হামাস-ইসরায়েল যুদ্ধ
একমাসে ৫ হাজার শিশুর মৃত্যু
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৩
আজকাল ডেস্ক
আন্তর্জাতিক অলাভজনক সংস্থা সেভ দ্য চিলড্রেন অক্টোবরের শেষের দিকেই বলেছিল, তিন সপ্তাহেই গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা সাম্প্রতিককালের বৈশ্বিক সংঘাতে শিশুমৃত্যুর হারকে ছাড়িয়ে গেছে। অনেক ক্ষেত্রে ছাড়িয়েছে মোট সংখ্যাকেও। মঙ্গলবার রাতে বিশ্ব স্বাস্থ্য সংখ্যা বলেছে, গাজায় গড়ে দিনে মারা যাচ্ছে ১৬০ শিশু। মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, গাজা পরিণত হয়েছে শিশুদের কবরস্থানে।
গাজায় নিরন্তর ইসরায়েলি হামলায় সাদা কাফনে মোড়ানো ছোট ছোট শরীর আর তাকে ঘিরে শোকার্ত পরিবারের সংখ্যা বেড়েই চলেছে। যুদ্ধ এক মাস পেরোলেও গাজায় ঠিক কতজন শিশু নিহত হয়েছে সেই সংখ্যাটাও শতভাগ সম্পূর্ণ নয়। তবে এ সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে। কেউ কেউ বলছেন শিশু নিহতের সংখ্যা ৫ হাজার। গাজার সংঘাতে শিশুমৃত্যুর হার সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের অন্য বড় সংঘাতগুলোকে স্পষ্টতই ছাড়িয়ে গেছে।
গাজা: চলমান যুদ্ধে ইসরায়েলি হামলায় অন্তত চার হাজার ১০৪ শিশু নিহত হয়েছে বলে জাতিসংঘের মানবিক সংস্থা ইউনাইটেড নেশনস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) জানিয়েছে। এক মাসের সহিংসতায় এই প্রাণহানি হয়েছে। গাজার আয়তন মাত্র ৩৬৫ বর্গকিলোমিটার। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এই এলাকায় ২৩ লাখ মানুষের বাস।
এখানে প্রতি বর্গকিলোমিটারে ছয় হাজার ৩০০ মানুষ বাস করে। ইউনিসেফের হিসাব অনুযায়ী, গাজার মোট জনসংখ্যার ৪৭ শতাংশই ১৮-এর নিচের শিশু-কিশোর। এ কারণেও হতাহতের মধ্যে শিশুর সংখ্যা বেশি।
ইউক্রেন: ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরু করে রাশিয়া। এক বছর আট মাসের এই সংঘাতে অনেক বেসামরিক মানুষ নিহত হয়েছে। ইউক্রেনের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফরম চিলড্রেন অব ওয়ার ওয়েবসাইটের তথ্য মতে, ইউক্রেনের হতাহতদের মধ্যে ৫১০ জন শিশু। ইউক্রেনের যুদ্ধে দিনে গড়ে একটিরও কম শিশু নিহত হয়েছে।
ইরাক: ২০০৩ সালে জর্জ ডব্লিউ বুশের শাসনামলে যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করে। ২০০৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৪ বছরে তিন হাজার ১১৯ শিশু নিহত হয়েছে বলে ইউনিসেফ জানিয়েছে।
সিরিয়া: ২০১১ সালের মার্চে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। ২০১১ সালের মার্চে যুদ্ধ শুরুর পর থেকে এই বছরের মার্চ পর্যন্ত ১২ হাজার শিশু নিহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। প্রতিদিন গড়ে প্রায় তিনজন শিশু নিহত হয়েছে।
ইয়েমেন: ইয়েমেনে ২০১৫ সাল থেকে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের লড়াই চলছে। সেখানে সাড়ে সাত বছরে তিন হাজার ৭৭৪ শিশু নিহত হয়েছে বলে ইউনিসেফ জানিয়েছে। প্রতি তিন দিনে দেশটিতে চারটি শিশু নিহত হয়েছে।
আফগানিস্তান: যুক্তরাষ্ট্রের মাটিতে ২০১১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনী আফগানিস্তানে প্রবেশ করে। ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত এতে আট হাজার ৯৯ শিশু নিহত হয়েছে বলে জাতিসংঘের সহায়তা মিশন জানিয়েছে।
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
