উত্তর কোরিয়ার হ্যাকারদের কবলে রুশ ক্ষেপণাস্ত্র কোম্পানি
প্রকাশিত: ৯ আগস্ট ২০২৩
উত্তর কোরিয়ার হ্যাকারদের একটি এলিট গ্রুপ সম্প্রতি গোপনে রাশিয়ার এক শীর্ষ ক্ষেপণাস্ত্র নির্মাতা কোম্পানির কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করেছে। গত বছর অন্তত পাঁচ মাস ধরে চলেছে এই হ্যাকিং। নিরাপত্তা গবেষকদের বিশ্লেষণ এবং বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনা করা প্রযুক্তিক কিছু তথ্য-প্রমাণে এমনটি দেখা গেছে।
রয়টার্সের পর্যালোচনায় দেখা গেছে, সাইবার গুপ্তচরদের দলের সঙ্গে উত্তর কোরিয়া সরকারের সংশ্রব আছে। নিরাপত্তা গবেষকরা বলছেন, স্কারক্রাফট এবং ল্যাজারাস নামের সাইবার-গপ্তচর দল মস্কোর উপকণ্ঠে ছোট্ট শহর রিউকোভে রকেট ডিজাইন ব্যুরো ‘এনপিও ম্যাশিনোসস্ট্রোয়েনিয়া’- এর সিস্টেম হ্যাক করেছে।
তবে হ্যাকিংয়ের সময় কোনও তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে কিনা কিংবা কোন কোন তথ্য দেখা হয়ে থাকতে পারে তা নির্ধারণ করতে পারেনি রয়টার্স। হ্যাকিংয়ের ওই ঘটনার পরের কয়েকমাসে উত্তর কোরিয়া তাদের নিষিদ্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কয়েকদফা উন্নয়নের ঘোষণা দিয়েছিল। যদিও হ্যাকিংয়ের সঙ্গে এই উন্নয়নের কোনও যোগসূত্র আছে কিনা তা স্পষ্ট নয়।
বিশেষজ্ঞরা বলছেন, এ ঘটনা থেকে এমনটাই দেখা যাচ্ছে যে, কীভাবে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন দেশ উত্তর কোরিয়া গুরুত্বপূর্ণ প্রযুক্তি হাসিলের জন্য এমনকী রাশিয়ার মতো মিত্রদেশকেও সাইবার হামলার শিকার বানাতে পারে। হ্যাকিংয়ের ব্যাপারে মন্তব্যের জন্য এনপিও ম্যাশিনোসস্ট্রোয়েনিয়া রয়টার্সের অনুরোধে কোনও প্রতিক্রিয়া জানায়নি। ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাসও এ ব্য্যাপারে কোনও মন্তব্য করেনি। নিউ ইয়র্কে উত্তর কোরিয়ার জাতিসংঘ মিশন থেকেও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
কোরিয়া যুদ্ধ অবসানে পিয়ংইয়ংয়ের ৭০ বছরপূর্তি উত্সব উদযাপনে অংশ নিতে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু গতমাসে উত্তর কোরিয়া সফরের পরপরই হ্যাকিংয়ের খবর সামনে আসে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রুশ প্রতিরক্ষামন্ত্রী হিসাবে শোইগুই প্রথম উত্তর কোরিয়ায় সফর করেন।
রাশিয়া এবং উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে অপছন্দ করার কারণে সোভিয়েত ইউনিয়নের পতনের পরও দেশ দুটি একে অপরের মিত্রই থেকে গেছে। বর্তমানে চলমান ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়া রাশিয়াকে সামরিক সহায়তা দিচ্ছে বলেও অভিযোগ আছে।
তার মধ্যেই উত্তর কোরিয়ার হ্যাকারদের রুশ ক্ষেপণাস্ত্র নির্মাতার একাউন্ট হ্যাকের খবর এসেছে। যে কোম্পানিকে হ্যাকিং এর নিশানা করা হয়েছে সেটি এনপিও ম্যাশ নামেই বেশি পরিচিত। এই কোম্পানি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র স্যাটেলাইট প্রযুক্তি এবং নতুন প্রজন্মের ব্যালিস্টিক অস্ত্র উন্নয়নের অগ্রভাগে আছে।
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
