আরো ৩৫ বছর আমার তারকাখ্যাতি থাকবে : সালমান
প্রকাশিত: ২৭ মে ২০১৯
প্রায় তিন দশক হিন্দি চলচ্চিত্র অঙ্গন শাসন করছেন সুপারস্টার সালমান খান। জনপ্রিয়তা একটু কমেনি; বরং বেড়েছে। তাঁর সিনেমা মানেই বক্স অফিস হিট। বলিউডের অন্যতম ব্যবসাসফল অভিনেতা তিনি। বিশ্বজুড়ে অগণিত ভক্ত ও অনুরাগী সালমানের।
কিন্তু আজীবন তো কারো সময় একই রকম যায় না। এমন একটি দিনের দেখাও তো মিলতে পারে, যেদিন আর সালমানের কোনো সিনেমা বক্স অফিস শাসন করবে না। সেই দিনটির জন্য কি আগাম প্রস্তুতি নিয়ে রেখেছেন বলিউড ভাইজান?
সম্প্রতি একটি বিনোদন ওয়েবসাইট এমনই প্রশ্ন ছুড়ে দিয়েছিল মহাতারকার কাছে। আর তার মোক্ষম জবাবও দিয়েছেন সালমান খান। এই সুপারস্টারের বিশ্বাস, কমপক্ষে আরো ৩০ থেকে ৩৫ বছরের বেশি তাঁর তারকাখ্যাতি থাকবে।
আর কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ভারত’। নিজের তারকাখ্যাতি প্রসঙ্গে ছবির নায়ক সালমান খান বললেন, ‘আরো দীর্ঘ সময় পড়ে রয়েছে। আমার মনে হয়, আরো ৩০-৩৫ বছরের বেশি থাকবে।’
ওই প্রতিবেদন আরো জানিয়েছে, সালমানের বন্ধু আমির খান সম্প্রতি বলেছেন, এখন যেভাবে তাঁর সিনেমা বক্স অফিস শাসন করছে, আসছে বছরগুলোতে তেমনটা থাকবে না। আর সে জন্য প্রস্তুতিও নিয়ে রেখেছেন আমির।
তারকাখ্যাতির চেয়ে সিনেমার কনটেন্ট (আধেয়) বেশি পছন্দ করছেন নতুন প্রজন্মের দর্শক। সেই প্রসঙ্গ সালমানের কাছে উত্থাপন করা হলে তিনি বলেন, ‘একসময় তারকাখ্যাতি বিবর্ণ হয়ে যায়। দীর্ঘদিন ধরে তা ধরে রাখা কঠিন বটে। আমার মনে হয়, শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার ও আমি দীর্ঘদিন ধরে সেটা ধরে রাখতে সমর্থ হয়েছি।’ সালমান আরো বলেন, তারকাখ্যাতি ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টাটাই করে যাবেন।
সালমান খানের ব্লকবাস্টার হিট ‘হাম আপকে হ্যায় কৌন’ মুক্তি পেয়েছিল ১৯৯৪ সালে, যেখানে তাঁর নায়িকা ছিলেন মাধুরী দীক্ষিত। বিশ্বব্যাপী এ সিনেমা আয় করেছিল দুই বিলিয়ন রুপি। নব্বই দশকে সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমা এটি। বক্স অফিস ইন্ডিয়া এই ছবিকে ‘আধুনিক জমানার বিগেস্ট ব্লকবাস্টার’ আখ্যা দিয়েছিল।
তিন দশকের ক্যারিয়ারে ১০০টির বেশি সিনেমায় কাজ করেছেন সালমান খান। ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর, আর পরের বছরে সুরজ বর্যটিয়ার ‘ম্যায়নে পেয়ার কিয়া’য় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন।
আসন্ন ‘ভারত’ সিনেমায় সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ। আলি আব্বাস জাফর পরিচালিত এই সিনেমা মুক্তি পাবে এবারের ঈদুল ফিতরে।
এ ছবি দিয়ে ক্যাটরিনা কাইফের সঙ্গে পুনর্মিলন হচ্ছে সালমানের। সিনেমাটি দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। ‘ভারত’-এ সালমান-ক্যাটরিনা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দিশা পাটানি, টাবু, নোরা ফাতেহি, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফসহ অন্যদের।
দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর রিমেক ‘ভারত’। ষাটের দশকের সার্কাসের ওপর নির্মিত এ ছবি। একজন সাধারণ মানুষের জীবনকে কেন্দ্র করে ভারতের ইতিহাসও বর্ণিত হবে এই ছবিতে। ৫ জুন পর্দায় উঠবে ছবিটি।
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
