ইফরান সাজ্জাদের এ কি হাল করলো ফারিন?
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোমবার দুপুর থেকে একটি ছবি ভাইরাল হয়। যেখানে দেখা গেছে ওয়াশ রুমের মেঝেতে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে এই সময়ের জনপ্রিয় অভিনেতা ইফরান সাজ্জাদ। আর পাশে হাই-কোমড এর উপর বসে আছে তার দিকে মিষ্টি-দুষ্ট হাসি দিয়ে তাকিয়ে রয়েছে তাসনিয়া ফারিন। তাহলে কি ইফরান সাজ্জাদ কে কিডন্যাপ করে এভাবে বেঁধে, ফেলে রেখেছে ফারিন?
এমন ছবির বিষয়ে তাসনিয়া ফারিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইন্টারনেটের কল্যাণে চাইলেই সবকিছু পাওয়া যাচ্ছে। ইন্টারনেটকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু নেতিবাচক কাজ হচ্ছে চারপাশে। যার ফলে বেড়ে যাচ্ছে সাইবার ক্রাইম! ইন্টারনেটের কারণে সোশ্যাল মিডিয়ার প্রতি মানুষ বেশি ঝুঁকে গেছে। ফেসবুকের মাধ্যমে অচেনা তরুণ-তরুণী সম্পর্কে জড়াচ্ছে। এমন সম্পর্কের পরিণতি কী হতে পারে তা নিয়ে নির্মিত হচ্ছে নাটক ‘নেট লাভ’। এ নাটকটিরই দৃশ্য এটি।
ফারিন বলেন, নাটকে ফেসবুকের মাধ্যমে ইফরান সাজ্জাদের সঙ্গে পরিচয় হবে। এখানে আমার চরিত্রের নাম নিলা। বেশ চতুর টাইপের মেয়ে। আমাদের দুজনের পরিচয়, দেখা সাক্ষাতের পর সাজ্জাদ ভাইয়াকে আমি বিপদে ফেলি। পরিচয়ের পর ভালো করে কারো সম্পর্কে না জেনে না বুঝে এগোলে বেশিরভাগ সময় কী পরিণতি হতে পারে সেটাই দেখানো হয়েছে। আবার শেষে গিয়ে আমিও বেশ বিপদে পড়ি। এমনি গল্পে এগিয়ে যাবে নাটকটি। আমার জন্য এ নাটকের চরিত্রটি নতুন। দর্শকদের কাছে একটি শিক্ষামূলক কাজও হতে পারে এটি।

ফারিন আরো জানান, রোম্যান্টিক থ্রিলারধর্মী গল্পের ‘নেট লাভ’ নাটকটির চিত্রনাট্য করেছে মুরাদ পারভেজ। আর এটি পরিচালনা করছেন রিন্টু পারভেজ। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি আমি আর ইফরান সাজ্জাদ। গতকাল আর আজকে রাজধানীর লালমাটিয়ার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে। শিগগিরই এটি সম্প্রচারে আসবে।
ইরফান সাজ্জাদ ও তাসনিয়া ফারিন ছাড়াও ‘নেট লাভ’-এ অভিনয় করেছেন মেঘা, রাহুল খান প্রমুখ।
এদিকে, সম্প্রতি তাসনিয়া ফারিন অভিনয় করেছে ‘সুবর্ণ তিথী’ শিরোনামের একটি নাটকে। জহির করিমের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। এতে ফারিন ছাড়াও আরো অভিনয় করেছে ইন্তেখাব দিনার, শবনম ফারিয়া ও গোলাম কিবরিয়া তানভীর। এই নাটকটিও শিগগিরই প্রচারিত হবে।

অন্যদিকে, গেল পহেলা বৈশাখে টেলিভিশন ও অনলাইনে প্রচার হয়েছে ফারিনের ‘হাফ ডজন’ নাটক। এগুলো হলো- জোভানের বিপরীতে রিফাত আদনান পাপন পরিচালিত ‘দৌড়া বাজান’, গোলাম কিবরিয়া তানভীরের সঙ্গে শরিফুল ইসলাম শামীম পরিচালিত ‘টাপুর-টুপুর’, মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত অপূর্বের বিপরীতে ‘পুলিশ একজন মানুষ’, আফরান নিশোর সঙ্গে ‘চারকাহন’, শামীম হাসান সরকারের সঙ্গে ‘ফেয়ার ইন লাভ’, সায়েদ জামান শাওনের সঙ্গে কাজল আরেফিন অমির নির্দেশনায় ‘সরি স্যার’।
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
