আধুনিকতাকে গ্রহণ করব, নিজেদের অস্তিত্ব বিসর্জন দিয়ে নয়
প্রকাশিত: ৫ আগস্ট ২০১৯
আমাকে প্রায়ই একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়, সেটা হচ্ছে- কেন এখনকার গানগুলো জনপ্রিয় হয় না? দুঃখজনক হলেও সত্য, আজাকাল আমাদের দেশে এমন সব গান হচ্ছে, যেগুলোর কথা পর্যন্ত অশালীন। এসব বিষয়ে আমাদের আরো বেশি সচেতন হতে হবে। আমরা আধুনিকতাকে গ্রহণ করব, তবে সেটা নিজেদের অস্তিত্ব বিসর্জন দিয়ে নয়। কথা গুলো বলেছেন দেশ বরেণ্য গীতিকবি, চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার।
আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ দুই শতাধিক গান প্রকাশ করছে। এই সবগুলো গানের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে রোববার। রাজধানীর বাংলা মটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত এ উৎসবে তিনি গাজী মাজহারুল আনোয়ার আরো বলেন, সবাইকে মনে রাখতে হবে আমাদের নিজেদের সংস্কৃতি বজায় রেখে তবেই আমরা আধুনিকতার দিকে যাবো। আর দেশের গান ও সংস্কৃতির জন্য জি সিরিজ বহু বছর ধরে কাজ করছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার সম্পর্কও অনেক পুরনো। আমি সবসময় এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করি।

এবারের ঈদ উৎসবের অন্যতম আকর্ষণ হিসবে প্রকাশিত হয়েছে তথ্যচিত্র ‘একজন আপেল মাহমুদ’। দেশ বরেণ্য সঙ্গীতশিল্পী আপেল মাহমুদকে নিয়েই এটি নির্মিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই এই তথ্যচিত্রটি প্রদর্শন করা হয়।
এবারের ঈদ উপলক্ষে জি সিরিজ থেকে প্রকাশিত গানগুলোর মধ্যে রয়েছে- শাফিন আহমেদের ‘বাতাসে কার কণ্ঠ’, এফ এ সুমনের ‘তোর চোখেতে’, ‘বর্ণ চোরা’ ও ‘কে যাও রে মদিনার পথে’; শফি মণ্ডলের ‘যাবো আমি বাগদাদে’, আশরাফ উদাসের ‘মন আমার দেহ ঘড়ি’, ইভার ‘তুমি চাইলে’, মাহি চৌধুরীর ‘আই লাভ ইউ’, ‘একাকীত্ব’ ও ‘তোমার কথা ভাবি’; এস রুহুলের ‘বিচ্ছেদ জ্বালা’, কাঞ্চন মন্ডলের ‘নীতি কথা’, পূর্ণ মিলনের ‘নষ্ট জীবন’, বায়োজিদ শাহর ‘প্রেমের খেলা’, সজীব হাসানের ‘সুর সাধনা’, তারেক হামিমের ‘স্মৃতির পাহারা’, সুফি আসমার আলির ‘বিশ্ব পথে’।
আরো আছে- চন্দনা বিশ্বাসের ‘সুখেই আছি ভালোই আছি’, এ এইচ জীবনের ‘মানুষ’, ম্যাক্সেল রানার ‘সুর্য মুঠোয় ধরে’, মাখন লালের ‘তোর লাগি’, সত্যর ‘গান’, জিনিয়া জামানের ‘মনের আকাশ’, ঝিলিক বাবুর ‘ডাক দিয়াছেন’, বাউল ফারুকের ‘ভবঘুরে’। মেহেদী হাসান রিজভীর ‘আজও ভালোবাসি’, গালিব সাঁইয়ের ‘ও বাবা’, সিয়াম হোসেনের ‘ভিতর বলে’, সুসান আফজালের ‘নিস্তব্ধ ভালোবাসা’, অমিত করের ‘ধোঁয়া’, সুমন খান রানার ‘রঙ্গিলা’, লাকী আখন্দের ‘বারে বারে আমি’, এহসান রাহীর ‘দেখছি তোমায়’, জি এম আশরাফের ‘মাফ কইরা দেন’, জাহিনের ‘সুখ পাখি’, এস এম বাহারের ‘শূন্য খাঁচা’, অভি কিম্বলের ‘কে তোকে নজর লাগায়’, এস বিজয়ের ‘বিআরটিসি’, ‘বিধি আর একটিবার জনম’ ও ‘প্রেমের মানুষ; ওয়াসিম পাগলার ‘কর্মমতে ফুল’, স্বর্ণময়ী মণ্ডলের ‘ওগো কাঙাল’।

একইভাবে রয়েছে রাইসুল আকাশের ‘কেন এলে না’, কামরুজ্জামান রাব্বির ‘থাকতে নয়’, তাশফিক সারোয়ারের ‘দেয়াল’, রাজনের ‘আল্লাহ তোমারে ডরাই’, খায়েশ চৌধুরীর ‘চাইলে এনে দেবো’, হাবিব মোস্তফার ‘নিঠুর দরদিয়া’, তাহমিনা আফরিনের ‘মেঘ কান্না’, তানজিন মিথিলার ‘ছুঁয়ে দিলে হাত’, ওয়াদুদ শরিফের ‘মাটি দিয়া গড়াইয়া’, মনির হোসেনের ‘বাড়ির পাশে আরশিনগর’, আরিয়ান মাহমুদের ‘অকারণে’, আফরিনের ‘স্বপ্নদুয়ার’, অবনীর ‘বাদল দিনের প্রথম কদম ফুল’।
আরো রয়েছে শাকিলের সিঙ্গেল ‘প্রেমের সাগর’, অপূর্ব অপুর ‘উজান গাঙের নাও’, ঐশীর ‘বেঈমান’, মিলনের ‘ও প্রিয়া’ ও ‘সত্যি করে বলো’; ইমন খানের ‘কষ্ট’, মুনিয়া মুনের ‘ঘুমাস কার বুকে’, এসকেবির ‘দিন ফুরাইলো’, জাহাঙ্গীর খানের ‘তুমি আইসো’, পূর্ণ মিলনের ‘নালিশ’ এবং তৌসিফ-রুমানার ‘ছুটি’। এছাড়া জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেলের ‘আর্টসেল’ ও ব্ল্যাক’র ‘ধূসর’ নামেও দুটি বিশেষ গান প্রকাশ হয়েছে এবার।
এ প্রকাশনা উৎসবে আরো উপস্থিত ছিলেন নন্দিত গীতিকার-সুরকার প্রিন্স মাহমুদ, মিল্টন খন্দকার, গায়ক ও সঙ্গীত পরিচালক এফ এ সুমন, সুরকার ও গায়ক বেলাল খান, শিল্পী কিশোর পলাশ, সাজু, সাদমান পাপ্পু, সমরজিৎ রায়-সহ সঙ্গীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ছিলেন প্রকাশিত অ্যালবাম তথা প্রকাশনাগুলোর সংশ্লিষ্ট শিল্পী-কলাকুশলীরা।
অনুষ্ঠানে জি সিরিজের পক্ষ থেকে জানানো হয়, এই সবগুলো গান ঈদ উপলক্ষে তাদের নিজিস্ব ইউটিউব চ্যানেলে এক এক করে উন্মুক্ত করা হবে।
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- ‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’
- হাসিনার সম্পদ পাবে শহীদের পরিবার
- বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বাড়ল, বছরে ১৮ হাজার ডলার
- আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
- তিন দশক পরও জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
