ইসরাইলের হামলায় প্রাণ গেল আরও ১৬৫ জনের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের নির্বিচার হামলায় ২৪ ঘণ্টায় আরও অন্তত ১৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ২৯০ জন ফিলিস্তিনি। এদিকে হামাস ও দখলদার ইসরাইলের মধ্যে নতুন অস্থায়ী যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের চুক্তির লক্ষ্যে ফ্রান্স গেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান উইলিয়াম বার্নস। খবর রয়টার্স, এপি, আল-জাজিরার।
গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার বিভিন্ন পরিবারে ১৯টি গণহত্যা চালিয়েছে। এতে ১৬৫ ফিলিস্তিনি নিহত ও ২৯০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই এখনো ধ্বংস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে মন্ত্রণালয় উল্লেখ করেছে। উদ্ধার কর্মীরা এসব হতভাগ্য ফিলিস্তিনিদের উদ্ধার করতে সক্ষম হচ্ছেন না।
এদিকে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, হুমকি নির্মূল করতে হেজবুল্লাহর বিভিন্ন স্থাপনাতে হামলা চালাচ্ছে বিমান বাহিনী। সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এক সংবাদ সম্মেলনে বলেন, লেবাননের জিবকুইন এবং হৌলা শহরের হেজবুল্লাহর দুটি আস্থানা গুঁড়িয়ে দিতে ইসরাইলের বিমান বাহিনী তৎপরতা চালাচ্ছে। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েক এলাকা থেকে হুমকি নির্মূল করতে ইসরাইলের পদাতিক বাহিনীও তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এ নিয়ে ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৬ হাজার ৪২২ ফিলিস্তিনি নিহত ও আরও ৬৫ হাজার ৮৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ হাজারের বেশি শিশু ও সাড়ে ৭ হাজার নারী রয়েছেন।
হামাস ও দখলদার ইসরাইলের মধ্যে নতুন অস্থায়ী যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি করতে ফ্রান্সে গেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান উইলিয়াম বার্নস। ফ্রান্সের রাজধানী প্যারিসে এক বৈঠকে তিনি ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়া, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এবং মিসরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেলের সঙ্গে জিম্মিদের বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করবেন।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের জ্যেষ্ঠ পরামর্শক ব্রেট ম্যাকগুর্ক মধ্যপ্রাচ্য সফর করেছেন। কিন্তু তিনি দুই পক্ষকে কোনো চুক্তিতে রাজি করাতে পারেননি। তবে যদি সিআইএ প্রধান উইলিয়াম বার্নস এক্ষেত্রে সফল হন, তাহলে ব্রেট ম্যাকগুর্ককে আবারও মধ্যপ্রাচ্যে পাঠাবেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি চুক্তিটি চূড়ান্ত করবেন।
তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখনো বলছেন, গাজা উপত্যকায় সম্পূর্ণ বিজয় না পাওয়া ও হামাসকে নির্মূল না করা পর্যন্ত তাদের হামলা চলবে। যুদ্ধের প্রায় চার মাস পার হয়ে গেলেও এখনো সেই লক্ষ্য অর্জন করতে পারেনি ইসরাইলি সেনারা। হামাসের হাতে এখনো ১৩০ জনেরও বেশি ইসরাইলি জিম্মি রয়েছেন। তাদের জীবিত ফিরিয়ে আনতে হামাসের সঙ্গে চুক্তি করতে নেতানিয়াহুর ওপর চাপ বাড়ছে।
এদিকে হোয়াইট হাউজের এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে এপি আরও জানিয়েছে, প্রস্তাবিত চুক্তি সরাসরি যুদ্ধ বন্ধ করবে না। তবে মার্কিন কর্মকর্তারা আশা নিয়ে বলেছেন, চুক্তিটি ইসরাইল-হামাস সংঘাত সমাধানের ভিত্তি স্থাপন করতে পারে।
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
