আসছে ‘মিশন এক্সট্রিম’, গোপনেই ৮৫ ভাগ শুটিং সম্পূর্ণ
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯
ঢাকা অ্যাটাক’র পর আবারো ‘মিশন এক্সট্রিম’ শিরোনামের পুলিশ অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা নির্মাণ হচ্ছে। ছবিটির কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সানী সানোয়ার। তার সঙ্গে যৌথ ভাবে ছবিটি নির্মাণ করছেন ফয়সাল আহমেদ। গেল ২০ মার্চ ছবিটির শুটিং শুরু হয়ে ২৮ এপ্রিল পর্যন্ত ৮৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
সোমবার রাজধানীর হাতিরঝিল সংলগ্ন একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ছবিটির নায়ক আরেফিন শুভ, খল অভিনেতা তাসকিন রহমান, এই ছবির নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, মনোজ প্রামাণিক, ইমরান সদাগর, সুদীপ্তসহ ছবিটির কলাকুশলীরা।
এ সময় পরিচালক সানী সানোয়ার বলেন, রাজধানীর মিরপুর, উত্তরা ও গাজীপুরের বেশ কয়েকটি স্থানে টানা একমাস চলে ‘মিশন এক্সট্রিম’-এর শুটিং করেছি। ছবির অভিনয় শিল্পীরা ছাড়াও পুলিশ, বোমা নিষ্ক্রিয় দল ও বিশেষ বাহিনীর সদস্যরাও বিশাল এই ইউনিটে কাজ করেছেন। অনেকটা গোপনেই হয়েছে ছবিটির শুটিং।শুটিংয়ের ভিডিও বা ছবি তো দূরের কথা, এর শিল্পীদের পোশাকের ধরন প্রকাশ করতেও দেয়নি টিম। আর এভাবেই বাংলাদেশ অংশের পুরো দৃশ্যধারণ শেষ করেছে পুরো ইউনিট।
তিনি আরো বলেন, ছবির কাজটা আমরা খুব নিখুতভাবে করতে চেয়েছি। এটি নিয়ে কোন কিছু প্রকাশ করিনি এতদিন। এতে করে সবার কাজটার প্রতি একটা ডেডিকেশন থাকবে, পুরো মনযোগটা থাকবে কাজ নিয়ে। এতে টিমের স্পিরিটটা যেন বজায় থাকে। শুটিং শেষ করার আগে অন্যদিকে মনযোগ দিতে চাই নি। তাই এতদিন ছবিটি নিয়ে কিছু বলি নি। এরমধ্যে বাংলাদেশের অংশের কাজ শেষ হয়েছে, আর একটু শুটিং বাকি। সেটি হবে দেশের বাইরে। মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে।
ছবিটি আরেফিন শুভ বলেন, এই ছবিটার জন্য অনেক কষ্ট করেছি যেটা এর আগে করি নি। নিজের মধ্যে অনেক পরিবর্তন এনেছি। পুরো ফিট হয়েই ছবিটার কাজ শুরু করেছি। ছবিটা সম্পর্কে এখন তেমন কিছুই বলতে চাই না। যখন ছবিটা সবাই হলে দেখবে তখন বলতে পারবে আসলে আমরা কি করতে চেয়েছি বা কতটুকু করেছি। শুধু এটুকু বলতে চাই নিজেদের সেরাটা দিয়ে কাজটা করেছি।
ছবিটির আরেক অভিনেতা তাসকিন বললেন, ‘মিশন এক্সট্রিম’ কি হচ্ছে এটা পুরোটা স্ক্রিনে দেখলে বোঝা যাবে। এটা অনেক চ্যালেঞ্জের ব্যাপার ছিল। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি।
প্রথমবার বড় পর্দায় কাজের বিষয়ে ঐশী বলেন, মিশন এক্সট্রিমের গল্পে আত্মনির্ভরশীল এক কর্মজীবী নারীর চরিত্রে দেখা যাবে আমাকে। ঘটনাক্রমে পুলিশ বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে যাব। শুভ ভাইয়ার সঙ্গে সম্পর্ক হবে। নাচ, গান সবই করতে হবে আমাকে, নায়িকাদের যেমনটা করতে হয়।
তিনি আরো বলেন, আমি অভিনয় পারি না মোটেও। কয়েকদিন ধরে গ্রুমিং করেছি। খুঁটিনাটি অনেক কিছুই শিখতে পেরেছি। ছবিটিতে যারা অভিনয় করছেন প্রত্যেকেই অভিজ্ঞ, শুধু আমি ছাড়া। চেষ্টা করেছি নিজের সর্বোচ্চ দিয়ে চরিত্রটিকে ফুটিয়ে তুলতে। এজন্য সকলের কাছে দোয়া চাই।
সাদিয়া আন্দালিব নাবিলা বলেন, এ ছবিতে অভিনয়ের বিষয়ে অনেকদিন ধরে কথা হচ্ছিল। দেশে ফিরে বিষয়টি চূড়ান্ত করেছি। এটি আমার প্রথম বাংলা ছবি। মনের মতো একটি ছবিতে কাজ করতে পারছি। এ ছবিতে একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করবো। আশা করি, দারুণ কিছু হবে। আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই যেভাবে আমাদের ভালোবাসা দিয়ে যাচ্ছেন এই ভাবেই ভালোবাসা দিয়ে যাবেন।
নির্মাতা ফয়সাল আহমেদ বলেন, মিশন এক্সট্রিম ছবিতে প্রথমে নায়ক হিসেবে আরেফিন শুভ ও খল অভিনেতা হিসেবে তাসকিনকে নেয়ার পর এবার ঐশী ও নাবিলাকে যুক্ত করা হয়। এছাড়াও আরো অনেক গুণী অভিনেতারা কাজ করেছে। সবাই সবার সর্বোচ্চ দেয়ার চেষ্টা করেছি। আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। এই ছবিতে আমার উপর ভরসা রেখেছেন সেজন্য পুরো টিমকে ধন্যবাদ।
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
