এআই ছেড়ে পরিবহন ও লজিস্টিক খাতে বিনিয়োগ করছেন বিল গেটস
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৫
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস কাজ থেকে অবসর নেওয়ার পর থেকে বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে বিশ্বজুড়ে আলোচনায় রয়েছেন। যখন সারা বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে বিনিয়োগে মনোনিবেশ করছে, তখন বিল গেটস ভিন্ন পথে হেঁটেছেন। তিনি পরিবহন ও লজিস্টিক খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ করে বিনিয়োগ বিশ্লেষকদের চমকে দিয়েছেন।
বিশ্বব্যাপী প্রযুক্তি প্রতিষ্ঠানের বাইরেও যে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে, তার উদাহরণ তৈরি করেছেন গেটস। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, তার এই পদক্ষেপ পরিবহন ও লজিস্টিক খাতে এক নতুন মাত্রা যোগ করেছে।
২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, ই-কমার্সের চাহিদা বৃদ্ধি এবং প্রযুক্তির উন্নয়ন পরিবহন ও লজিস্টিক খাতকে ব্যাপকভাবে সমৃদ্ধ করবে বলে ধারণা করা হচ্ছে। এই বিষয়টি মাথায় রেখে বিল গেটস সম্প্রতি বাণিজ্যিক যানবাহনের নকশা ও উদ্ভাবনে কাজ করা প্রতিষ্ঠান ‘প্যাকার’ এবং বৈশ্বিক লজিস্টিক সেবাদাতা সংস্থা ‘ফেডেক্স’-এ বিনিয়োগ করেছেন।
গেটস দুই প্রতিষ্ঠানে মোট ৩৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৪৭৬ কোটি টাকা (১ ডলারের বিনিময় হার ১২০ টাকা ধরে)।
‘প্যাকার’ মূলত হালকা, মাঝারি ও ভারী ট্রাকের নকশা ও নির্মাণে বিশেষজ্ঞ। প্রতিষ্ঠানটি কেনওয়ার্থ ও পিটারবিল্ট নামে দুটি জনপ্রিয় ব্র্যান্ডের ট্রাক তৈরি করে। সাম্প্রতিক সময়ে প্যাকার বৈদ্যুতিক ও স্বায়ত্তশাসিত যানবাহনের প্রযুক্তি উদ্ভাবনে মনোযোগ দিচ্ছে।
অন্যদিকে ‘ফেডেক্স’ বিশ্বব্যাপী লজিস্টিক খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ই-কমার্স খাতে ক্রমবর্ধমান চাহিদার কারণে ফেডেক্সের সেবা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই প্রতিষ্ঠানে বিনিয়োগ অনলাইন কেনাকাটার ক্ষেত্রে টেকসই উন্নয়ন নিশ্চিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশ্লেষকদের মতে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে পরিবহন ও লজিস্টিক খাতে বড় ধরনের অগ্রগতি হবে। এই সম্ভাবনা বিবেচনায় নিয়েই বিল গেটস তার বিনিয়োগ কৌশল নির্ধারণ করেছেন।
প্রতিষ্ঠান দুটির ইতিহাসও বেশ সমৃদ্ধ। প্যাকার ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং বাণিজ্যিক যানবাহন তৈরিতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে ১৯৭১ সালে প্রতিষ্ঠিত ফেডেক্স বর্তমানে বিশ্বব্যাপী পণ্য পরিবহন ও সরবরাহ চেইনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
বিশ্বব্যাপী বিনিয়োগের ক্ষেত্রে বিল গেটসের এই উদ্যোগ যে নতুন দিগন্তের সূচনা করেছে, তা নির্দ্বিধায় বলা যায়।
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- নিউইয়র্কে মেয়র মামদানি-সমর্থিত প্রার্থীদের জয়জয়কার
- এবার শ্যামলীতে হাসপাতালের অব্যবস্থাপনায় শিশুর মৃত্যু
- ব্রাজিল-স্কটল্যান্ড মহারণ, নেইমারের অপেক্ষায় কোটি ভক্ত
- একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া
- সাংবাদিকদের বাথরুম পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত
- খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান
- জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা
- ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান ও বিউটি পার্লার
- দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’
- অলস ২৩ হাজার কোটির বিনিয়োগ
- ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান
- ইরানের মাটিতে ভূপাতিত হওয়ার আগে রহস্যময় দৃশ্য দেখেছিলেন পাইলট
- যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি
- ইরান যুদ্ধের জন্য কংগ্রেসের কাছে ৮০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন
- গরম থেকে বাঁচতে গিয়ে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু
- ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল
- আলী খামেনির শেষকৃত্যের সময়সূচি ঘোষণা করল ইরান
- মার্কিন নির্ভরতা থেকে ‘মুক্ত’ হতে চান নেতানিয়াহু
- জুয়া, অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে বিল
- ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাক চাপায় বাংলাদেশির মৃত্যু
- ইসরায়েলপন্থি লবিগুলো কি ব্রিটিশ রাজনীতিকে প্রভাবিত করছে
- ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
- ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
- ক্যালকুলেটরে হিসাব করে ‘কমিশনের নামে ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা
- সেই ডোনাল্ড ট্রাম্পকে চিড়িয়াখানা থেকে সাভারে স্থানান্তর
- ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
- বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি
- চুক্তি না হলে হরমুজ প্রণালি দখলের হুমকি ট্রাম্পের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- ভাঁজ করা যাবে এই ফোন
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
