ইসলামের প্রথম যুগের মুয়াজ্জিন ছিলেন যারা
নিউজ ডেক্স
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯
মুয়াজ্জিনের মর্যাদা অনেক বেশি। ইসলামের প্রথম যুগে কাবা শরিফ কিংবা মদিনার মুয়াজ্জিন ছিলেন কারা? তাদের মুয়াজ্জিন হওয়ার পেছনের কারণই বা কি? কে তাদেরকে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিয়েছেন? আসুন জেনে নিই কেনইবা ইসলামের ইতিহাসে এদের নাম লেখা রয়েছে স্বর্ণাক্ষরে।
‘মুয়াজ্জিনুর রাসুল’ বা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিয়োগ দেয়া মুয়াজ্জিন ছিলেন ৪ জন। তাঁদের হৃদয়ে যেমন ছিল ইসলামের প্রতি ভালোবাসা তেমনি ছিল প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বত। প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও তাঁদের অনেক ভালোবাসতেন। তারা হলেন-
কাবার মুয়াজ্জিন : আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু
অল্প বয়সী গোফ না ওঠা সুমধুর কণ্ঠের অধিকারী ছোট্ট বালক আবু মাহজুরা। পবিত্র নগরী মক্কার অধিবাসী। মক্কা বিজয়ের পরে মক্কার কোনো এক উপত্যকায় হজরত বেলালের আজানের পুনরাবৃত্তি করতে থাকে। যে সূর প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হৃদয়কে আকৃষ্ট করে তোলে। যদি আবু মাহজুরার সে আজানের পুনরাবৃত্তি ছিল ঠাট্টামূলক।
আজান শেষে প্রিয়নবি উপত্যকায় অবস্থানরত বালকদের ডেকে পাঠালো। আজানের পুনরাবৃত্তিকার কে জানতে চাইলেন। যেহেতু আবু মাহজুরা ঠাট্টাচ্ছলে আজানের পুনরাবৃত্তি করেছিল, সে জন্য কেউ কথা না বলে চুপ থাকলো।
প্রিয়নবি একে একে সবার আজান শুনলেন। সবার শেষে আজান শুনলেন ছোট্ট বালক আবু মাহজুরার। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি আজান দিয়েছ? সে বলল ‘হ্যাঁ’। তখনও তাঁর গোফ ওঠেনি।
প্রিয়নবি আবু মাহজুরার মাথার পাগড়ি খুলে তার মাথায় হাত রেখে এ দোয়া করলেন-
‘আল্লাহুম্মা বারিক ফিহি, ওয়াহদিহি ইলাল ইসলাম।’ অর্থাৎ হে আল্লাহ! তুমি তাকে (আবু মাহজুরা) বরকত দাও এবং তাকে ইসলাম গ্রহণের তাওফিক দাও।’
প্রিয়নবির হাতের স্পর্শে আবু মাহজুরার ভাগ্য খুলে গেল। সে তখনি বলে ওঠলো-
‘আশহাদু আললা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসুলুল্লাহ।’ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতিত সত্য মাবুদ নেই, আর নিশ্চয়ই আপনি আল্লাহর রাসুল।
বিশ্বনবিও তখন আবু মাহজুরাকে মক্কাবাসীর জন্য বায়তুল্লাহর মুয়াজ্জিন নির্ধারণ করলেন। তখন প্রায় ৩০০ বছর ধরে আবু মাহজুরার বংশধর পবিত্র কাবা শরিফের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন।
মসজিদে নববির মুয়াজ্জিন : বেলাল রাদিয়াল্লাহু আনহু
ইসলামের চরম অত্যাচার নির্যাতনের শিকার হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। এমন কোনো বর্বর নির্যাতন ছিল না যা তার মনিব উমাইয়া ইবনে খালফ তাকে দেয়নি। শত নির্যাতনেও তাকে ইসলাম থেকে বিন্দুমাত্র টলাতে পারেনি।
হজরত বেলালকে চরম নির্যাতনের হাত থেকে মুক্ত করতে বিপুল পরিমাণ অর্থ খরচ করেছেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হজরত বেলাল স্বাধীন। মদিনায় হিজরত করলেন।
হিজরতের পর মসজিদে নববি নির্মাণ হলে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে নববির মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেন। আজানের প্রচলন হওয়ার পর থেকে নিয়মিত হজরত বেলালের সুললিত কণ্ঠে প্রচারিত হতো মসজিদে নববির আজান।
মসজিদে নববির মুয়াজ্জিন : আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু
হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন মসজিদে নববির প্রথম ও প্রধান মুয়াজ্জিন। তিনি ছাড়াও আরো একজন মুয়াজ্জিন ছিলেন। তার নাম হজরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন অন্ধ সাহাবি।
বাহ্যিকভাবে অন্ধ হলেও তাঁর অন্তর ছিলো ইসলামের আলোয় আলোকিত। চরম অত্যাচার নির্যাতনের শিকার হজরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ছিলেন মদিনায় হিজরতকারী প্রথম দু’জনের একজন। মদিনায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে তারা কুরআনের বাণী শুনাতেন।
প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজরত বেলাল ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মদিনার মুয়াজ্জিন নিয়োগ দেন। তারা উভয়ে মসজিদে নববিতে আজান দিতেন। একজন আজান দিলে অন্য জন ইকামত দিতেন।
রমজান মাসে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সাহরির আজান দিতেন আর হজরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ফজরের আজান দিতেন। হাদিসে এসেছে-
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোনো কাজে মদিনার বাইরে যেতেন, তখন হজরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তার প্রতিনিধি করে যেতেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুপস্থিতিতে শত শত সাহাবি তার পেছনেই নামাজ পড়তেন।
মসজিদে নববি থেকে তার বাড়ি দূরে হওয়ার পর দৃষ্টিহীন সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নিয়মিত জামাআতে নামাজ আদায় করতেন। কখনো জামাআত ত্যাগ করতেন না।
হজরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো- তিনি পবিত্র কুরআনের হাফেজ ছিলেন।
ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু সময়ে কাদেসিয়ার যুদ্ধে তিনি ইসলামের পতাকা সমুন্নত রাখতে গিয়ে কাফেরদের হাতে নির্মমভাবে শাহাদতবরণ করেন। যখন তার হাতে পতাকা দেয়া হয়, তখনই তিনি বলেছেন, এ পতাকা সমুন্নত রাখব, না হয় শাহাদতের অমীয় সুধা পান করব।
মসজিদে কুবার মুয়াজ্জিন : সাদ আল কুরজি রাদিয়াল্লাহু আনহু
প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্ব প্রথম মদিনায় হিজরত করে একটি মসজিদ নির্মাণ করেন। সেটি হলো মসজিদে কুবা। এ মসজিদে কুবার প্রথম মুয়াজ্জিন ছিলেন হজরত সাদ আল কুরজি রাদিয়াল্লাহু আনহু।
হাদিসে এসেছে, ‘কোনো ব্যক্তি যদি মদিনা থেকে ওজু করে মসজিদে কুবায় গিয়ে ২ রাকাআত নামাজ আদায় করে তবে এক ওমরার সাওয়াব পাবেন।
প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুবায় প্রথম মসজিদ নির্মাণ করেন এবং সেখানে কিছুদিন অবস্থান করেন। অতঃপর মসজিদে নববি নির্মাণ করেন। প্রিয়নবি মাঝে মাঝে মসজিদে কুবায় গিয়ে নামাজ আদায় করতেন।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ৪ জন ব্যক্তিকে ইসলামের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেন, এদের মধ্যে হজরত সাদ আল কুরজি রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে কুবার মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিয়েছিলেন।
এ কারণেই এ ৪জনকে ইসলামের ইতিহাসে ‘মুয়াজ্জিনুর রাসুল’ হিসেবে আখ্যায়িত করা হয়।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- কেমন হবে হাশরের ময়দান
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- পথ চলার আদব!
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
