ঈদ উৎসবের চার সিনেমা
প্রকাশিত: ৩১ মে ২০১৯
ঈদ আনন্দের অন্যতম বিনোদনের মাধ্যম নতুন সিনেমা। বহুকাল ধরেই ঈদ উৎসবে নতুন ছবি দেখে আনন্দে ভাসে সিনেমাপ্রেমীরা। ঈদ এলেই সিনেমাপ্রেমীদের নজর থাকতো সিনেমা হলগুলোর দিকে। ঢাকাই চলচ্চিত্রের বর্তমান অবস্থা এখন সঙ্কটাপন্ন! মানুষ এখন আর হলে গিয়ে ছবি দেখতে চায় না। অবশ্য এতে ছবির মান নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। ঈদ আসতে আর ক’দিনই বাকি। অন্যান্য বছরগুলোতে ছয়, সাতটি ছবি মুক্তির খবর জানা গেলেও এবার সে সংখ্যা নির্দিষ্ট করে এখনো বলা যাচ্ছে না। তবে শোনা যাচ্ছে ঈদে মুক্তি পাওয়ার সম্ভব্য তালিকায় রয়েছে পাসওয়ার্ড, নোলক, আবার বসন্ত ও গোয়েন্দাগিরি।

পাসওয়ার্ড ছবির দৃশ্যে শাকিব-বুবলি
এবারের ঈদে সবচেয়ে আলোচনায় রয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ও প্রযোজিত সিনেমা পাসওয়ার্ড। মালেক আফসারী পরিচালিত এই ছবিত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলি। অপরাধ জগতের এক ডনের সুইস ব্যাংকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়েই ছবির গল্প এগিয়ে যাবে। ঘটনাক্রমে পাসওয়ার্ডটি হারিয়ে যায়। সেই হারিয়ে যাওয়া পাসওয়ার্ড হন্যে হয়ে খুঁজতে থাকেন ডন। পাসওয়ার্ড খোঁজার মিশন নিয়েই সিনেমা পাসওয়ার্ড। এই ছবির কাহিনি ও চিত্রনাট্য করেছেন আব্দুল্লাহ জহির বাবু। শাকিব-বুবলি ছাড়াও এই ছবিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, অমিত হাসান, নাদের খান, ইমন, তনামি প্রমুখ।

নোলকের দৃশ্যে শাকিব-ববি
এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের আরেক আলোচিত সিনেমা নোলক। এই ছবিটি শুটিং চলাকালীন সময় থেকেই নানা কারণে আলোচিত, সমালোচিত হয়েছে। এই ছবিতে শাকিবের বিপরীতে রয়েছেন আরেক জনপ্রিয় নায়িকা ববি হক। একটি পারিবারিক আবেগের ছবি নোলক। দুটি পরিবারের গল্প নিয়ে ছবির কাহিনি। এই দুই পরিবারের মধ্যে তৃতীয় একটি পক্ষ এসে অশান্তি সৃষ্টি করে। ফেরারি ফরহাদের কাহিনিতে ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাকিব সনেট অ্যান্ড টিম। শাকিব-ববি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা তারিক আনাম খান, নিমা রহমান, ওমর সানী, মৌসুমী, রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, শহীদুল আলম সাচ্চু, রেবেকা প্রমুখ। ছবিটি পরিবেশন করছে জাজ মাল্টিমিডিয়া, কনটেন্ট পার্টনার ববস্টার ফিল্মস ও মার্কেটিং কনসালটেন্ট থ্রি আর মিডিয়া।

আবার বসন্ত ছবির দৃশ্যে তারিক আনাম খান ও স্পর্শিয়া
ঈদে মুক্তির তালিকায় রয়েছে আরেক সিনেমা আবার বসন্ত। অনন্য মামুন পরিচালিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা তারিক আনাম খান। তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী স্পশিয়া। এই ছবির মাধ্যমে ছোট পর্দা পেড়িয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। একজন বাবার একাকিত্বের গল্প নিয়ে চলচ্চিত্র আবার বসন্ত। এই বাবা তার সন্তানের জন্য জীবনের বড় একটা অংশ ব্যয় করে। কিন্তু একসময় বাবার পাশে সন্তানকে পাওয়া যায় না। প্রশ্ন ওঠে, তবে দায়িত্ব কি কেবল বাবারই। শেষ বয়সে কি সমাজের বোজা হয়ে যায় একজন বয়স্ক মানুষ? তার প্রযোজন কি শেষ হয়ে আসে সমাজের কাছে? এমনি একটি গল্প নিয়ে এগিয়ে যাবে ছবিটি। এখানে তারিক আনাম খান-স্পর্শিয়া ছাড়াও অভিনয় করেছেন আনন্দ খালেদ, মনিরা মিঠু, মুক্তি জাকারিয়া, ইন্তু রাতিশসহ অনেকে। ছবিটি পরিচালনার পাশাপাশি কাহিনি, চিত্রনাট্যও করেছেন অনন্য মামুন নিজেই। সম্প্রতি ছবিটির প্রিমিয়ার শো আয়োজন করা হয় সে সময় বেশ প্রশংসিত হয়েছে আবার বসন্ত।

গোয়েন্দাগিরি ছবির পোস্টার ও অভিনয় শিল্পীরা
এছাড়াও ঈদের মুক্তি প্রতিক্ষীত ছবির তালিকায় রয়েছে গোয়েন্দাগিরি। এই ছবিতে অভিনয় করেছে মিম চৌধুরী, সীমান্ত আহমেদ, শম্পা হাসনাইন, কচি খন্দকার, তারেক মাহমুদ, কল্যাণ কোরাইয়া, তানিয়া বৃষ্টি প্রমুখ। একদল কিশোর ছেলেমেয়ে ছুটিতে বেড়াতে যায়। তাদের স্বপ্ন বড় হয়ে গোয়েন্দা হবে। তাদের কারো আদর্শ শার্লক হোমস, কারো ফেলুদা, কারো তিন গোয়েন্দা, কারো আবার জেমস বন্ড। সেই ছেলেমেয়েদের শখের গোয়েন্দা হওয়ার এই অভিযান নিয়েই সিনেমা গোয়েন্দাগিরি। ছবিটির চিত্রনাট্য করেছেন নাসিম সাহনিক, রাশেদ শাওন, জিনাত হোসেন ও আপেল মাহমুদ। আর পরিচালনা করেছেন নাসিম সাহনিক।
তবে এই তালিকায় চুড়ান্ত নয়। ঈদে মুক্তির তালিকায় এখান থেকে কমা বা বাড়ার সম্ভাবনাও রয়েছে। এখন দেখার পালা এবারের ঈদ উৎসবে দর্শক মহলে কোন ছবিটি বেশি সাড়া ফেলে।
- দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
