ঈদে মুক্তি পাচ্ছে তিন সিনেমা
প্রকাশিত: ১০ আগস্ট ২০১৯
ঈদে সবচেয়ে বড় বিনোদনের মাধ্যম সিনেমা। তাই প্রতিবারই ঈদে সিনেমা মুক্তির হিড়িক পড়ে। তবে এবারের চিত্র একেবারেই আলাদা। এবার মাত্র তিনটি ছবি আলোর মুখ দেখছে। আর সেসব ছবির প্রচারণাও হয়নি তেমন। গত রোজার ঈদের পর দেশের প্রেক্ষাগৃহে ৫টি ছবি মুক্তি পেলেও ১টি দেশের আর চারটিই ছিল কলকাতার। এমন বাস্তবতায় কোরবানির ঈদ নিয়ে যখন আশায় বুক বেঁধেছেন সিনেমা-প্রেমী দর্শকরা সেখানে প্রচার প্রচারণার অভাবে হতাশাই হচ্ছেন তারা।

ঈদে মুক্তির তালিকায় রয়েছে শাকিব খান অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’। জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবিতে নায়িকা হিসেবে রয়েছেন শবনম বুবলি। ছবিটি নির্মাণের পাশাপাশি কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যও করেছেন রাজু নিজেই। রোজার ঈদের পর মহরত করে কোরবানির ঈদে মুক্তির লক্ষ্যেই ছবিটির শুটিং শুরু করেন নব্য প্রযোজনা প্রতিষ্ঠান দেশ মাল্টিমিডিয়া। ছবিটিতে আরো অভিনয় করেছেন- সাবেরী আলম, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, ডন, বাসার মাসুম প্রমুখ।
সিনেমাটিতে রয়েছে চারটি গান। গানগুলো লিখেছেন জাকির হোসেন রাজু ও শফিক তুহিন। সুর ও সঙ্গীত করেছেন শফিক তুহিন, কণ্ঠ দিয়েছেন ইমরান, মাহতিম শাকিব, খেয়া, স্বরলিপি ও জাহাঙ্গীর সাইদ। ছবির আবহ সঙ্গীত করেছেন ইমন সাহা। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সিনেমাটি প্রায় দেড় শতাধিক হলে মুক্তি দেয়া হবে। এরই মধ্যে বেশিরভাগ প্রেক্ষাগৃহ বুকিং সম্পূর্ণ হয়েছে।

এই ঈদে মুক্তির তালিকায় যোগ হয়েছে ইয়ামিন হক ববি অভিনীত ছবি ‘বেপরোয়া’। এর আগে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া কয়েকবার সিনেমাটি মুক্তি দেয়া হবে বলে আওয়াজ তুললেও আলোর মুখ দেখেনি ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা রাজা চন্দ। ববির বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে জিয়াউল রোশানকে। আরো অভিনয় করেছেন কাজী হায়াৎ, তারিক আনাম খানসহ অনেকে। এ সিনেমাতেও রয়েছে চারটি গান। একটি লিখেছেন বাংলাদেশের সুদীপ কুমার, বাকি তিনটি লিখেছেন ছবির পরিচালক নিজে। ছবিটির প্রযোজনা সূত্রে জানা গেছে, এবারের ঈদে প্রায় ৮০টি হলে মুক্তি পাবে ‘বেপরোয়া’।

মুক্তির তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে ‘ভালোবাসার জ্বালা’ শিরোনামে সিনেমা। এটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বশির আহমদ। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নবাগত শাকিল খান ও অর্পা। পুরনো আমলের নাগ-নাগিন অর্থাৎ সাপ কেন্দ্রিক ছবি এটি। যাতে দেখা যাবে নাগকে মেরে ফেলেন নায়ক শাকিল খানের বাবা। প্রতিশোধ নিতে শাকিল খানের পুরো বংশ শেষ করে দেয়ার অঙ্গীকার করে নাগিনী। ছবিতে আরো অভিনয় করেছেন শবনম পারভিন, আফজাল শরীফসহ অনেকে। নির্মাতা সূত্রে জানা গেছে, ঈদে প্রায় ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবার কথা রয়েছে এ ছবিটি।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
