আড়ং উৎসবে কারু ঐতিহ্যের সরব উপস্থিতি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮
বাংলাদেশের শীর্ষ লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের ৪০ বছরপূর্তি উপলক্ষে রাজধানীর আর্মি স্টেডিয়াম মাঠে আয়োজন করেছিল তিন দিনব্যাপী ‘আড়ং ফোরটি ইয়ার্স ফেস্টিভ্যাল’। আর ফেস্টিভ্যাল উপলক্ষে আড়ং দর্শনার্থীদের জন্য আয়োজন করে কারুশিল্প প্রদর্শনী। মাঠ জুড়ে সাজানো হয়েছিল ১২টিরও বেশি বিভিন্ন কারুশিল্পের স্টল দিয়ে। কীভাবে কোন পদ্ধতিতে সৃষ্টি হয় আড়ংয়ের এক একটি পণ্য, তা সরাসরি দেখার ব্যবস্থা করা হয়েছিল দর্শনার্থীদের জন্য। ছিল দিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা।
প্রদর্শনীতে জামদানীর স্টলটিতে প্রদর্শিত হয়েছে ৫০টিরও বেশি জামদানী শাড়ির ডিজাইন। একই সঙ্গে দেখার সুযোগ করা হয়েছিল জামদানী শাড়ির বুনন প্রক্রিয়া। দর্শনার্থীদের জন্য বুননের কাজটি করছেন সোনার গাঁও সেকশনের এলেম মিয়া। তিনি দীর্ঘ ২০ বছর যাবৎ আছেন আড়ংয়ের এই জামদানী সেকশনে।
ব্লক প্রিন্টিং স্টলটিতে ছিল বাহারি ধরনের ব্লক। দেওয়ালে সাজানো হয়েছিল শতাধিকের বেশি কাঠের তৈরি ব্লক। আড়ং ১২টি জেলার ১৩টি জায়গা থেকে মো২১৯ জন কারিগরের কাছ থেকে ব্লক প্রিন্টিংয়ের জন্য ব্লক সংগ্রহ করে থাকে। স্টলটিতে সরাসরি ব্লক তৈরির কাজ করছেন মানিকগঞ্জের পারুল। তিনি এই পেশায় আড়ংয়ের সঙ্গে আছেন ১৭ বছর যাবৎ।
সূচীশিল্পের স্টলটির চারদিকের দেওয়াল সাজানো হয়েছিলো বিভিন্ন পাখি, পশু, ফুল, চাদার. শাড়ির পাড় দিয়ে। প্রতিটি কাজে প্রকাশ পেয়েছে শৈল্পিক নৈপুণ্য। স্টলটিতে কাপড়ে সূচের কাজ করছে ৬ জন। এদের মধ্যে উত্তরার কণা কাজ করছেন ২২ বছর ধরে আড়ংয়ের সঙ্গে। আগ্রহীরা এখন থেকেও বিভিন্ন দিকনির্দেশনা পেয়েছেন সূচীশিল্পের বিষয়ে।
আড়ংয়ে বিক্রিত মেয়েদের গহনা সংগ্রহ করা হয় ১০টি জেলার ২০টি স্থান থেকে। প্রদর্শনীতে রয়েছে গহনা শিল্পের আলাদা স্টল। এখানে প্রদর্শীত হয় বিভ্ন্নি অসাধারণ ডিজাইনের গহনা। এখানে সরাসরি গহনা তৈরির কাজ দেখিয়েছেন রামকৃষ্ণ কর্মকার। তিনি এবার আড়ং থেকে আজীবন সম্মাননা পেয়েছেন। আড়ংয়ের তিনি কাজ করছেন ১৯৯৪ সাল থেকে।
আড়ংয়ের প্রতিটি পণ্যের ছিল আলাদা প্রদর্শন। এর মধ্যে কার্পেট বুননও বাদ যায়নি। সারি সারি কার্পেট দিয়ে সাজানো এই স্টলে সাভারের আলি আকবর।দেখিয়েছেন কার্পেট বুনন প্রক্রিয়া। তিনি ১৯৯১ সাল থেকে আছেন আড়ংয়ের সঙ্গে।
বাঁশের তৈরি পণ্য নিয়ে আড়ং সাজিয়েছিল বাঁশজাত পণ্যের স্টল। এখানে শোভা হিসেবে বিদ্যমান ছিলো বাঁশের তৈরি ঝুড়ি, মোড়া, মাথাইলসহ আরও অনেক পণ্য। এখানে সরাসরি পণ্য তৈরি করে দেখিয়েছেন টাঙ্গাইলের আব্দুল হাকিম।
কাঠের তৈরি নানা পণ্যের প্রদর্শনী করা হয়েছি কাঠ খোদাই স্টলে। কুমিল্লার আনন্দ চন্দ্র শর্মা আড়ংয়ের সঙ্গে আছেন ২২ বছর যাবৎ। তিনিই কাঠের মূল কারিগর।
প্রায় হারিয়ে যাওয়া মৃৎশিল্পকে আবার জনসমক্ষে নিয়ে এসেছে আড়ং। এ নিয়ে ছিল আলাদা স্টল। মাটির তৈরি শতাধিক পণ্যের প্রদর্শনী রয়েছে এখানে। এখানেও দেখানো হচ্ছে কিভাবে তৈরি করা হয় মাটির পণ্য। পটুয়াখালীর কুমার কমল পাল দর্শনার্থীদের জন্য সারাদিন জুড়ে মাটির হাড়ি বাসন তৈরি করেছেন।
এছাড়াও এই উৎসবে বিনামূল্যে আগ্রহীদের প্রশিক্ষণ দিয়েছে আড়ং।
এখানে ঐতিহ্যবাহী রেশম শিল্প নিয়ে ছিল আলাদা স্টল। এখানে রেশম পোকার জন্ম থেকে কাপড় তৈরি পর্যন্ত পুরো প্রক্রিয়াটিই দেখানো হয়েছে দর্শনার্থীদের।
ঊল্লেখ্য, আড়ং প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালে, গ্রামীণ কারু ও হস্তশিল্পীদের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে। গত ৪০ বছর ধরে বাংলাদেশের আবহমান ঐতিহ্যের সাথে আধুনিক ফ্যাশনের মেলবন্ধন ঘটিয়ে নিজেকে দেশের সবচেয়ে বড় ফ্যাশন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে আড়ং। বর্তমানে আড়ংয়ের সঙ্গে সরাসরি কাজ করছেন ৬৫ হাজারেরও বেশি কারু ও হস্তশিল্পী। তাদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রি হচ্ছে দেশজুড়ে আড়ংয়ের ২০টি আউটলেটে।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- দ্রুত ও ঘন দাড়ি-গোঁফ গজানোর উপায় জেনে নিন
