ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫
বিশ্বের ধনীদের তালিকায় এক নতুন ইতিহাস গড়লেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। টেসলা, স্পেসএক্সসহ একাধিক উদ্ভাবনী প্রতিষ্ঠানের সাফল্যের জোরে তার সম্পদ ছুঁয়েছে নজিরবিহীন ৫০০ বিলিয়ন ডলার। এই মাইলফলক অর্জনকারী তিনি বিশ্বের প্রথম ব্যক্তি।
বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস জানিয়েছে, বুধবার (২ অক্টোবর) ফোর্বস বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী দিনের একপর্যায়ে মাস্কের মোট সম্পদ ৫০০ বিলিয়ন ডলার অতিক্রম করে। তবে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৫টায় তার সম্পদ দাঁড়ায় ৪৯৯ দশমিক ১ বিলিয়ন ডলার। গত বছরই প্রথমবার তার সম্পদ ৪০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল।
টেসলার শেয়ারে ভর করে সম্পদ বৃদ্ধি
মাস্কের মোট সম্পদের প্রধান অংশ এসেছে টেসলার শেয়ার থেকে। বর্তমানে তিনি কোম্পানির প্রায় ১২ শতাংশ শেয়ারের মালিক। এ বছর টেসলার শেয়ারমূল্য প্রায় ১৪ শতাংশ বেড়েছে। যদিও বছরের শুরুটা ছিল ওঠানামায় ভরা, কিন্তু সম্প্রতি মাস্ক প্রায় ১ বিলিয়ন ডলারের টেসলা শেয়ার কেনেন। বিশ্লেষকদের মতে, এটি তার কোম্পানির ভবিষ্যৎ রূপান্তরে আস্থার প্রতীক।
টেসলা এখন কেবল বৈদ্যুতিক গাড়ি নির্মাতা নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিকস খাতে বৈপ্লবিক পরিবর্তনের পথে এগোচ্ছে।
এক ট্রিলিয়ন ডলারের পরিকল্পনা
সম্প্রতি টেসলার বোর্ড মাস্ককে ইতিহাসের সবচেয়ে বড় নির্বাহী বেতন পরিকল্পনা প্রস্তাব করেছে। প্রস্তাবে এমন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা পূরণ হলে মাস্কের সম্পদ এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। ঘোষণার পর থেকে টেসলার শেয়ারমূল্য প্রায় ৩৫ দশমিক ৭ শতাংশ বেড়ে গেছে।
অর্থনীতিবিদদের মতে, এই পরিকল্পনা মাস্ককে কোম্পানির প্রবৃদ্ধি আরও বাড়াতে উৎসাহিত করবে।
অটোমোবাইল থেকে মহাকাশ ও এআই
মাস্কের ব্যবসায়িক যাত্রা এখন অনেক খাতেই বিস্তৃত। বৈদ্যুতিক গাড়ি, নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ গবেষণা, স্যাটেলাইট যোগাযোগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা— সব ক্ষেত্রেই তিনি প্রভাব বিস্তার করছেন।
তার এআই কোম্পানি xAI এখন “কলোসাস” নামের একটি বিশাল সুপার কম্পিউটার তৈরি করছে, যা বড় ভাষা মডেল প্রশিক্ষণে ব্যবহার হবে। প্রতিষ্ঠানটির চ্যাটবট ‘গ্রোক’ সরাসরি প্রতিযোগিতা করছে ওপেন এআইয়ের চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির সঙ্গে।
অন্যদিকে, স্পেসএক্স বর্তমানে বাণিজ্যিক মহাকাশ খাতে একচেটিয়া প্রভাব বিস্তার করছে। তাদের স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক বিশ্বের সবচেয়ে বড়। কোম্পানিটি নিয়মিতভাবে সর্বাধিক রকেট উৎক্ষেপণ করছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সরবরাহ পাঠাচ্ছে এবং অন্যান্য প্রতিষ্ঠানের স্যাটেলাইট বহন করছে।
- বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের
- সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ
- ৫৯ শতাংশ মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ আছে: গবেষণা
- শিক্ষার্থীদের জন্য স্কুল চলাকালে সড়ক বন্ধের পাইলট প্রকল্প
- পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন
- প্রবাসী টাঙ্গাইলবাসী সাঈদা জেরিন আক্তারের ইন্তেকাল
- সোনালী এক্সচেঞ্জে বিজনেস প্রমোশনাল ক্যাম্পেইন
- জ্যামাইকায় প্রাত:রাশ দিয়ে প্রবীণ প্রবাসিদের নিয়ে সংগঠনের যাত্রা
- নিউইয়র্কে খুন ও গুলির ঘটনা হ্রাসের দাবী এনওয়াইপিডির
- সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে চোখ বেঁধে অপহরণের পর হত্যা চেষ্টা
- প্রার্থীদের সঙ্গে বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের মতবিনিময়
- গ্রেটার বেগমগঞ্জ সোসাইটির সভাপতি নুরুল, সেক্রেটারি মাহমুদুল
- বৃহত্তর কুমিল্লাবাসীর সঙ্গে ‘কুনু-ফিরোজ’ প্যানেলের সভা
- সেলিম-আলী পরিষদকে বাংলাদেশ এসেম্বলির সমর্থন
- বিংহ্যামটনে মিউজিক্যাল নাইট ১১ অক্টোবর
- নিউইয়র্কে সুরের জালে শ্রোতাদের বাঁধলেন ইমরান, কনা ও ঝিলিক
- ভারতের স্যাটেলাইটের আঘাতে বাংলাদেশের স্যাটেলাইট ঝুঁকিতে!
- সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
- খলিল বিরিয়ানি এখন ওজনপার্কে
- ইমিগ্র্যান্ট শিক্ষার্থীদের ঘাড়ে চাপালো লাখ ডলার
- ‘এআই প্রতিযোগিতায় মানবজাতি বিপন্নের শংকা’
- বাগ’র টাউন হল সভায় নির্বাচনী আলোচনা
- দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি ইঞ্জিনিয়ার আরদি’র
- ভারতে সরকারের বিরুদ্ধে উত্তাল আন্দোলন
- রিপাবলিকান প্রার্থীরা ট্রাম্প থেকে দূরে
- হাসিনার ফেরা নিয়ে গোলকধাঁধা
- নিউইয়র্ক সিটিই বিশ্বের শীর্ষ শহরের মর্যাদায়
- প্রেমে ব্যর্থ হয়ে নারীকে হুমকি
সাসপেন্ড বাংলাদেশি পুলিশ আতিক - বদলে গেল আমেরিকার পাসপোর্ট
- ৮ কোটি টাকার প্রতারণায় গ্রেফতার বাংলাদেশি সালেহ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
