আনোয়ারের চায়ের চমক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০১৯
আনোয়ারের ছোট্ট দোকানটার নাম ছিল ‘সিঁড়ির নিচে বিড়ির দোকান’। ঢাকার কলাবাগান বাসস্ট্যান্ডে পদচারী সেতুর নিচে বেশ কয়েক বছর সিগারেট, বিড়ি বিক্রি করেছেন তিনি। এক সময় বুঝতে পারেন-এটা ঠিক হচ্ছে না। জীবনের তাগিদে এই ব্যবসায় থাকলেও বিড়ি সিগারেট বিক্রিতে মন সায় দিচ্ছিল না। মনের ইচ্ছাতেই এক সময় পাল্টে ফেললেন ব্যবসা।
আনোয়ারের নতুন দোকানের অবশ্য এখনো কোনো নাম নেই। তবে সেই পদচারী সেতুর নিচেই হয়েছে ছোট্ট চায়ের স্টলটার ঠিকানা। এর নাম বলা যেতে পারে ‘সিঁড়ির নিচে চায়ের দোকান’। কত কিছু দিয়ে যে চা বানান তিনি। কাগজি লেবু, পাতি লেবু, মাল্টা, পুদিনা পাতা, ধনে পাতা, আদা—এমনকি গাজর-টমেটোও ব্যবহার করা হয় চায়ে। দুধ চা বা রং চা—সব চায়ের এক দাম দশ টাকা।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০ টা। ১২ ঘণ্টা ধরে চলে অবিরাম চা বানানো। দিন শেষে আড়াই থেকে তিন হাজার টাকার মতো আয় হয় আনোয়ারের। এর মধ্যে খরচ বাবদ চলে যায় দুই-তৃতীয়াংশ। অর্থাৎ, মাসে থাকে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা। এতেই খুশি আনোয়ার। বেশ চলে যাচ্ছে বাবা মা আর বউ নিয়ে গড়ে ওঠা সংসার। চায়ের এই ব্যবসায় এখন তাঁর মনে শান্তি, আগের চেয়ে লাভও বেশি। জানালেন, মানুষের শারীরিক ক্ষতি হয় জেনেই বিড়ির ব্যবসা ছেড়েছেন। নিজেও খান না আর। লেবু, মাল্টা পুদিনা পাতা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো মনে করেন, এ জন্যই চায়ে এগুলো দেন। বিশুদ্ধ পানি ব্যবহারের চেষ্টা করেন। কথা বলতে বলতেই অবিরাম চা বানিয়ে যাচ্ছেন তিনি। আর শীতের সকালে কেটলির ধোঁয়ায় বেশ ওমে দাঁড়িয়ে আছেন ক্রেতারা।
ক্রেতাদের কাছে আনোয়ারের মাল্টা লেবুর চায়ের কদর বেশ। ছবি: শাকিলা হকদুই বছর হয়েছে এই চায়ের ব্যবসা শুরু করেছেন আনোয়ার। নিজের জমানো সামান্য কিছু অর্থই ছিল পুঁজি। প্রতিদিন আড়াই শ থেকে তিন শ কাস্টমার আসেন চা খেতে। বেশ কয়েকজন আছেন বাধা কাস্টমার। প্রতিদিনই তাঁরা চা খেতে আসেন। এ ছাড়া অনেকেই ভিন্ন ধরনের চায়ের কথা শুনে আসেন তাঁর স্টলে। খুব রমরমা না হলেও দম ফেলার ফুরসত কম পান আনোয়ার। একা হাতেই ব্যবসা চালাচ্ছেন। বর্ষা ও শীতকালে কাস্টমার হয় বেশি। গরমকালে মানুষ চা খান কম, জানালেন তিনি।
দোকানে সিগারেট রাখলে বিক্রি বাড়ে। তবে ওই ব্যবসায় আর যেতে চান না আনোয়ার। চা আয় হচ্ছে তাতেই সন্তুষ্টির হাসি তাঁর মুখে। ইচ্ছে আছে এখান থেকেই বড় দোকান দেওয়ার। পরিশ্রম করছেন, অভাব আসবে না জীবনে এমনটাই আশা করেন তিনি।
কথা বলতে বলতেই দেখা গেল দুই নারী এসেছেন চা খেতে। বললেন, আনোয়ারের মাল্টা, পুদিনা, আদা ও লেবু মেশানো অসাধারণ চা শীতকালে প্রাণ জুড়ায়। বেশ পরিষ্কার পরিছন্নভাবে চা পরিবেশন হয়। ওয়ান টাইম গ্লাসে দেওয়া হয় তাই বেশ নিশ্চিতেই খান চা।
সন্ধ্যাবেলা তাঁর চায়ের দোকান ঘিরে বেশ আড্ডা বসে। ছেলে বুড়ো সবাই আসেন এখানে। সবার নানা ধরনের গল্পে অভিজ্ঞতার ঝুড়ি বাড়তে থাকে আনোয়ারের।
- হত্যার শিকার হলে কীভাবে চলবে ইরান, নির্দেশনা দিলেন খামেনি
- বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে হারলো ভারত
- কক্সবাজারে এমপির বহরের গাড়ির ধাক্কায় শিশু নিহত
- বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
- ট্রাম্পের বাড়িতে অস্ত্রসহ প্রবেশের চেষ্টা
- সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
- পুলিশে নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে সবাই
- ভয়ংকর তুষার ঝড়ের হুমকিতে যুক্তরাষ্ট্র
- নির্বাসন ফেরত যেসব নেতা রাষ্ট্রক্ষমতায় বসেন
- ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মালয়েশিয়া
- যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে ১৫ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা
- বিএনপি নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ
- ‘খুব দ্রুত একটা সুখবর পাবেন’, সাকিবের ফেরা প্রসঙ্গে ফারুক
- চাঁদাবাজির প্রতিবাদে আদাবর থানা ঘেরাও
- বাজার-মূল্যস্ফীতি ভোগাচ্ছে মানুষকে
- প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা ট্রাম্পের
- বিএনপি শপথ না নেওয়ায় সংস্কার পরিষদের কী হবে
- মন্ত্রীদের শপথ বর্জন জামায়াতের ভুল সংস্কৃতি
- শিবলী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব
- এসেমব্লিতে লড়ছেন জাকির, সানী ও শামসুল
- হাসিনার ৩ আত্মীয় তারেকের আস্থায়
- মন্তব্য প্রতিবেদন
‘গুড স্টার্টার’ তারেক রহমান! - আজকাল ৯১০
- দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর
- তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
- ‘নতুন শুরুর’ বার্তা: প্রটোকল কমালেন প্রধানমন্ত্রী
- ডোপ টেস্ট পজিটিভ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি
- ইসলামের পবিত্রতম স্থানের নিদর্শন এপস্টিনকে পাঠানো নিয়ে কী আছে ?
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাজ্য
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- শুভ জন্মদিন সাদমান
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- এটমী`র অথেনটিক পণ্য নিয়ে এল ভেলা কসমেসিউটিক্যালস
