আসে খুনের নেপথ্যের প্রকৃত কারণ।
হত্যাকাণ্ডে অংশ নেয়া তিন বোনের সেই সময়ের বয়স- ক্রিস্টিনা (১৯) অ্যাঞ্জেলিনা (১৮) এবং মারিয়া (১৭)। তাদের ভাষ্য, ঘটনার দিন তিন বোনের বাবা একে একে তাদেরকে ঘরে ডেকে নেন। এরপর ঘর পরিষ্কার না করার জন্য প্রচণ্ড গালমন্দ করেন এবং তাদের মুখে পিপার স্প্রে করেন।
এদিন রাতেই তিন বোন ঘুমন্ত বাবার ওপর ছুরি, হাতুড়ি এবং পিপার স্প্রে নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তারা একসঙ্গে তাদের বাবার মাথা, ঘাড় ও বুকে কমপক্ষে ৩০টি আঘাত করে হত্যা করে। এরপরই তারা পুলিশকে খবর দেয়।
এদিকে শুধু বকাঝকার কারণেই বাবাকে এভাবে কেউ হত্যা করতে পারে, তদন্তকারী কর্মকর্তারা তা বিশ্বাস করতে পারছিলেন না। এরপরই নামেন তদন্তে। তখনই ওই পরিবারের পারিবারিক সহিংসতার দীর্ঘ ইতিহাস জানতে পারেন। তাদের তদন্তে টানা তিন বছর ধরে তাদের বাবা কিভাবে মারধোর করতেন, কয়েদিদের মতো আটকে রাখতেন এবং নিয়মিত তাদের ওপর যৌন অত্যাচার চালাতেন, সেসব ঘটনা ওঠে আসে।
পরে হত্যাকাণ্ডের পেছনের ঘটনা জানার পর রাশিয়ার অধিকাংশ মানুষই ওই তিন বোনের পক্ষ নেন। মানবাধিকার কর্মীরাও সোচ্চার হন। তারা মত দেন, তিন বোন অপরাধী নয়, তারা ঘটনার শিকার মাত্র। কারণ অত্যাচারী বাবার যৌন নির্যাতনের হাত থেকে রক্ষা পেতেই তাকে হত্যা করা হয়েছে। তাদের মুক্তির জন্য ওই সময় অনলাইনে তিন লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেন।
জানা গেছে, রাশিয়ায় পারিবারিক সহিংসতা রোধে কোনো আইন নেই। ২০১৭ সালের একটা আইনে বলা হয়েছে, পরিবারের সদস্যরা মারধোর শিকার হয়েছেন, কিন্তু হাসপাতালে যাওয়ার মতো খারাপ অবস্থা করেননি- এমন অপরাধে জরিমানা বা সর্বোচ্চ দুই সপ্তাহ শাস্তি হতে পারে। দেশটিতে পারিবারিক সহিংসতাকে পারিবারিক বিষয় বলেই ভাবা হয়। এ কারণে পুলিশ সেখানে কোনো হস্তক্ষেপ করে না।
অন্যদিকে আলোচিত এই হত্যাকাণ্ডটির মামলা খুব ধীরগতিতে এগুচ্ছে। অভিযুক্ত ওই তিন বোনকে কারাগারে না রাখলেও কড়া নজরদাড়িতে রাখা হয়েছে। তারা কোনো সাংবাদিক বা অন্য কারো সঙ্গে কথা পর্যন্ত বলতে পারছেন না। তিন বোনের মানসিক চিকিৎসারও ব্যবস্থা নেয়া হয়েছে।
হত্যাকাণ্ড প্রসঙ্গে বাদীপক্ষের আইনজীবীরা বলছেন, পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে মিখাইলকে হত্যা করা হয়। কারণ তিনি ঘুমিয়ে ছিলেন এবং তিন বোন ছুরি হাতে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের উদ্দেশ্যই ছিল প্রতিশোধ নেয়া।
অন্যদিকে আসামী পক্ষের আইনজীবীদের মতে, এ ঘটনা নিজেদের বাঁচাতেই তারা ঘটিয়েছে। রাশিয়ার আইনে নিজেকে বাঁচাতে তাৎক্ষণিক ‘আত্মরক্ষা’ আইন ছাড়াও ধারাবাহিকভাবে নির্যাতনের ক্ষেত্রে ‘আত্মরক্ষা’ আইন প্রচলিত রয়েছে।
আসামী পক্ষের আইনজীবীরা বলছেন, তিন বোন দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়েছে। এ কারণে তাদের মুক্তি দেয়া হোক। আত্মরক্ষা আইনে শিগগিরই তিনবোন মুক্তি পাবে বলে আশাপ্রকাশও করেছেন।
আইন বিশেষজ্ঞারা বলছেন, তিন বোনের বিরুদ্ধে আনা হত্যাকাণ্ডের অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে তাদের সর্বোচ্চ ২০ বছরের সাজা হতে পারে।
এদিকে রাশিয়ার সাধারণ মানুষ ও মানবাধিকার কর্মীদের অনেকেই পারিবারিক সহিংসতা রোধে বিদ্যমান আইনটির পরিবর্তন হওয়ার পক্ষে মত দিয়েছেন।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
