এই সময়ে অপি করিম
প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯
সময়ের সঙ্গে সন্ধি করে অবিরাম ছুটে চলছেন এক সময়ের দাপুটে অভিনেত্রী অপি করিম। সেই নব্বই দশক থেকে এখনো আপন আলোয় উদ্ভাসিত। কর্মপরিধি বৃদ্ধির পরেও সবখানেই রেখেছেন অতুলণীয় কৃতিত্বের স্বাক্ষর। অভিনয়ের চেয়ে শিক্ষকতা নিয়েই বেশি ব্যস্ততা তার। এ কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরেই অভিনয়ে অনিয়মিত তিনি।
ভালোবাসার টানেই অভিনয় পুরোপুরি ছেড়ে দেয়ার ইচ্ছা নেই তার। শিক্ষকতার পাশাপাশি অভিনয়টাও চালিয়ে যেতে চান তিনি। তবে এক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। এখন থেকে কেবলমাত্র বিশেষ দিবস তথা ঈদ, পূজা, পহেলা বৈশাখ কিংবা ভালোবাসা দিবসের নাটকগুলোতেই অভিনয় করবেন। তবে টিভি নাটক কিংবা চলচ্চিত্রে কাজ না করলেও মঞ্চ নাটকে ঠিকই নিয়মিত অভিনয় করছেন তিনি।

সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মঞ্চে দেখা যাবে নজরকাড়া এই অভিনেত্রীকে। মঞ্চ সারথি আতাউর রহমানের সঙ্গে অপি করিমের প্রাণবন্ত রসায়নে থিয়েটার সংগঠন নাট্যমের নতুন নাটক ‘ডিয়ার লায়ার’। নাটক পাড়া খ্যাত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হতে যাচ্ছে ভিন্নধর্মী গল্প আবহে নির্মিত এ নাটকটি। নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পত্রমিতালির গল্পে আবৃত এ নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন অপি করিম।
ক্যারিয়ারের শুরুর দিকে রবীন্দ্রনাথের লেখা ‘রক্তকরবী’ নাটকের নন্দিনী চরিত্রে অভিনয় করে মঞ্চে সাড়া ফেলেন অপি। পরবর্তী সময়ে নাগরিকের প্রযোজনায় ‘অপেক্ষমাণ’, নাম গোত্রহীন ‘মান্টোর মেয়েরা’ নাটকে অভিনয় করে নাটক পাড়ায় ছুঁয়েছেন দর্শকের হৃদয়। এই অভিনেত্রী এখন দেশের অন্যতম নাট্য সংগঠন নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য হিসেবে নিয়মিত যুক্ত আছেন মঞ্চ নাটকে। কিন্তু এবারই ‘ডিয়ার লায়ার’র মাধ্যমে প্রথমবার অন্য কোনো দলে অভিনয় করছেন তিনি।

এই নাটকে অভিনয় প্রসঙ্গে অপি করিম বলেন, ডিয়ার লায়ার আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। বুঝতে পারছি না কেমন হচ্ছে। তবে আমি মনে করি, আমাকে এ নাটকের জন্য আরো চর্চা করতে হবে। কয়েকটা শো হলে বুঝবো আসলে কেমন হচ্ছে।
সারা বছর তেমন অভিনয়ে দেখা না গেলেও বিশেষ দিবসের নাটক ও টেলিফিল্মে কাজ করেন অপি করিম। এবারের ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না। সম্প্রতি এ অভিনেত্রী অভিনয় করেছেন একটি থ্রিলারধর্মী গল্পের টেলিছবিতে। যেখানে এক শীর্ষ নায়িকার খুনের রহস্য উদঘাটনে গোয়েন্দা সংস্থার এএসপির ভূমিকায় দেখা যাব অপি করিমকে। এটি নির্মাণ করেছেন ছোটপর্দার নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

সম্প্রতি ঢাকা ও এর আশপাশে বিভিন্ন লোকেশনে টেলিছবিটির শুটিংয়ে অংশ নেন অপি করিম। এতে আরো অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শহিদুল আলম সাচ্চু, সালহা খানম নাদিয়া, বড়দা মিঠু, তানিয়া বৃষ্টি, তানজিকা আমিন, রাজিব সালেহীন, রওনক হাসান, হাসনাত রিপন, অন্তু, সাগর হুদাসহ ৩১ জন। অতিথি চরিত্রে থাকছেন অপূর্ব ও মিথিলা। টেলিছবিটি প্রযোজনা করেছে ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ, এটি ঈদে এনটিভিতে প্রচার হবে।
এছাড়া মঙ্গলবার ও বুধবার পুরান ঢাকার ‘ক্ষণিকের আলো’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন এই গুণী অভিনেত্রী। এই নাটকে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি নির্মাণ করেছেন সাগর জাহান। আসছে ঈদে আরটিভিতে সম্প্রচারিত হবে নাটকটি।

নাটকটির প্রসঙ্গে অপি করিম বলেন, সাগর জাহানের কাজ করা মানেই হলো আমার কাছে বিশেষ কিছু। কারণ তার নির্দেশনায় এই ইউনিটের সঙ্গে আমি অনেক ভালো কাজ করেছি। যে কারণে সাগর জাহানের নির্দেশনায় কাজ করতে গেলে নিজের একটি ভালো কাজই হবে সেই বিশ্বাসটা সবসময়ই নিজের মধ্যে অনুভব হয়। তার সঙ্গে এবার যুক্ত হলেন আরেক গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। তার অভিনয় সম্পর্কে সবাই অবগত। তাই আশা করছি, দর্শকের কাছে ভালো লাগার মতোই একটি নাটক হবে।
এদিকে, প্রায় ১৫ বছর পর নতুন একটি সিনেমায় অভিনয় করছেন এ অভিনেত্রী। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ ছোটগল্প অবলম্বনে নির্মিত এ সিনেমার নাম ‘ডেব্রি অব ডিজায়ার’। এর বাংলা নাম রাখা হয়েছে ‘মায়ার জঞ্জাল’। যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের জসীম আহমেদ ও কলকাতার জনপ্রিয় নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী। এরই মধ্যে কলকাতায় সিনেমার শুটিং করেছেন অপি। এ সিনেমায় অপি করিমকে কলকাতার একটি মেয়ের চরিত্রে দেখা যাবে, যার নাম সোমা। যেখানে উঠে আসবে, বেকার স্বামী ও একমাত্র সন্তান নিয়ে সোমার সংসার। সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চাকরি করে সোমা।

এর বাইরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যুক্ত আছেন অপি করিম। তাই বছরের বেশিরভাগ সময় কাটে ছাত্র-ছাত্রীকে ঘিরেই। আর সম্প্রতি আয়নাবাজি-খ্যাত নির্মাতা অমিতাভ রেজার প্রথম ওয়েব সিরিজ ‘ঢাকা মেট্টো’তে কাজ করেছেন তিনি। যেটি অনলাইন প্ল্যাটফর্ম হইচই আললিমিটেডে প্রচার হচ্ছে। এই ওয়েব সিরিজে অপি করিমের অনবদ্য অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছেন।
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
