ইয়াশকে নাচ শেখাচ্ছেন সাফা কবির!
প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯
ছোটবেলা থেকে রুহীর স্বপ্ন নিজের একটি নাচের স্কুল দেয়ার। অনেক কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত তিনি ভাড়া বাসায় বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী নিয়ে নাচের স্কুল শুরু করেন। কিন্তু এতে বাধ সাধেন এলাকার বখাটে রবিন ও তার বন্ধুরা!
একদিন রবিন দলবল নিয়ে রুহীর নাচের স্কুল বন্ধ করতে হানা দেয়। তবে পরে তিনি জানতে পারেন রুহীই সেই মেয়ে, যাকে তিনি একটি অনুষ্ঠানে নাচতে দেখে প্রেমে পড়ে গিয়েছিলেন। পরবর্তীতে রবিন স্কুল বন্ধ করা থেকে পিছু হটেন। তিনি নিজেই সাফার কাছে নাচ শিখতে শুরু করেন!
এমনই গল্প নিয়ে ‘ড্রিম অ্যান্ড লাভ’ শিরোনামের নাটক নির্মাণ করেছেন মাকসুদুল হক ইমু। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্মিতব্য নাটকটি রচনা করেছেন এস এম সালাহ উদ্দিন। নাটকটিতে রুহী চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির ও রবিন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ইয়াশ রোহান।
সম্প্রতি রাজধানীর বনশ্রী এলাকার ঢাকা হিপ হপ আর্টস স্কুলে টানা দু’দিন নাটকটির শুটিং হয়েছে। নাটকটিতে নাচের কোরিওগ্রাফি করেছেন নিডো খান।
নাটকটি সম্পর্কে অভিনেত্রী সাফা কবির বলেন, নাচ নিয়ে আসলে তেমন কাজ করা হয় না।‘ড্রিম অ্যান্ড লাভ’র গল্পটা দারুণ। ভালোবাসাকে ভিন্নভাবে দেখানো হয়েছে। তাছাড়া পুরো গল্পে নাচকে বেশ প্রাধান্য দেয়া হয়েছে। যা দর্শকদের অন্যরকম আনন্দ দেবে।
নাটকটিতে অভিনেত্রী সাফা কবিরের বিপরীতে দেখা যাবে অভিনেতা স্বপ্নজাল খ্যাত ইয়াশ রোহানকে। এছাড়া এতে আরো অভিনয় করেছেন মিনাক্ষী, সিয়াম নাসিরসহ প্রায় সত্তর জন নৃত্যশিল্পী।
নাটক সম্পর্কে নায়ক ইয়াশ রোহান বলেন, এই নাটকে আমি যে চরিত্রটা নিয়ে অভিনয় করছি, সেটা উপভোগ করছি। এখানে আমাকে নাচ করতে হবে, যা আমি একেবারেই পারি না। আমার বন্ধুদের যদি কেউ প্রশ্ন করেন সবাই বলবে আমি নাচ একেবারেই পারি না। তার পরও কাজের প্রয়োজনে চেষ্টা করেছি। আশা করি দর্শক নাটকটি খুব পছন্দ করবেন। এই নাটকের জন্য কেনো এতটা কষ্ট করছি, তা নাটক দেখে দর্শকরা বুঝতে পারবেন।
নাটকটি নির্মিত হয়েছে ঘাসফড়িং ও হোয়াইট ব্যালেন্স প্রোডাকশন হাউজের ব্যানারে। নাটকটি আসন্ন ঈদুল আজহায় বেসরকারি টেলিভিশন এনটিভিতে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- ‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’
- হাসিনার সম্পদ পাবে শহীদের পরিবার
- বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বাড়ল, বছরে ১৮ হাজার ডলার
- আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
- তিন দশক পরও জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
