আড্ডার মাঝে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন শাহবাজ সানী, হাসপাতালে মৃত্যু
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫
ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানীর অকাল মৃত্যুতে শোকাহত দেশের শোবিজ অঙ্গন। রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে না ফেরার দেশে চলে যান সানী। সোমবার সকালে এই উঠতি তারকার মৃত্যুর খবর ছড়িয়ে গেলে যেন শোক নেমে আসে অভিনেতার ভক্তমহলে। তবে কী কারণে সানীর মৃত্যু হয়েছে, তা অস্পষ্ট ছিল।
জানা গেছে, রোববার দিনগত রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে প্রয়াণ ঘটে সানীর। কিন্তু এর আগেও শারীরিকভাবে বেশ সুস্থ ছিলেন তিনি- এমনই দাবি তার ঘনিষ্ঠদের।
তাদের একজন পরিচালক নাজমুল হুদা ইমন। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘শাহবাজ সানী আমাদের ছেড়ে চলে গেছেন। কারণ ছিল হার্ট অ্যাটাক। আল্লাহ জান্নাত নসিব করুন, আমিন।’
এছাড়াও নির্মাতা হাসিব হোসাইন রাখি লিখেছেন, ‘আহারে জীবন। রাত ৩টা ৩০ মিনিটে হার্ট অ্যাটাকে মারা গেছেন সানী।’
এর আগে সোমবার সকালে মৃত্যুর বিষয়টি জানিয়ে দেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তিনি লেখেন, ‘অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।’
নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আসার পর’ নাটক দিয়ে শোবিজে যাত্রা শুরু করেছিলেন শাহবাজ সানী। অল্প সময়েই অভিনয় গুণে দর্শকের প্রিয় হয়ে উঠেছেন এবং সেইসাথে অর্জন করেছেন নির্মাতাদের আস্থাও। চরিত্রাভিনেতা হিসেবে কাজ করলেও এরই মধ্যে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন।
সানীর মৃত্যুর বিষয়ে নির্মাতা ইমরাউল রাফাত গণমাধ্যমকে জানান, ‘রোববার রাতে উত্তরায় আড্ডা দিচ্ছিলেন শাহবাজ সানী। হঠাৎ মাটিতে পড়ে যান। তার সঙ্গে থাকা ব্যক্তিরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান। রাত ৩টার পর পর চিকিৎসকরা তাকে ক্লিনিক্যালি ডেড বলেন। কী কারণে মারা গেছে জানতে চাইলে চিকিৎসক বলেন, ‘হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়েছে।’
একই তথ্য দিয়েছেন নাট্যনির্মাতা তুহিন হোসেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘সানীর হাই প্রেসার ছিল। রোববার রাতে হুট করে সে অস্থিরতা প্রকাশ করে, বমি করে। হাসপাতালে নেওয়া হয় তাকে। হাসপাতালের নেওয়ার আধা ঘণ্টার মধ্যে সানি মারা যায়। কী কারণে মারা গিয়েছে জানতে চাইলে ডাক্তার বলেছেন, ‘হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়েছে।’
শাহবাজ সানীর মরদেহ তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নেওয়া হয়েছে। বাদ জোহর তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
প্রসঙ্গত, ২০১৮ সালে ‘আব্দুল্লাহ’ নাটকে তাকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারকী। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে আরও রয়েছে ‘ম্যাচ মেকার’, ‘আহারে মন’, ‘তুমি আছো হৃদয়ে’, ‘আনারকলি’।
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- এএসআই-কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা
- সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো
- প্রকাশ্যে জকসু নেতা নাঈমকে চড় মারলেন ছাত্রদল নেত্রী
- ‘৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার’- আদালতে লিমন-বৃষ্টির বন্ধ
- বোমা নয়, অবরোধে জোর—ইরানের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত রূপপুর বিদ্যুৎ প্রকল্প
- ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ
- দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তা
- লিমন ও বৃষ্টি হত্যাকান্ড ঘটল যেভাবে
- কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১১
- ফরিদপুরে ৩ জনকে কুপিয়ে হত্যা
- প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহ
- হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু
- ওয়াশিংটনে প্রকাশ্যে দেখানো হচ্ছে ট্রাম্প-এপস্টেইনের ভিডিও
- আম্মারকে নিয়ে সমালোচনামূলক পোস্ট ছাত্রদল নেত্রীর
- গাজায় গণবিয়ে: যুদ্ধের ছায়ায় ১৫০ দম্পতির নতুন জীবনের স্বপ্ন
- বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- দূরপাল্লার বাসের নতুন ভাড়া প্রকাশ, কোন রুটে কত খরচ?
- হাসপাতালে দৌরাত্ম্য ওষুধ কোম্পানির
- ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদাল
- গরমে হাঁসফাঁস করছে মানুষ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
