আদেল আল-জুবেইরের পদাবনতি
নিউজ ডেক্স
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮
সৌদি সরকারের পুনর্বিন্যাসে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা আদেল আল-জুবেইরের পদাবনতি হয়েছে।
গত বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরবের বাদশা সালমান সরকারে পুনর্বিন্যাস এনেছেন।
সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার জেরে তীব্র চাপের মুখে থাকা সৌদি আরব তার সরকারে পুনর্বিন্যাস আনল। আর এই পুনর্বিন্যাসের কোপটা পড়েছে আল-জুবেইরের ঘাড়ে।
এত দিন পূর্ণ মন্ত্রীর পদে ছিলেন আল-জুবেইর। পুনর্বিন্যাসের পর এখন তাঁর পদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রীর পদে বসেছেন ইব্রাহিম আল-আসাফ। তিনি দীর্ঘদিন অর্থমন্ত্রীর পদে ছিলেন।
গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে সাংবাদিক খাসোগিকে হত্যা করা হয়।
সৌদি আরব প্রথমে খাসোগি হত্যার কথা অস্বীকার করে। পরে তারা স্বীকার করতে বাধ্য হয় যে, একদল সৌদি এজেন্টের হাতে খাসোগি খুন হন।
খাসোগি হত্যায় জড়িত সন্দেহে সৌদি আরব তাদের কয়েকজন নাগরিককে গ্রেপ্তার করেছে। বিচারপ্রক্রিয়ায় তারা পাঁচজনের মৃত্যুদণ্ড চেয়েছে।
খাসোগি হত্যার সন্দেহভাজন নির্দেশদাতা হিসেবে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নাম ঘুরেফিরে উঠে আসছে। যুক্তরাষ্ট্র ও তুরস্কের গোয়েন্দারাও এমন আভাস দিয়েছে। তবে সৌদি সরকার শুরু থেকেই খাসোগি হত্যায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।
সৌদি যুবরাজের একজন কট্টর সমালোচক ছিলেন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক খাসোগি।
খাসোগিকে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে হত্যা করা হলেও তা সম্ভবত তখন জানতেনই না তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আল-জুবেইর। সৌদি কনস্যুলেটের ভেতরে যেহেতু খুনের মতো একটি ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে, সুতরাং তার দায় মন্ত্রী হিসেবে আল-জুবেইরের ওপরও বর্তায়।
খাসোগি হত্যা নিয়ে সমালোচনায় জর্জরিত সৌদি রাজপরিবার ও সরকারের অবস্থান আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাখ্যা করে আসছিলেন আল-জুবেইর। কিন্তু তাঁর ওপর সৌদি বাদশা সন্তুষ্ট ছিলেন না বলেই মনে হয়। সম্ভবত এ কারণেই আল-জুবেইরকে পূর্ণমন্ত্রীর পদ হারাতে হয়েছে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
