এই ছবির জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছি : শুভ
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯
‘ঢাকা অ্যাটাক’ দিয়ে দর্শক মাতিয়েছিলেন ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ। সেই ছবির আদলে এবার নির্মিত হচ্ছে ‘মিশন এক্সট্রিম’। এখানেও একজন চৌকষ অফিসার হিসেবে বেশ কিছু কমান্ডো অপারেশনে দেখা যাবে তাকে।
অনেকটা গোপনেই ছবিটির শুটিং হয়ে গেল। বাকী আছে কেবল গানের দৃশ্যায়ন। এ ছবির বিস্তারিত জানাতে আজ সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক, নির্মাতা ও কলাকুশলীরা।
সেখানে সাংবাদিকদের উদ্দেশ্যে ছবির নায়ক শুভ বলেন, ‘এখন পর্যন্ত যে কয়টি ছবিতে কাজ করেছি তারমধ্যে সবচেয়ে বেশি শারীরিক পরিশ্রম করতে হয়েছে ‘মিশন এক্সটিম’র জন্য। দীর্ঘদিন ধরে নিজেকে তৈরি করতে হয়েছে। যারা ‘ঢাকা অ্যাটাক’ দেখে বিনোদন পেয়েছিলেন তারা এই ছবিটি দেখে আরও বেশি মুগ্ধ হবেন।’

তিনি আরও বলেন, ‘ছবিটি কতোটা সাফল্য পাবে সেটা দর্শকের হাতে। তবে একজন শিল্পী হিসেবে সর্বোচ্চ চেষ্টার যে জায়গাটি সেখানে আমি তৃপ্ত। নিজেকে উজার করে দিয়ে কাজ করেছি। শুধু আমি নই, এই ছবির পুরো টিম অনেক ডেডিকেট ছিলো ভালো কাজের জন্য।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির দুই পরিচালক বাংলাদেশ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ, ছবির দুই নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা। আরও ছিলেন তাসকিন রহমান, মনোজ, সুমিতসহ অনেকেই।
ছবিটি নিয়ে পরিচালক সানী সানোয়ার বলেন, ‘আমরা ছবির প্রতি পূর্ণ মনযোগ রাখতে চেয়েছি। সেজন্য টানা শুটিং করেছি। আমাদের লক্ষ্য ছিল এপ্রিলের মধ্যে ছবির দৃশ্যধারণ শেষ করা। সেই অনুযায়ী কাজ হয়েছে। আর একটু শুটিং বাকি। সেটি হবে দেশের বাইরে। মধ্যপ্রাচ্যের কোনও একটি দেশে এটি হবে।’

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ঐশী এই ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক করতে যাচ্ছেন। তিনি এ ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘এই ছবিটি আমার জন্য একটি দারুণ সুযোগ। ক্যারিয়ারের প্রথম সিনেমাতেই একটি ভালো প্রযোজনা প্রতিষ্ঠান, বিগ বাজেট, ভালো গল্প ও গুণী সব তারকাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি। পরিচালক সানী সানোয়ার ভাইকে ধন্যবাদ আমাকে এই ছবিতে বাছাই করার জন্য।’
প্রসঙ্গত, যৌথ পরিচালনার পাশাপাশি এই ছবির চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। এতে বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, এবিএম সুমন, শামস সুমন প্রমুখ।
ছবিটি চলতি বছরেই সারাদেশের সিনেমা হলে মুক্তি পাবে।
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
